রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য অভিনব পদ্ধতিতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।সাধারনত রাজ্যের স্কুলে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয় কিন্তু রাজ্য সরকারের নয়া উদ্যোগে WBSSC-র মাধ্যম ছাড়াই কন্ট্রাকচুয়াল শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনেকে এই শিক্ষক নিয়োগকে Civic Teacher বলে নামকরণ করেছে তবে উচ্চ শিক্ষা কর্তৃক জানানো হয়েছে, এই শিক্ষক নিয়োগ হবে অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল হিসেবে। WB Contractual Reqruitment 2022।
পশ্চিমবঙ্গে এই অভিনব শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অংশ গ্রহণ করতে পারবে রাজ্যের সে সমস্ত চাকরি প্রার্থী শিক্ষক পদে আবেদনের যোগ্যতা রাখে। পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদনের জন্য যোগ্য হিসেবে যোগ্য হবে। রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগে এই সমস্ত শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য শিক্ষক পদে চাকরি করার এক নতুন সুযোগ। WB Govt Contractual Reqruitment 2022.
শূন্যপদের নাম : অতিথি শিক্ষক ও চুক্তি ভিত্তিক শিক্ষক ( WB Contractual Reqruitment)
শূন্যপদের নাম : অফিসিয়ালি ঘোষণা করা হয়নি তবে অনুমান করে জানানো হয়েছে প্রায় 7-8 হাজার শূন্যপদ হতে পারে।
মাসিক সাম্মানিক : বলা হয়েছে এই শিক্ষক পদে নিযুক্ত হলে মাসিক বেতন হিসেবে দেওয়া হবে 13,000/-।
রাজ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য রাজ্যের প্রতিটি স্কুলকে অতিরিক্ত 125 জন পর্যন্ত পড়ুয়া ভর্তির অনুমতি দিয়েছে রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ(WB Higher Education Department) । এর আগে যা ছিল সর্বোচ্চ 275 জন , এখন তা বেড়ে হয়েছে 400 জন । আর এই বাড়তি পড়ুয়াদের জন্য প্রয়োজন হচ্ছে বাড়তি শিক্ষক ।পড়ুয়াদের সেই চাপ সামাল দিতে অস্থায়ী শিক্ষক( Contractual Reqruitment) নিয়োগের অনুমতি দেওয়ার পথে হাঁটতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । এর ফলে রাজ্যে কয়েক হাজার অস্থায়ী শিক্ষক ( WB Contractual Reqruitment) নিয়োগ হতে পারে বলে আশা ওয়াকিবহাল মহলের ।
প্রত্যেক বছরের ন্যায় নামী স্কুলগুলিতে একাদশে ভর্তির চাপ বেড়ে যাচ্ছে । আর এ বছর মাধ্যমিকে পাশ করেছে প্রায় 9.5 লক্ষ পরীক্ষার্থী । তাই স্কুলগুলিতে চাপ আরও বাড়বে । তথ্যও সেকথা বলছে । কলকাতার নামী স্কুল যাদবপুর বিদ্যাপীঠে অনলাইন পোর্টাল চালু হয়েছে শুক্রবার । 24 ঘণ্টা পেরনোর আগেই তিনশোর বেশি আবেদন জমা পড়ে গিয়েছে বলে জানান প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য । তাও , উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বেঁধে দেওয়া ন্যূনতম 35 শতাংশ নম্বরে নয় , রীতিমতো গড়ে 80 শতাংশ নম্বর চাওয়া হয়েছে । তাতেও আবেদন উপচে পড়ছে । সবকিছুর উপর ভিত্তি করে দেখা যাচ্ছে এবারে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার উপর বিরাট চাপ সৃষ্টি হতে চলেছে।
সংসদ সূত্রে খবর , 10 জুন উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের দিন এই সংক্রান্ত একটি বৈঠক রয়েছে । ওইদিন শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনায় বসবেন সংসদের সদস্যরা । তাতে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যেরও থাকার কথা । বৈঠকের কথা অস্বীকার করেননি চিরঞ্জীববাবু । তিনি জানান , ফলপ্রকাশ নিয়ে ব্যস্ত থাকার কারণে বৈঠকে কতটা সময় দিতে পারব , জানি না । তবে , ওই বৈঠকে নিয়োগের বিষয়টি উঠতে চলেছে ।
Official Website : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)