দীর্ঘ অপেক্ষার অবসান, রাজ্যে 10 হাজার শিক্ষক নিয়োগ। WB Govt Job Reqruitment ।

 রাজ্যের শিক্ষক নিয়োগের বিরাট বিরাট দুর্নীতি তারমধ্যে রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ সুখবর। রাজ্যের প্রায় 10 হাজার পদে টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যদিও এদিকে কয়েকদিন আগে প্রাইমারিতে 269 জনের চাকরি বাতিল করেছে। সুত্রের মারফত খবর আরও বহু শিক্ষককের চাকরি বাতিল হতে পারে বলে বিশেষ আশঙ্কা দেখা যাচ্ছে। রাজ্যের এমন অবস্থাত পরে প্রায় 10 হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সবমিলিয়ে এটি একটি বিরাট সুযোগ সমস্ত চাকরি প্রার্থীদের জন্য। WB Govt Job Reqruitment ।




রাজ্যে গত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তৈরি হয়েছে বিরাট সংখ্যায় বেকারত্বের সংখ্যা। শুধু তাই নয় এই মুহুর্তে প্রায় 10 লক্ষেরও বেশি প্রার্থী শিক্ষক প্রশিক্ষণ নিয়ে নানা কাজে বা বেকারত্বে ভুগছে। এমন অবস্থায় রাজ্য সরকার কর্তৃক সবুজ সংকেত জারি করলো। রাজ্য সরকার কর্তৃক জানানো হয়েছে, মোট প্রায় 10 হাজারের বেশি শূন্যপদে রাজ্য জুড়ে ফের শিক্ষক নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার দরুন এমন অবস্থার স্বীকৃতি হয়েছে রাজ্যের বহু স্কুল। 


রাজ্যের বহু স্কুলে শিক্ষক ও ছাত্র ছাত্রীর নিয়ম মাফিক অনুপাতের ফারাক তৈরি হয়েছে যার ফলে শিক্ষা ব্যবস্থায় এর খারাপ প্রভাব দেখা যাচ্ছে। বেশ কয়েকটি দিক পর্যবেক্ষন করে দেখা যায় রাজ্যে এই মুহুর্তে বহু শিক্ষক নিয়োগ জরুরি হয়ে দাড়িয়েছে। তাই রাজ্য সরকার কর্তৃক এই শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে, এই শিক্ষক পদ গুলিতে থাকবে অস্থায়ী ও চুক্তি ভিত্তিক। তবে কাজের পরিমাণ অন্যান্য শিক্ষকের সমান হবে। অভিজ্ঞ মহলের অনুমান এর ফলে শিক্ষকের ঘাটতি অনেকটাই ঘোচাবে। 


কী কী শিক্ষক পদে নিয়োগ করা হবে? 

1. চুক্তি ভিত্তিক শিক্ষক 

2. অতিথি শিক্ষক 

3. পার্ট টাইম শিক্ষক 


এই শিক্ষক নিয়োগের বিশেষ উদ্দেশ্য :

সারা রাজ্য জুড়ে বেশ কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে তার জেরে রাজ্যের স্কুল গুলিতে শিক্ষক সংকট দেখা দিয়েছে। এদিকে রাজ্যে প্রতি বছরে শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে। সবমিলিয়ে রাজ্যের শিক্ষার হাল ঠিক রাখতে এমন বিরাট সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে এই নিয়ে শিক্ষা সংসদের সভাপতি, শিক্ষা মন্ত্রী ও আরও অন্যান্য শিক্ষক দের নিয়ে বৈঠক হয়েছে। এই বৈঠকে ইতিবাচক সংকেত এসেছে বলে জানা গিয়েছে। 


এই শিক্ষকের বেতন কাঠামো কেমন হবে? 

জানানো হয় মোট তিন ধরনের শিক্ষক নিয়োগ করা হবে। প্রথমত চুক্তি ভিত্তিক শিক্ষকদের জন্য বেতন কাঠামো মাসে 13 হাজার ধার্য করা হয়েছে। পার্ট টাইম শিক্ষকদের জন্য প্রতি মাসে বেতন হিসেবে 8 হাজার টাকা দেওয়ার কথা বলে হয়েছে এবং অতিথি শিক্ষকদের জন্য ক্লাস অনুযায়ী সাম্মানিক দেওয়া হবে বলে জানানো হয়েছে। 


মোট কত শূন্যপদে নিয়োগ হতে পারে? 

গত কয়েকদিন আগে জানানো হয়েছিল গোটা রাজ্য জুড়ে বহু শিক্ষক প্রয়োজন হলেও আপাতত প্রায় 7-8 হাজার শিক্ষক নিয়োগ করা হতে পারে। 


অফিসিয়াল নোটিশ আগামী কিছু দিনের মধ্যে প্রকাশ করতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর। এও জানা গিয়েছে জুলাই মাসে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে Bongodhara.com এর পাতায় সবার আগে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে। অতএব আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। 


খবর সংগ্রহ : পশ্চিমবঙ্গের খ্যাতি সংবাদ মাধ্যম 

Official Website : Click Here


আরও চাকরির খবর পড়ুন : Click Here


Telegram Channel Link : Click Here