মাসিক বেতন 19,000! সেন্টার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Govt Job Reqruitment।

 ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু'বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকারদের কর্মসংস্থানে (recruitment) জোর দিয়েছে রাজ্য সরকার। এবার  পরিকল্পনা ও পরিসংখ্যান (PLANNING & STATISTICS) দফতরের তত্বাবধানে  জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট জেলা ও দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।  সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। WB Govt Job Reqruitment ।



আবেদন পদ্ধতি:

রাজ্যের পরিকল্পনা এবং পরিসংখ্যান দফতর এবং সংশ্লিষ্ট জেলার বিজ্ঞপ্তি অনুসারে,  


১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে 


২. এক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 


৩. তবে প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্ম সহ প্রার্থীর একটি বায়োডাটা সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। 


৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম------------------------------ 

b. বাবার নাম------------------------

c.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---- 

d.  লিঙ্গ-------------------------------------

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা---------- 

e.  শিক্ষাগত যোগ্যতা-------------------------

f.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা------------ 

g. আবেদকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ--- 

h.  মোবাইল নম্বর-------------------------

i. ইমেল আইডি -------------------------


সবশেষে আবেদনকারীকে নিজের সই করে আবেদন ফর্ম জমা করতে হবে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের অফিসে।


পদের নাম- সেন্টার অ্যাসিস্ট্যান্ট (center assistant)

শুন্য পদ- ১ টি

মাসিক বেতন- 19,000 টাকা 

কাজের ধরণ- সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে কে সংশ্লিষ্ট জেলায় কাজ  করতে হবে। তবে এই পদটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক। 


শিক্ষাগত যোগ্যতা: 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। 


আবেদন পত্রের সঙ্গে আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি পাঠাতে হবে সেগুলি হল, 


১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


নিয়োগ পদ্ধতি:

নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা।  ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। তবে কথায় কখন ইটারভিউ হবে তা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। ওই দিন প্রার্থীকে যাবতীয় নথি পত্রের প্রমানের কাগজপত্র নিয়ে জেলা শাসকের অফিসে হাজির থাকতে

বলা হয়েছে। (DATE OF INTERVIEW- 01-08-2022)  


উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে উত্তর ২৪ পরগণা জেলায়।  


অনলাইনে আবেদন ফর্ম সংগ্রহের জন্য আবেদনকারীকে (n24parganas.gov.in) লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী। আবেদনের শেষ তারিখ ২২শে জুলাই  ২০২২ অর্থাৎ 22-07-2022


আবেদন পত্র পাঠানোর ঠিকানা- 

TO The District Magistrate, North 24 Parganas (District

Planning Section), Barasat, Kol- 124

Official Notification : Download Here

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র চোখ রাখুন আমাদের ওয়েব পেজ - এ 


TAG-  JOB NEWS # GOVT JOB# RECRUITMENT