দীর্ঘ অপেক্ষার পর অবশেষে SSC-র মাধ্যমে গ্রুপ সি ও ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। Group C, D Recruitment ।

 অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান SSC-র চাকরি প্রার্থীদের। অবশেষে প্রকাশিত হল গ্রুপ সি ও ডি নিয়োগের বিজ্ঞপ্তি। SSC-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ তথা ভারতের স্থায়ী বাসিন্দা এমন সকল চাকরি প্রার্থী SSC-র গ্রুপ সি ও ডি পদে নিয়োগ করা হবে। শুধু মাধ্যমিক পাশ করে রয়েছে এমন সকল যুবক যুবতী এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ ও নিয়োগ সংক্রান্ত সবিস্তারে আলোচনা করা হবে। SSC Group C and D Recruitment 2022 ।



শূন্যপদের নাম : SSC-র গ্রুপ সি ও ডি (Group C and D )

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী SSC-র গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা। সাধারণত গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাশ এবং গ্রুপ সি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করতে পারবে। এছাড়াও গ্রুপ সি পদের ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

শূন্যপদ সংখ্যা : মোট 2065 শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি :SSC-র অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করতে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট কিংবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে করতে পারবেন। প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে তারপর লগইন করে অনলাইন আবেদন পত্র পূরণ করতে হবে।

আবেদনের তারিখ সমূহ : অনলাইন আবেদন গ্রহন শুরু হয়েছে 12/05/2022 থেকে এবং অনলাইন আবেদন গ্রহন হবে 12/06/2022

মাসিক বেতন : গ্রুপ সি পদের জন্য মাসিক বেতন হিসেবে 35,400 টাকা দেওয়া হবে। এবং গ্রুপ ডি পদের জন্য মাসিক বেতন 30,700 টাকা দেওয়া হবে।

আবেদন ফী : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের মধ্যে সাধারণ ও ওবিসিদের জন্য অনলাইন ফী হিসেবে 100 টাকা অনলাইনের মাধ্যমে ( Debit/Credit /Net Banking) এর মাধ্যমে জমা করতে হবে। এছাড়াও SC,ST ও PH দের জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া :লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় মোট 4 টি বিষয় থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল এয়ারনেসন, অঙ্ক ও ইংরেজি প্রভৃতি। পরীক্ষায় পাশ করলে পরে ইন্টারভিউ এ ডাকা হবে। গ্রুপ সি পদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট ও নেওয়া হবে।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন 


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here