পশ্চিমবঙ্গের জেলার ভূমি ও ভূমি সংস্করণ অফিসে অর্থাৎ জমি রেজিস্ট্রি অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট জেলা শাসক অফিস। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পদে আবেদনের যোগ্য এমন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন করার অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য। সাধারণত অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB Govt Job Reqruitment ।
কীভাবে আবেদন করতে হবে?
যারা পশ্চিমবঙ্গের জেলার ভূমি ও ভূমি সংস্করণ অফিসে বা জমি রেজিস্ট্রি অফিসে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারজন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট বা নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার যে লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করতে হবে। এরপর সমস্ত ডিটেইলস পূরণ করতে হবে। আবেদন পত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি লাগিয়ে একটি খামের ভিতর ঢুকিয়ে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1.বয়সের প্রমাণ
2. শিক্ষাগত যোগ্যতা ( পদ অনুযায়ী যা জরুরি)
3. কাস্ট সার্টিফিকেট( যদি থাকে)
4. পাসপোর্ট সাইজের ছবি
5. পরিচয় পত্র বা আইডি কার্ড
6. অন্যান্য
উপরে যে সমস্ত ডকুমেন্টস এর নাম উল্লেখ করা হয়েছে তাদের প্রত্যেকটির জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
আবেদনের তারিখ সমূহ : আবেদন গ্রহন ইতিমধ্যে শুরু হয়েছে এবং অফলাইন আবেদন গ্রহনের শেষ তারিখ 08/06/2022 তারিখ অবধি।
নিয়োগ প্রক্রিয়া : উক্ত নিয়োগের ক্ষেত্রে মোট 3 টি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে এরপর কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং সবশেষে ইন্টারভিউ নিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে। নিয়োগের পরীক্ষা বা ইন্টারভিউ এর তারিখ ও সময় এখনো ঘোষণা করা হয়নি শীঘ্রই তা অফিসিয়াল ওয়েবসাইট এ নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।
আবেদন জমা করার ঠিকানা : The Additional District Magistrate & District Land & Land Reforms Officer, Alipurduar and Chairman, District Selection Committee, Dooars Kanya, 4th Floor, Room No.411, P.O. Alipurduar Court, District Alipurduar, Pin-736122।
পদের নাম : সফটওয়্যার সাপোর্ট পারসোনাল
শিক্ষাগত যোগ্যতা : PGDCA/ B.Sc (Computer Science)/ BCA/ DOEACC ‘A’ level course 3 বছরের অথবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা : যে প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতেইচ্ছুক তাদের বয়স সরকারি নিয়ম মাফিক হয়ে থাকবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় ও দেওয়া হবে।
আবেদন সম্পর্কে আরও সবিস্তারে জানতে অথবা অফিসিয়াল নোটিশ ও অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন

.jpg)