অষ্টম পাশে ফের জেলার কোর্টে প্রচুর গ্রুপ সি ও ডি নিয়োগ। WB Court Group C, D Recruitment ।

 ফের নয়া জেলার কোর্টে প্রচুর শূন্যপদে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিছুদিন আগে বীরভূম জেলা কোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবার ফের নয়া জেলায় একাধিক শূন্যপদে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের যে কোনো জেলা থেকে বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবে। এও জানানো হয়েছে, ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য। সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হবে সঙ্গে সরকারি নিয়ম মাফিক মাসিক বেতনও দেওয়া হবে। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Court Group C, D Recruitment 2022 ।



কী কী শূন্যপদে নিয়োগ করা হবে ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল :-
1. লোয়ার ডিভিশন ক্লার্ক (Group C)
শূন্যপদ :
22 টি

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে এবং কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট সঙ্গে MS Word, MS Excel এর কাজ জানতে হবে।
মাসিক বেতন : মাসিক বেতন শুরু 22,700 থেকে।

 
2. প্রসেস সার্ভার (Group C)

শূন্যপদ : 1 টি 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল প্রার্থী প্রসেস সার্ভার পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে অষ্টম পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে 

মাসিক বেতন : মাসিক বেতন 21,000 থেকে শুরু হবে।

3.পিয়ন /নাইট গার্ড(Group D)

শূন্যপদ : 28 টি 

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে অষ্টম পাশ করতে হবে।

মাসিক বেতন :মাসিক বেতন শুরু হবে 17,000 থেকে।


4. সুইপার ( Group D)

শূন্যপদ :3 টি

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম পাশ সঙ্গে বাংলায় বলতে ও লিখতে জানতে হবে।

মাসিক বেতন :মাসিক বেতন শুরু হবে 17,000 থেকে

5. ইংরেজি স্টেনোগ্রাফার (Group B)

শূন্যপদ : 1 টি

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার জ্ঞান ও সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও টাইপিং স্পিড ভালো হতে হবে।

মাসিক বেতন : প্রতিমাসে বেতন শুরু হবে 32,100 থেকে।

আবেদনকারীর বয়সসীমা : যে সকল প্রার্থী জেলা কোর্টে গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স নূন্যতম হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি : যে সকল প্রার্থী গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে বৈধ ইমেইল ও মোবাইল নম্বর থাকতে হবে সঙ্গে নিজের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে।

আবেদন ফী : প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য আবেদন ফী আলাদা আলাদা রয়েছে । লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে 700 টাকা আবেদন ফী হিসেবে ধার্য করা হয়েছে এবং SC / ST প্রার্থীর ক্ষেত্রে 500  টাকা । ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে 800 টাকা এবং SC / ST প্রার্থীর ক্ষেত্রে 600 টাকা । গ্রুপ ডি অর্থাৎ পিয়ন , নাইটগার্ড ও সুইপার পদের ক্ষেত্রে 600 টাকা , SC / ST প্রার্থীর ক্ষেত্রে 400 টাকা । কেবল অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন যেমন ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড , ইন্টারনেট ব্যাংকিং , UPI ইত্যাদি এর মাধ্যমে ।

নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত অফিসিয়াল নোটিশে দেওয়া আছে।

নিয়োগের স্থান : ঝাড়গ্রাম জোলা আদালতে নিয়োগ করা হবে।

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
অফিসিয়াল ওয়েবসাইট ও অনলাইন আবেদন : ক্লিক করুন

More Job News : Click Here

Telegram Channel Link : Click Here