নাবালক অথচ প্রাইমারি শিক্ষক, রাজ্য টেটে ফের নয়া মোড়।আরও চাকরি বাতিলের আশঙ্কা।

 পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে একের পর এক দূর্নীতি। পাশ করেও প্রাইমারি শিক্ষক হওয়া বর্তমান কালে এখন পুরনো ঘটনা। রাজ্যে প্রাথমিক শিক্ষক হতে নূন্যতম যে বয়স হওয়া প্রয়োজন তা হয়েও শিক্ষক পদে চাকরি করছে বাংলার নাবালক যুবক। বাংলা ইতিহাসে নয়া নয়া ঘটনা ঘটে চলেছে। সাধারণত প্রাথমিক শিক্ষক হতে প্রার্থীকে নূন্যতম বয়স দরকার 18 বছর কিন্তু 17 বছর বয়সে প্রাইমারি চাকরিতে নিযুক্ত হওয়ার ঘটনা এবার টেট পরীক্ষা 2014 তে। 




ইতিমধ্যে এ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, পশ্চিমবঙ্গের মালদা জেলার এক যুবক টেট 2014 সালে পাশ করে কিন্তু 2017 যখন নিযুক্ত করা হয় তখন তার বয়স মাত্র 17 বছর যা প্রাইমারি শিক্ষক পদের জন্য অযোগ্য কিন্তু তার সত্যেও সে একজন বর্তমান প্রাইমারি শিক্ষক। তাই রাজ্য প্রাইমারি দূর্নীতির নয়া দিক তুলে ধরে ফের আদালতে দারস্থ হয় চাকরি প্রার্থীগন। 


কলকাতা হাইকোর্টের নথিতে উল্লেখ রয়েছে, এই গুরুত্বপূর্ণ মামলা টি কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এদিন উঠার কথা ছিল। বর্তমানে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে একাধিক দূর্নীতির কারনে শিক্ষা ব্যবস্থার উপর ক্ষেপে রয়েছে আদালত কর্মী গন। একদিকে টাকার বিনিময়ে প্রাইমারি শিক্ষক চাকরি, অন্যদিকে সাদা খাতা জমা দিয়ে প্রাইমারি শিক্ষক পদে নিযুক্ত হওয়ার ঘটনা লক্ষ করা গেছে কিন্তু এবার নয়া মোড়, নাবালক হয়েও চাকরিতে নিযুক্ত হল কীভাবে তা নিয়ে প্রশ্ন শিক্ষিত মহলের। 


এদিকে নিয়োগ দুর্নীতিতে যুক্ত মামলাকারীদের ডাকল এনফর্সমেন্ট ডিরেক্টরট বা ED । জানা গিয়েছে, চলতি সপ্তাহেই তাদের ডাকা হয়েছে । আর চলতি সপ্তাহেই তথ্য এবং নথি চেয়ে পাঠিয়েছে তারা । অন্যদিকে নিয়োগকে কেন্দ্র করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে চারিদিকে । ইডি(ED) অফিসে ডেকে পাঠানো হয়েছে, মামলাকারী ববিতা সরকার এবং আব্দুল গনি কে । 


SSC মামলাতেও হাইকোর্টে শুরু থেকেই মামলাকারীদের দাবি , শিক্ষক , গ্রুপ সি ও গ্রুপ - ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে । যোগ্যতা না থেকেও টাকার বিনিময়ে বহু চাকরি দেওয়া হয়েছে । ইডি সূত্রে খবর , সেই সব অভিযোগেরই তদন্ত করা হবে।এই নিয়োগ ঘিরে যে টাকা হাতবদলের অভিযোগ উঠেছে , তা কোথা থেকে এল , তার অঙ্ক কত এবং শেষ পর্যন্ত তা কোথায় বা কাদের হাতে পৌঁছেছে , মূলত সেটিই খতিয়ে দেখা হবে বলে জানাচ্ছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন ঃ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। 

সুত্রের মারফত জানা গিয়েছে, রাজ্য প্রাইমারি দূর্নীতি মামলার পাশাপাশি রাজ্য স্কুল সার্ভিস কমিশনের দূর্নীতির মামলা গুলি একই সঙ্গে খতিয়ে দেখা হবে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের মামলায় এবার তদন্ত করবে ইডি ও। 


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here