চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ। অষ্টম পাশে রাজ্যের সরকার অনুমোদিত রামকৃষ্ণ মিশন স্কুলে Group-D পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু Group-D নয় এর পাশাপাশি সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের বাংলা মাধ্যম স্কুল রামকৃষ্ণ মিশনে সংশ্লিষ্ট Group-D পদে নিয়োগ করা হবে। পশ্চিমঙ্গের যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। WB Group-D Job Reqruitment 2022।
শূন্যপদের নাম : রাজ্যের সরকার অনুমোদিত স্কুলে Group-D সহ সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : Group-D পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই অষ্টম পাশ করতে হবে এবং সহকারী শিক্ষক পদের জন্য বিষয় অনুযায়ী গ্রেজুয়েট পাশ ও শিক্ষক প্রশিক্ষণ থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে।
আবেদনকারীর বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স নূন্যতম হতে হবে 20 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও SC,ST ও PH দের জন্য 5 বছরের মধ্যে এবং OBC দের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী রামকৃষ্ণ মিশন স্কুলে Group-D ও সহকারী শিক্ষক পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন পত্র ডাউনলোড করতে হবে এবং সেই আবেদন পত্রটি সরাসরি হাতে নিচে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে এডমিট কার্ড যা অফিসিয়াল ওয়েবসাইট এ পাওয়া যাবে সেটিও আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে কারণ পরবর্তী নিয়োগ পরীক্ষায় সেই এডমিট কার্ড কার্যকর হবে।
আবেদনের তারিখ সমূহ : অনলাইন বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ও এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 29/05/2022 তারিখ থেকে 12/06/2022 তারিখ পর্যন্ত।
আবেদন পত্র সরাসরি জমা করতে পারবে 30/05/2022 থেকে 14/06/2022 তারিখ পর্যন্ত। সময় সকাল 11 টা থেকে দুপুর 2 টা পর্যন্ত সরাসরি হাতে ছুটির দিন বাদে জমা করতে পারবে।
নিয়োগ প্রক্রিয়া : যারা আবেদন করবে তাদের নিয়ে প্রথমে একটি লিস্ট তৈরি করা হবে সেই লিস্ট প্রকাশ করা হবে rkmissionrahara.org এর অফিসিয়াল ওয়েবসাইট এ দেওয়া হবে।
লিস্ট অনুযায়ী লিখিত পরীক্ষায় ডাকা হবে।
এরপর লিখিত পরীক্ষায় পাশ করলে তাদের ইন্টারভিউ-র জন্য পোস্ট অফিসের মাধ্যমে প্রার্থীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে সেই লেটার অনুযায়ী ইন্টারভিউ এ উপস্থিত হতে হবে। সবশেষে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
আবেদন ফী : আবেদন ফী হিসেবে সাধারণদের 500 টাকা, এসসি, এসটি ও ওবিসিদের জন্য 400 টাকা এবং প্রতিবন্ধীদের জন্য 300 টাকা আবেদন ফী হিসেবে সরাসরি হাতে জমা করতে হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।
All PDF Link : Notice/Admit Card/Syllabus
Teacher PDF Link : Click Here
Official Website : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)