পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটলো। অবশেষে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর এসে হাজির হলো।একদিকে রাজ্যের দূর্নীতি নিয়ে বিতর্ক চলছে অন্যদিকে চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ আসলো। চাকরি প্রার্থীদের মনে আসার আলো জ্বালিয়ে অবশেষে WBSSC-র মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে মোট 5,200 শূন্যপদে নিয়োগ করা হবে।
এদিকে রাজ্যে স্কুল সার্ভিস কমিশন (SSC)-র নিয়োগে Rank Jump বিতর্কে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে CBI ।তার মধ্যে বিরাট সুখবর। এত কিছুর মধ্যে রাজ্যে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো WBSSC ।যদিও রাজ্য শিক্ষা মন্ত্রী আগেই এই নিয়োগের ঘোষণা করেছিল, কিন্তু এবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করলো রাজ্য স্কুল সার্ভিস কমিশন।
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট প্রায় 5,200 শূন্যপদে বেশি পদে নিয়োগ করা হবে। উক্ত শূন্যপদ গুলি 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার সময় তৈরি হওয়া প্যানেলগুলির জন্য তৈরি করেছে রাজ্য সরকার অর্থাৎ যে পদগুলি নিয়ে নানা সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে , সেগুলির ক্ষেত্রেই এই শূন্যপদ তৈরি করা হয়েছে ।
মোট শূন্যপদ রয়েছে 6,261 টি। যার মধ্যে নবম দশমে শিক্ষক পদের জন্য শূন্যপদ রয়েছে 1932 টি। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য মোট শিক্ষক পদের জন্য মোট শূন্যপদ রয়েছে 247 টি। রাজ্যের স্কুলে Group C তে মোট শূন্যপদ রয়েছে 1102 টি। স্কুলে Group D পদে মোট শূন্যপদ রয়েছে 1980 টি। এছাড়াও কর্মশিক্ষায় রয়েছে 750 টি এবং শারীর শিক্ষায় শূন্যপদ রয়েছে 850 টি পদে শিক্ষক নিয়োগ করা হবে।
এদিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্য স্কুল সার্ভিস কমিশন(WBSSC) সমস্ত নিয়ম বিধি মেনে এবং আদালতের নির্দেশ হলে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন , ' আমাদের সরকার মানবিক , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ক্ষতিগ্রস্ত চাকরী প্রার্থীদের পাশে দাঁড়াতে , তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । '
এদিকে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের সময়ের এই শূন্যপদ গুলি তৈরী করেছে রাজ্য সরকার । তৎকালীন যেসব নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলির জন্য উক্ত শূন্যপদ । চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল , মেধাতালিকায় উপরের দিকে থাকা প্রার্থীদের টপকে মেধাতালিকার নীচে তাহাকে প্রার্থীরা চাকরি পেয়েছেন । মূলত বঞ্চিত হওয়া প্রার্থীদের জন্য এই শূন্যপদের তৈরী হয়েছিল এবং এ নিয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গত কাল বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।
Official Notification : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)