রাজ্যের মূখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর একের পর এক নয়া প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। আর শুধু প্রকল্পের সূচনা নয়, এই প্রকল্পকে বাস্তবায়ন করতে আরও বিভিন্ন ক্ষেত্রে মানা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের নয়া প্রকল্প বেকার যুবক যুবতীদের প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। এবার রাজ্য সরকারের নয়া সরকারি প্রকল্প 'কর্মদিশা' -তে প্রচুর কর্মসংস্থান পূরণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে অনুষ্ঠিত দুয়ারে সরকার প্রকল্পে শুধু নানা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নয় এবার দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আরও কিছু বিশেষ সুযোগ সুবিধা পেতে চলেছে রাজ্যের বেকার যুবক যুবতীরা। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দুয়ারে সরকারে কর্মসংস্থানের নয়া সুযোগ তৈরি করেছে রাজ্য সরকার। এই অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য কারিগরি শিক্ষা দপ্তর। কারিগরি শিক্ষা কর্তৃক এই উদ্যোগের মাধ্যমে কারিগরি শিক্ষার ট্রেনিং দিয়ে কাজের উপযোগী করে তোলার বিরাট সুযোগ তৈরি করবে।
'আমার কর্মদিশা' প্রকল্প
কর্মদিশা প্রকল্পের কার্যকলাপ ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার 'আমার কর্মদিশা' নামে মোবাইল App লঞ্চ করেছে। এর মাধ্যমে বেকার যুবক যুবতীদের কাজের ট্রেনিং দিয়ে কর্মসংস্থানের উপযোগী তৈরি করবে। এখানে বিভিন্ন রকমের শূন্যপদ রয়েছে। নিজের সুবিধা অনুযায়ী পদ দেখে তারপর আবেদন করবেন।
কী কী পদ রয়েছে তা নিচে উল্লেখ করা হয়েছে :
1. কৃষি
2. অটোমোবাইল
3. সৌন্দর্য এবং সুস্থতা
4. ক্যাপিটাল গুডস
5. কাউন্সিলের মালিকানাধীন কোর্স
6. নির্মাণ
7. গৃহকর্মী
8. ইলেকট্রনিক্স এবং হার্ডওয়্যার
9. খাদ্য প্রক্রিয়াকরণ
10. আসবাবপত্র এবং জিনিসপত্র
11. রত্ন এবং গহনা
12. সবুজ চাকরি
13. হস্তশিল্প এবং কার্পেট
14. স্বাস্থ্যসেবা
15. ব্যাংকিং, আর্থিক পরিষেবা এবং বীমা
16. হাইড্রোকার্বন
17. পোশাক, মেক আপ এবং বাড়ির আসবাবপত্র
18. মহাকাশ ও বিমান চলাচল
কীভাবে আবেদন করবেন?
রাজ্য সরকার কর্তৃক 'আমার কর্মদিশা ' নামে যে মোবাইল App লঞ্চ করেছে সেটি আগে ডাউনলোড করবেন তারপর মোবাইল App এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে প্রথমে নিজের সুবিধা মতো পদ বেছে নিবেন তারপর পদ সিলেক্ট করে পুরো ফর্ম পূরণ করতে হবে। আপনার সমস্ত ডিটেইলস দিয়ে এই আবেদন ফর্ম পূরণ করবেন।
আবেদনকারীর বয়সসীমা :এই প্রকল্পে অংশগ্রহণ করতে চাইলে আপনার বয়স কমপক্ষে 18 বছরের উপরে হতে হবে।
আবেদন পদ্ধতি Step By Step দেওয়া হল -
1. প্রথমে www.pbssd.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
2.এরপর প্রার্থীকে আমার কর্মদিশা অপশনে ক্লিক করতে হবে।
3.এরপর চাকরি প্রার্থীদের নিজের মোবাইল নম্বর ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রার করতে হবে।
4.এরপর OTP দিয়ে লগইন করে ফর্ম পূরণ করতে হবে।
5.কিছু ডিটেইলস মনোযোগ সহকারে পরে তারপর হ্যা অপশন ক্লিক করতে হবে।
6.এরপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন।
রাজ্যে জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির থেকেই চাকরিপ্রার্থীরা এই app এর ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন ও এর ব্যাপারে আলোকপাত করতে পারবে । দুয়ারে সরকার শিবিরে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও ইন্সট্রাক্টর থাকবেন যারা চাকরিপ্রার্থীদের বিস্তারিত তথ্য দিয়ে থাকবেন এবং ওই শিবিরে কাউন্সিলারের ভূমিকা পালন করবেন । রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে দুয়ারে সরকার প্রকল্প থেকেই সরাসরি চাকরির সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার ।
ইতিমধ্যে রাজ্য সংশ্লিষ্ট দপ্তর সুত্রে জানা গিয়েছে, এখানে ট্রেনিং নিতে আপনাকে কোনো রকম টাকা দিতে হবে না বরং সরকার আপনাকে প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় ভাতার ব্যবস্থা করে দেবে । প্রশিক্ষণ শেষে সরাসরি চাকরির ব্যবস্থা করে দিবে সরকার । এখানে সরকার ছেলে ও মেয়ে সকলকে চাকরি করার সুযোগ দিবেন । দীর্ঘদিন ধরেই সরকারের চিন্তা ভাবনা ছিল এমন একটি প্রকল্প তৈরি করার কিন্তু করোনা পরিস্থিতিতে সরকার তা করতে পারেনি। অবশেষে সরকার বৃত্তিমূলক প্রশিক্ষণ এর মাধ্যমে সকল বেকার যুবক যুবতীদের কর্মমুখী করে তোলার উদ্যোগ নিয়েছেন ।
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন

.jpg)