পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের অসাধারণ সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে শুধু মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার প্রত্যেক SDO অফিসের অর্ন্তগত প্রত্যেক ব্লকে ব্লকে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। জেলার স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গে কয়েক বছর ধরে বসবাস করতে হবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন।WB Health Workers Reqruitment 2022।
প্রার্থীরা কিভাবে আবেদন করবেন?
যে সমস্ত চাকরির প্রার্থীরা মাধ্যমিক পাশ করে রয়েছে, সে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক হলে তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে উল্লেখিত BDO অফিসে ফর্ম দেওয়া হবে সেখান থেকে অফলাইন আবেদন পত্র পাওয়া যাবে। সেখান থেকে ফর্মটি নিয়ে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করার পর সংশ্লিষ্ট BDO অফিসে আবেদন পত্র সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে।
শূন্যপদের নাম : স্বাস্থ্য কর্মী (WB Health Workers)
মোট শূন্যপদ : বিজ্ঞপ্তি অনুযায়ী প্রচুর শূন্য পদে জেলার স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ গুলি BDO অফিসের গ্রামীন স্বাস্থ্য কেন্দ্র অনুযায়ী ভাগ করা রয়েছে। আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
শিক্ষাগত যোগ্যতা : রাজ্যের জেলার BDO অফিসের স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে।
স্বাস্থ্য কর্মী পদে আবেদন করতে আরও কী কী যোগ্যতা থাকা জরুরি :
যেহেতু BDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা।
আবেদনকারীর বয়সসীমা :আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে 30 বছর থেকে 40 বছরের মধ্যে এছাড়াও OBC,SC,ST ও PWD সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :
1/-বয়সের প্রমাণপত্র / মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড
2/-যোগ্যতার সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি
3/-জাতিগত প্রমান সার্টিফিকেট(যদি থাকে)
4/-জেলার বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড)
5/- সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন)
6/-আধার / ভোটার কার্ড
7/-বিবাহিত /বিবাহ বিচ্ছেদ /বিধবা প্রমাণ ( সরকারি)
8/-অন্যান্য (যদি থাকে)
9/-5 টাকার পোস্টাল স্ট্যাম্প
উপরে উল্লেখিত প্রত্যেক নথিপত্রের জেরক্স কপি Application Form এর সঙ্গে জমা করতে হবে।
অফলাইন আবেদন জমা করার শেষ তারিখ : অফলাইন আবেদন গ্রহন শুরু হয়ে গেছে এবং আবেদন গ্রহনের শেষ তারিখ 16-06-2022 পর্যন্ত নোটিশে উল্লেখিত অফিসে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল 11 টা থেকে বিকেল 3 টা পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া : বিডিও শূন্যপদ অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
আবেদন জমা করার ঠিকানা : যেহেতু জেলার SDO অফিস গুলির প্রত্যেক BDO অফিসে কর্মী নিয়োগ করা হবে তাই আবেদন পত্র নিজের জেলার BDO অফিসে সরাসরি উপরে উল্লেখিত তারিখের আগে জমা করতে হবে।
যে সকল চাকরি প্রার্থী আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তারা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করবেন, আরও বিস্তারিত জানতে। নিচে প্রত্যেক BDO অফিসের নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে।
অফিসিয়াল নোটিশ : ক্লিক করুন
আবেদন পত্র : ক্লিক করুন
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)