গোটা দেশের চাকরি প্রার্থীদের জন্য এক অসাধারণ সুখবর। গোটা দেশে প্রায় 10 লক্ষ চাকরির ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, এর ফলে গোটা দেশ থেকে প্রায় প্রত্যেক ঘরে ঘরে সরকারি চাকরি পৌঁছে যাবে। গোটা দেশে এতো বড়ো সংখ্যায় নিয়োগ যা চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটাইতে চলেছে। রাজ্য তথা দেশের স্থায়ী বাসিন্দা হলে এই বিরাট সুযোগে অংশগ্রহণ করতে পারবে। শুধু তাই নয় মহিলা কিংবা পুরুষ উভয় এই পদ গুলিতে আবেদনের সুযোগ নিতে পারবে। সবমিলিয়ে কোভিড -19 এর পর দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় বেকারত্বের হার ক্রমশ বেড়েই চলেছিল, ঠিক তার পরিপ্রেক্ষিতে এই বিরাট সিদ্ধান্ত নিয়েছে সরকার পক্ষ। Central Govt Job Reqruitment 2022।
শূন্যপদের সংখ্যা ও নিয়োগের দপ্তর : জানানো হয়েছে গোটা দেশ থেকে মোট প্রায় 10 লক্ষের মতো শূন্যপদ পূরণ করা হবে। কোভিড 19 এর পর সর্বপ্রথম এতো বড়ো সংখ্যায় নিয়োগের পথে হাটতে চলেছে কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন সরকারি দপ্তরে এই সমস্ত শূন্যপদ গুলি পূরণ করা হবে বলে জানানো হয়েছে। সাধারণত আগামী ভোট কে কেন্দ্র করে কেন্দ্র সরকার এমন সিদ্ধান্তের মুখে বলে অনেকে মতামত দিয়েছেন।
কোন কোন দপ্তরে নিয়োগ করা হতে পারে?
সাধারণত নিদিষ্ট কোনো দপ্তর নয় দেশের বা কেন্দ্র সরকারের অধিনে যত সমস্ত সরকারি দপ্তর রয়েছে কমবেশি সব দপ্তরে এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে।
কেন্দ্র সরকারের তরফে বছরের শুরুতে জানানো হয়েছিল, গোটা দেশের এ বছরে মোট প্রায় 4 লক্ষ 72 হাজার শূন্যপদ ছিল বিভিন্ন সরকারি দপ্তর অনুযায়ী। কেন্দ্রীয় সরকারের অধিনে যত সমস্ত দপ্তর রয়েছে তাতে মোট অনুমোদিত পদের সংখ্যা প্রায় 40 লক্ষ। তারমধ্যে কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে মোট প্রায় 35 লক্ষের মতো কর্মী কর্মরত ছিল।
জানা গিয়েছে, ভারতের রাজস্ব বিভাগের অধীনে মোট প্রায় 70 হাজারের বেশি শূন্যপদ রয়েছে। এছাড়াও দেশের রেল বিভাগ, ডাক বিভাগ,প্রতিরক্ষা বিভাগ ও অর্থ দপ্তর মিলিয়ে প্রায় 2 লক্ষ 30 হাজারের মতো শূন্যপদ রয়েছে। এছাড়াও আরও বহু সরকারি দপ্তর রয়েছে যেখানে প্রায় লক্ষাধিক শূন্যপদ রয়েছে।
এই শূন্যপদ গুলিতে আবেদন করতে কী যোগ্যতা লাগতে পারে?
সাধারণত বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকমের পদে নিয়োগ করা হবে তাই পদের মান অনুযায়ী বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা থাকতে হবে। সাধারণত অষ্টম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ স্নাতক ও উচ্চ যোগ্যতা থাকলে তার পরিপ্রেক্ষিতে পদ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতায় আবেদন করতে পারবে।
প্রার্থীগন কীভাবে আবেদন করবেন?
বিভিন্ন সরকারি অফিসের ক্ষেত্রে আবেদন পদ্ধতি বিভিন্ন হতে পারে। তবে কেন্দ্র সরকারের অধিনে বেশির আবেদন গ্রহন করা হয়ে থাকে অনলাইনের মাধ্যমে। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে অফিসিয়াল নোটিশে।
এখনো নিয়োগ সংক্রান্ত কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি। আগামী কিছু দিনের মধ্যে কেন্দ্র সরকারের ঘোষণা মোতাবেক 10 লক্ষ কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।
★ যদি কেন্দ্র সরকারের অধিনে যে কোনো ধরনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে Bongodhara-র অফিসিয়াল ওয়েবসাইট সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।
Official Update পেতে : ক্লিক করুন

.jpg)