পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থী জন্য ফের নয়া সুখবর পশ্চিমবঙ্গের আইসিডিএস অঙ্গনওয়াড়ি(ICDS Anganwari) কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে ।পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলা অষ্টম কিংবা মাধ্যমিক পাস করেছে, সে সমস্ত মহিলা গুলো এই অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারবেন। অবশ্যই পশ্চিমবঙ্গের মহিলা জন্য এটা বিরাট খবর। পশ্চিমবঙ্গের জেলার স্থায়ী বাসিন্দা হলে অবশ্যই দেখবেন। নিচের শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং আরও বিস্তারিত আলোচনা করা হবে। WB ICDS Anganwari Recruitment 2022।
শূন্যপদের নাম : আইসিডিএস অঙ্গনওয়াড়ি (ICDS Anganwari) কর্মী
চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করবেন:
যে সমস্ত চাকরিপ্রার্থী উপরোক্ত পদে অর্থাৎ অঙ্গনওয়াড়ি পদে আবেদন করতে ইচ্ছুক,যে সমস্ত চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে আবেদন পত্র পূরণ করে ছুটির দিন বাদে শেষ তারিখের আগে জমা করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. জাতিগত সংশয় পত্র
4. পাসপোর্ট সাইজের ছবি (3 কপি)
5. 6 টাকার পোস্টাল স্ট্যাম্প
6. পরিচয় পত্র -আধার/ ভোটার কার্ড
7. বাসিন্দা প্রমান
8.এছাড়াও অন্যান্য
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
মোট শূন্যপদ : মোট শূন্যপদ 58 টি তার মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে শূন্যপদ রয়েছে 6 টি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে শূন্যপদ রয়েছে 52 টি।
শিক্ষাগত যোগ্যতা : দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম পাশ বা তার সমতুল্য যোগ্যতা।
আবেদনকারীর বয়সসীমা : আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 45 বছর। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
চাকরির মেয়াদ : যদি আপনি অঙ্গনওয়াড়ি পদে চাকরি পেয়ে যান তাহলে আপনি 65 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া : যে সমস্ত মহিলা প্রার্থী অঙ্গনওয়াড়ি পদে আবেদন করবে তাদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন জমা করার ঠিকানা : যে সকল প্রার্থী আবেদন করতে চান, তাদের অফলাইনের মাধ্যমে বিডিও অফিসে জমা করতে হবে। ছুটির দিন বাদে বাকী সব দিনে জমা করতে পারবে। আবেদন করতে পারবে 23 মে 2022 পর্যন্ত।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)