রাজ্যে ফের মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী (WB Health Workers) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জেলার প্রত্যেক BDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। সেই জেলার স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। সবমিলিয়ে নিজের BDO অফিসে সরকারি চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। আরও বিস্তারিত নিচে উল্লেখ করা হল। WB Health Recruitment 2022 ।
কিভাবে আবেদন করতে হবে :
যে সমস্ত চাকরির প্রার্থীরা মাধ্যমিক পাশ করে রয়েছে, সে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইলে তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে BDO অফিসে ফর্ম দেওয়া হবে সেখান থেকে অফলাইন আবেদন পত্র পাওয়া যাবে। এছাড়াও নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করতে পারবে। সেখান থেকে ফর্মটি নিয়ে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করার পর অফিসিয়াল নোটিশে উল্লেখিত যে BDO অফিসের মধ্যে আপনি পরেন সেই BDO অফিসে আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি গুলি জমা করতে হবে।
শূন্যপদের নাম : ব্লকে ব্লকে স্বাস্থ্য কর্মী (WB BDO Health Workers)
মোট শূন্যপদ : যেহেতু জেলার কয়েকটি BDO অফিসে নিয়োগ করা হবে এবং সেই BDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে তাই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা : রাজ্যের জেলার BDO অফিসের স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই হবে।
স্বাস্থ্য কর্মী পদে আবেদন করতে আরও কী কী যোগ্যতা থাকা জরুরি :
যেহেতু বিভিন্ন BDO অফিস গুলিতে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা।
প্রার্থীর বয়সসীমা :আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে 30 বছর থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও OBC,SC,ST ও PH সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :
1.বয়সের প্রমাণপত্র / মাধ্যমিক এডমিট
2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি
3.জাতিগত সার্টিফিকেট(যদি থাকে)
4.বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড/আধার কার্ড)
5.রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন)
6.আধার / ভোটার কার্ড/প্যান/পাসপোর্ট যে কোনো একটি
7.বিবাহিত /বিবাহ বিচ্ছেদ /বিধবা প্রমাণ ( সরকারি)
8.অন্যান্য (যদি থাকে)
9.5 টাকার পোস্টাল স্ট্যাম্প
উপরে উল্লেখিত প্রত্যেক নথিপত্রের জেরক্স কপি Application Form এর সঙ্গে একটি খামে ভরে তার উপর "APPLICATION FOR ENGAGEMENT AS ASHA, name of the sub-center applied for
and name of Service area ... লিখতে হবে।
অফলাইন আবেদন জমা করার শেষ তারিখ : অফলাইন আবেদন গ্রহন শুরু হয়ে গেছে এবং আবেদন গ্রহনের শেষ তারিখ 10-06-2022 পর্যন্ত নোটিশে উল্লেখিত অফিসে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল 11 টা থেকে বিকেল 3 টা পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া : BDO অফিসে স্বাস্থ্য কেন্দ্র অনুযায়ী শূন্যপদ দেখে মেরিট লিস্ট তৈরি করা হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
আবেদন জমা করার ঠিকানা : অফিসিয়াল নোটিশে যে যে BDO অফিসে নিয়োগ করা হবে সেই BDO অফিসে সরাসরি / স্পিড পোস্ট /রেজিস্ট্রার পোস্ট যে কোনো মাধ্যমে জমা করতে পারবে। যেহেতু আলাদা আলাদা ঠিকানায় নিয়োগ করা হবে তাই অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
নিচে অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক একসঙ্গে দেওয়া হবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।
Official Notification : Download
Official Website : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)