Health Recruitment: প্রচুর স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল।

চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতর মারফৎ জেলা ভিত্তিক  নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER)কর্মী। তবে এই নিয়োগটি(RECRUITMENT)চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন আগে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য ও (HEALTH & FAMILY WELFARE) পরিবার কল্যাণ দফতর। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।



এবার জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে---
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে
২. এক্ষেত্রে শুধু মাত্র অন লাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা। এ ছাড়াও আবেদন পত্রের একটি হার্ড কপি ইমেল মারফৎ সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে পাঠাতে হবে। ইমেল আইডি টি হল (xvfinancerecruitment.kalimpong@gmail.com)
৩. রাজ্য স্বাস্থ্য দফতর তথা সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে  প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a.  নিজের নাম--------------------
b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স------------
c.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা -----------------
d.  শিক্ষাগত যোগ্যতা------------------------------
e.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে--------
f.  আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর বর্তমান সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।


অনলাইনে আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি 
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


নিয়োগ পদ্ধতি---
নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। এরপরেই রয়েছে ইন্টারভিউ।
তারপর প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

1.পদের নাম- ‘ব্লক এপিডেমিওলজিস্ট’( BLOCK EPIDEMIOLOGIST )

শুন্য পদ- ১ টি 

বয়স সীমা -এ ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ 

মাসিক বেতন – ৩৫ হাজার টাকা 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর M.SC সহ উল্লেখিত পদের ডিগ্রি থাকতে হবে এ ছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি EPIDEMIOLOGY/M.SC/BHMS/BAMS/BUMS অথবা জনস্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

2.পদের নাম- ‘ব্লক পাবলিক হেলথ ম্যানেজার’(BLOCK PUBLIC HEALTH MANAGER)

শুন্য পদ- ১ টি  

বয়স সীমা - ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। 

মাসিক বেতন- ৩৫ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে।  পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( LABORETORY TECHNICIAN)

শুন্য পদ- ২ টি ( এ ক্ষেত্রে একটি পদ সাধারণ এবং একটি তপশীলি জাতীর  প্রার্থীর জন্য সংরক্ষিত রয়েছে) 

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে

মাসিক বেতন- ২২ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।

4.পদের নাম - “ব্লক ডাটা ম্যানেজার”(BLOCK DATA MANAGER)
শুন্য পদ-
১ টি

বয়স- ২১ থেকে ৪০ বছরের মধ্যে

মাসিক বেতন-  ২২ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও ডাটা অ্যানালাইসিস কাজের –এ অভিজ্ঞতা থাতে হবে।

5.পদের নাম- “মেডিক্যাল অফিসার”(MEDICAL OFFICER)

শুন্য পদ- ৩ টি ( এ ক্ষেত্রে দু'টি পদ সাধারণ এবং একটি তপশীলি জাতীর  প্রার্থীর জন্য সংরক্ষিত রয়েছে)

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে
মাসিক বেতন- ৬০ হাজার টাকা
এই পদের ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাতে হবে।

পদের নাম- “স্টাফ নার্স” ( STAFF NURSE )

শুন্য পদ -৩ টি ( এই পদের ক্ষেত্রে একটি তপশীলি জাতী,বাকি দু'টি সাধারণ এবং দু'টি পদ ওবিসি প্রার্থীর জন্য সংরক্ষিত)

মাসিক বেতন- ২৫ হাজার টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়নের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।

6.পদের নাম- 'কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট' (COMMUNITY HEALTH ASSISTANT)

শুন্য পদ- ৩ টি ( এই পদের ক্ষেত্রে একটি তপশীলি জাতী, দু'টি সাধারণ  ক্যাটাগরির প্রার্থীর জন্য সংরক্ষিত)

মাসিক বেতন- ১৩ হাজার টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক।  এ ছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে ভিজিট করুন। 

এক্ষেত্রে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যে আবেদন করতে পারবেন। অন্যথায় আবেদন পত্র বাতিল বলে ঘোষণা হবে।

কাজের ধরণ---
জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের নিয়ম মাফিক  কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন ব্লকে কাজ করতে হবে।

তবে উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়।

প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে । অনলাইন আবেদনের জন্য আবেদনকারীকে www.wbhealth.gov.in অথবা www.kalimpong.nic.in
লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী। আবেদনের শেষ তারিখ ১৭ই আগস্ট ২০২২ মধ্যরাত পর্যন্ত অর্থাৎ 18-08-2022


Official Notification : Download 

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র চোখ রাখুন bongodhara.com- এ

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG-HEALTH JOB# JOB NEWS#RECRUITMENT