মাধ্যমিক পাশে BDO অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। WB Health Job Reqruitment ।

 রাজ্যের জেলার BDO অফিসে জাতিয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের উদ্যোগে মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী (WB Health Workers)  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , জেলার BDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের উদ্যোগে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। কেবল সেই জেলার স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে।প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে। সবচেয়ে বড়ো কথা হলো নিজের BDO অফিসে সরকারি চাকরি করার বিরাট সুযোগ আপনার কাছে। আরও বিস্তারিত নিচে উল্লেখ করা হল। WB Health Workers Job Recruitment 2022 ।



কিভাবে আবেদন করতে হবে :
যে সকল আগ্রহী প্রার্থীরা রাজ্যের যে কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে রয়েছে, সে সকল প্রার্থীরা আবেদন করতে আগ্রহী হলে তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে অফলাইন আবেদন পত্র পেয়ে যাবেন। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করার পর অফিসিয়াল নোটিশে উল্লেখিত যে  BDO অফিসের মধ্যে নিয়োগ করা হবে, সেই BDO অফিসে আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি গুলি জমা করতে হবে।

শূন্যপদের নাম : BDO অফিসে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের উদ্যোগে স্বাস্থ্য কর্মী (WB BDO Health Workers Job Reqruitment )

মোট শূন্যপদ : জেলার BDO অফিসে মোট ছাব্বিশ টি শূন্যপদে নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : রাজ্যের জেলার BDO অফিসের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের উদ্যোগে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই হবে। 

স্বাস্থ্য কর্মী পদে আবেদন করতে আরও কিছু যোগ্যতা থাকা জরুরি, যা নিচে উল্লেখ করা হল  : 
যেহেতু BDO অফিসের বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা। 

আবেদনকারীর বয়সসীমা :আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে 30 বছর থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও ওবিসি, এসসি, এসটি ও PH সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে : 
1.বয়সের প্রমাণপত্র / মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড
2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস (মার্কশিট ও সার্টিফিকেট)
3.জাতিগত সার্টিফিকেট(যদি থাকে)
4.বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড/আধার কার্ড)
5.সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন)
6.আধার / ভোটার কার্ড/প্যান/পাসপোর্ট (যে কোনো একটি)
7.বিবাহিত /বিবাহ বিচ্ছেদ /বিধবা প্রমাণ ( সরকারি)
8.অন্যান্য (যদি থাকে)
9.5 টাকার পোস্টাল স্ট্যাম্প

উপরে উল্লেখিত প্রত্যেক নথিপত্রের জেরক্স কপি Application Form এর সঙ্গে একটি খামে ভরে সংশ্লিষ্ট BDO অফিসে জমা করতে হবে।

অফলাইন আবেদন জমা করার শেষ তারিখ : অফলাইন আবেদন গ্রহন শুরু হয়ে গেছে এবং  আবেদন গ্রহনের শেষ তারিখ 21-06-2022 পর্যন্ত নোটিশে উল্লেখিত অফিসে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল 11 টা থেকে বিকেল 4 টা পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া : BDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র অনুযায়ী শূন্যপদ দেখে মেরিট লিস্ট তৈরি করা হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।

আবেদন জমা করার ঠিকানা : অফিসিয়াল নোটিশে যে যে BDO অফিসে নিয়োগ করা হবে সেই BDO অফিসে সরাসরি  /রেজিস্ট্রার পোস্ট যে কোনো মাধ্যমে জমা করতে পারবে। BDO অফিসে সরাসরি জমা করলে বেশি গ্রহণ যোগ্য।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করবেন।

Official Notification : Download
Official Website : Click Here

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here