বিগত দু বছর যাবত সরকারী চাকরির বাজার বেশ শোচনীয়। গত দু’বছরের আর্থিক খরা কাটিয়ে চলতি বছরের শুরু থেকে সরকারী চাকরির বাজারের চাহিদা বাড়ছে দিনের পর দিন। বাজারের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য কিংবা দেশের একাধিক সরকারী একাধিক দফতর পরপর চাকরির বিজ্ঞাপন বাজারে নিয়ে আসছে চাকরি প্রার্থীদের জন্য।
ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার কর্মী নিয়োগ হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞাপন দিয়েছে দার্জিলিং জেলার গোর্খা ল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদের জন্য। এবার এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদ, আবেদন সহ নিয়োগের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে। WB Govt Job Reqruitment 2022।
পদের নাম- "সামাজিক নিরিক্ষা ফ্যাসিলিটেটর"(social audit facilitator)
শুন্য পদের সংখ্যা- 03
মাসিক বেতন- 20,000 টাকা
উল্লেখিত পদের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র ইন্টার্ভিউ এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং পারসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সফল এবং যোগ্য কর্ম প্রার্থীর হাতে।
সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতার মূল্যয়নের জন্য যে বিষয় গুলি ওপর মূলত জোর দেওয়া হবে সেগুলি হল-
১. প্রার্থীকে অবশ্যই অবসর প্রাপ্ত সরকারি কর্মী হতে হবে।
২. সংশ্লিষ্ট পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 64 বছর বয়সের মধ্যে।
৩. আবেদনকারীর শারীরিক কোনও সমস্যা থাকলে ওই প্রার্থীকে বাতিল বলে ঘোষণা করা হবে কর্তৃপক্ষের তরফ থেকে। অর্থাৎ প্রার্থীর দৈহিক সক্ষ্মতা থাকতে হবে। কারণ উল্লেখিত জেলার যে কোনও প্রান্তে নিযুক্ত কর্মীকে চাকরি করতে হবে বলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
৪. সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই দার্জিলিং এব্বং কালিম্পং জেলার বাসিন্দা হতে হবে।
৫. প্রাসঙ্গিক কাজের ওপর আবেদনকারী প্রার্থীর অন্তত দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি অফিস পরিচালনার কাজে দক্ষতা থাকতে হবে।
৬. এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর যদি কম্পিউটার জানা থাকে তাহলে ওই প্রার্থী নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
৭. আবেদনকারীকে সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি আবেদনকারী যদি স্নাতকোত্তর হন তাহলে অগাধিকার দেওয়া হবে।
৮. উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী অনলাইন এবং অফ লাইন দু'ভাবেই আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের দশ' দিনের মধ্যে আবেদন করতে হবে।
৯. আবেদনকারী প্রার্থীর নেপালি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে।
১০. আবেদন করা কালীন আবেদনকারীকে তার জমা করা যাবতীয় নথি 'সেলফ অ্যাটেস্টেড' (self attesed) করে সংশ্লিষ্ট দফতরের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের সময় যে নথি বা ডকুমেন্টস আবেদনকারীকে জমা করতে তা হল-
১. শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়িত নকল
২. বয়সের প্রমান পত্র
৩. প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার সংশা পত্র
৪. আঁধার কার্ড এবং ভোটার কার্ডের প্রত্যয়িত নকল
৫. সংশ্লিষ্ট জেলার বাসিন্দার প্রমান পত্র, ইত্যাদি।
অফলাইনে আবেদনের ঠিকানা- THE EXECUTIVE DIRECTOR, DISTRICT SOCIAL AUDIT UNIT, GORKHALAND TERRITORIAL ADMINISTRATION, LOWIS JUBILEE COMPLEX, DR. S.K. PAL ROAD, DARJEELING, PIN-734101
এ ছাড়াও সংশ্লিষ্ট দফতরের ইমেল আইডি মারফৎ আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীরা। সংশ্লিষ্ট দফতরের ইমেল আইডি নম্বর টি হল dsau.darjeeling@gmail.com
উল্লেখিত পদের আবেদনের শেষ তারিখ 19-07-2022
Official Notification + Application Form: Download
Official Website : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)