মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশের পর একাধিক সরকারি চাকরির সুযোগ তো আছেই। কিন্তু জানেন কি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করা মেধাবী ছাত্রদের জন্য রয়েছে ন্যাশেনাল (NATIONAL SCHOLARSHIP) স্কলারশিপ বা জাতীয় বৃত্তি প্রদান কর্মসূচী। প্রতিবছর নিয়ম করে ভারত(GOVT OF INDIA) সরকারের তথ্য সংস্কৃতি(MINISTRY OF INFORMATION & TECHNOLOGGY) মন্ত্রকের পক্ষ থেকে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়। প্রতি বছরের মতো এবারও অর্থাৎ ২০২১- ২২ শিক্ষা বর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের (STUDENT SCHOLARSHIP) ন্যাশেনাল স্কলারশিপ দিচ্ছে ভারত সরকার। সেই মর্মে গত কয়েকদিন আগেই ভারত সরকারের পক্ষ থেকে ন্যাশেনাল অর্থাৎ জাতীয় স্কলারশিপ বা বৃত্তি প্রদানের উদ্দেশ্যে একটি পোর্টাল চালু করা হয়েছে। উক্ত ন্যাশেনাল স্কলারশিপ পোর্টালে আবেদনের যাবতীয় নিয়মবিধি স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক সদ্য মাধ্যমিক অথবা উচ্চাধ্যমিক পাশের পর ন্যাশেনাল (SCHOLARSHIP)স্কলারশিপ অর্থাৎ বৃত্তি পাওয়ার জন্য কীভাবে আবেদন করতে হবে।
আবেদন পদ্ধতি-
ন্যাশেনাল স্কলারশিপ পোর্টালের তথ্য অনুযায়ী, শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে।
১. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র অথবা ছাত্রীকে প্রথমেই ন্যাশেনাল স্কলারশিপ NATIONAL SCHOLARSHIP FORM) পোর্টালে গিয়ে নিজের নাম ইমেল আইডি এবং পাশ ওয়ার্ড দিয়ে নাম নথিভুক্ত করে রেজিস্ট্রেশন করতে হবে।
২. আবেদন ফর্মটি ডাউন লোড করে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে ওই ছাত্র কিংবা ছাত্রীকে তার যাবতীয় তথ্য দিতে হবে।
৩. এ ক্ষেত্রে আবেদনকারী ছাত্র কিংবা ছাত্রী যদি ১৮ বছরের কম বয়সী হন তাহলে ওই ছাত্র কিংবা ছাত্রীর পিতা- মাতা অথবা অভিভাবক( GUARDIAN) কে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
৪. আবেদন ফর্ম পূরণের সময় যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল,
a. ছাত্র কিংবা ছাত্রীর শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমান পত্র
b. আবেদনকারী ছাত্র -ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রমানপত্র
এ ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ অর্থাৎ শাখার নাম, আইএফএসসি(IFSC CODE) কোড উল্লেখ করতে হবে।
এ বিষয়ে আরও যে বিষয়টি উল্লেখ রয়েছে তা হল, যদি আবেদনকারী ছাত্র- ছাত্রী প্রি- ম্যাট্রিক হয় সেক্ষেত্রে ওই ছাত্র কিংবা ছাত্রীর যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আবেদন ফর্মে ওই ছাত্র কিংবা ছাত্রীর পিতা- মাতা অথবা অভিভাবকের ব্যাঙ্কের যাবতীয় তথ্য দিতে হবে।
c. আবেদনকারী ছাত্র-ছাত্রীর আঁধার(AADHAAR CARD) কার্ডের প্রমান পত্র।
d. যদি আবেদনকারী ছাত্র- ছাত্রীর আঁধার কার্ড না থাকে তাহলে ওই ছাত্র কিংবা ছাত্রীর স্কুল SCHOOL CERTIFICATE) সার্টিফিকেট বা শংসাপত্র জমা করতে হবে।
e. আবেদন কারী ছাত্র- ছাত্রী অথবা তার অভিভাবকের ব্যাঙ্কের পাশ (PASS BOOK)বইয়ের প্রথম পাতার ছবি স্ক্যান করে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
g. আবেদনকারী ছাত্র -ছাত্রীর ডমিসিল(DOMICILE) সার্টিফিকেট। অর্থাৎ আবেদনকারী যে রাজ্যের সেই রাজ্যের বাসিন্দার প্রমান পত্র জমা করতে হবে।
এ ছাড়াও যে প্রমান পত্র গুলি ন্যাশেনাল স্কলারশিপের আবেদন ফর্মে আপলোড করতে হবে সেগুলি হল,
১। আবেদনকারী ছাত্র- ছাত্রীর বয়সের প্রমান পত্র
২। আবেবেদনকারী যে রাজ্যের বাসিন্দা তার প্রমান হিসাবে ডমিসিল সার্টিফিকেট তৎসহ স্কুল সার্টিফিকেট দিতে হবে।
৩। আবেদনকারীর ইমেল (E MAIL ID)আইডি দিতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারী মাইনর(MINOR) হলে তার অভিভাবকের ইমেল আইডি দিতে হবে।
৪। আবেদনকারী ছাত্র-ছাত্রী যদি উচ্চতর শিক্ষা অর্জনের জন্য স্কলারশিপের আবেদন করে তাহলে ওই ছাত্র-ছাত্রীকে তার প্রমান পত্র দিতে হবে।
৫। প্রি (PRE- MATRIC)ম্যাট্রিক স্কলার শিপের জন্য একেবারে প্রথম শ্রেণি থেকে দশম (CLASS -1 TO CLASS- TEN) শ্রেণিতে পাঠরতা ছাত্র-ছাত্রিরা আবেদন করতে পারবে।
৬। পোস্ট (POST MATRIC)ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পাশের পর একাদশ- দ্বাদশ শ্রেণিতে পাঠরতা ছাত্র- ছাত্রীরা যদি আইটিআই(ITI), বিএসসি(B.SC) , বি কম(B.COM), বি টেক (B TECH), মেডিক্যাল(MEDICAL) অথবা আই আই টি(IIT) , আই আই এম(IIM) সংস্থার শিক্ষার্থী হয় তাহলে আবেদন ফর্মে যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে।
৭। আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে ছাত্র- ছাত্রীর নাম স্পষ্ট করে লিখে দিতে হবে।
৮। আবেদন ফর্মে আবেদনকারী ছাত্র- ছাত্রীর মোবাইল (MOB)নম্বর দিতে হবে
৯। আবেদকারি ছাত্র- ছাত্রীর পরিবারের বার্ষিক আয়ের প্রমান(INCOME CERTIFICATE) পত্র দিতে হবে।
Official website : Click Here
Online Apply : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- SCHOLARSHIP# GOVT OF INDIA# STUDENT SCHLARSHIP# NATIONAL SCHOLARSHIP

.jpg)