জেলায় জেলায় SDO অফিসে শতাধিক পদে নিয়োগ।WB Health Recruitment ।

 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে (WB Health Recruitment) ফের শতাধিক শূন্যপদে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে। SDO অফিসের অধীনে এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে। নিজের জেলার SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী পোস্টিং দেওয়া হবে।  WB Health Job Recruitment 2022 ।



কিভাবে আবেদন করতে হবে :
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা রাজ্যের যে কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে রয়েছে, সে সকল প্রার্থীরা আবেদন করতে আগ্রহী হলে তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে অফলাইন আবেদন পত্র পাওয়া যাবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে পূরণ করার পর অফিসিয়াল নোটিশে উল্লেখিত যে  SDO অফিসের মধ্যে নিয়োগ করা হবে, সেই SDO অফিসে আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি গুলি জমা করতে হবে।

শূন্যপদের নাম : SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ : মোট 249 জন নিয়োগ করা হবে

শিক্ষাগত যোগ্যতা : SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই হবে। 

আরও কী কী যোগ্যতা থাকতে হবে?
যেহেতু SDO অফিসের বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা। 

বয়সসীমা :আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে নূন্যতম 30 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও ওবিসি, এসসি, এসটি ও PH সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে : 
1.বয়সের প্রমাণপত্র / মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড
2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস (মার্কশিট ও সার্টিফিকেট)
3.জাতিগত সার্টিফিকেট(যদি থাকে)
4.বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড/আধার কার্ড)
5.সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন)
6.আধার / ভোটার কার্ড/প্যান/পাসপোর্ট (যে কোনো একটি)
7.বিবাহিত /বিবাহ বিচ্ছেদ /বিধবা প্রমাণ ( সরকারি)
8.অন্যান্য (যদি থাকে)
9.5 টাকার পোস্টাল স্ট্যাম্প

উপরে উল্লেখিত প্রত্যেক নথিপত্রের জেরক্স কপি Application Form এর সঙ্গে একটি খামে ভরে সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে।

অফলাইন আবেদন জমা করার শেষ তারিখ : অফলাইন আবেদন গ্রহন শুরু হয়ে গেছে এবং  আবেদন গ্রহনের শেষ তারিখ 10-06-2022 পর্যন্ত নোটিশে উল্লেখিত অফিসে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল 11 টা থেকে বিকেল 3 টা পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া : SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র অনুযায়ী শূন্যপদ দেখে মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।

আবেদন জমা করার ঠিকানা : অফিসিয়াল নোটিশে যে যে স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে সেই স্বাস্থ্য কেন্দ্রের সরকারি অফিসে সরাসরি  /রেজিস্ট্রার পোস্ট যে কোনো মাধ্যমে জমা করতে পারবে।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করবেন।

Official Notification : Download
Official Website : Click Here


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here