তাঁত শিল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।Textile Job Reqruitment 2022।

  তাঁতের শাড়ি কিংবা পাঞ্জাবী ভারতীয় মহিলা এবং পুরুষদের ভীষণ পছন্দ। ভারতীয় তাঁত বস্ত্র- বয়নের নাম জগৎজোড়া।  কিন্তু বিগত কয়েক দশক ধরে ভারতীয় তাঁত ( TEXTILES INDUSTRIES) শিল্পে ভাঁটার টান পড়েছে সরকারি উদাসীনতায়। এবার সে জট যে কাটতে চলছে তার নমুনা মিল হাতে নাতে। কারণ রুগ্ন প্রায় তাঁত শিল্প বাঁচাতে এবার উদ্যোগী হল ভারত সরকার। কারণ এই তাঁত (HANDLOOM) শিল্পের ওপর ভর করে এ রাজ্য ছাড়াও গোটা দেশের অসংখ্য মানুষ তাঁদের জীবন- জীবিকা নির্বাহ করেন অনায়াসে। সেই তাঁত শিল্পের দিকে নজর এবং গোটা দেশের বেকারত্ব হ্রাস করতে সম্প্রতি ভারতীয় সুতী বস্ত্র বয়ন শিল্পে  প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে।



স্বভাবতই ভারত সরকারের এই উদ্যোগে খুশি বেকার চাকরি প্রার্থীরা। কর্মী নিয়োগের(RECRUITMENT)  বিষয়ে গত কয়েকদিন আগেই ভারত সরকারের  ভারতীয় তাঁত বা সুতী বস্ত্র শিল্প (MINISTRY OF TEXTILES)  মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও (GOVT JOB) প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে দেশের একাধিক সুতী- বস্ত্র শিল্পের উৎপাদন স্থলে । এ ক্ষেত্রে  নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। মাসিক বেতন হবে কেন্দ্রীয় সরকারের বেতন পরি কাঠামোর নিয়মানুযায়ী।  তাহলে আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর WSC/DLH/ADMN1(3)/2022/01  


প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।


২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।


৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 


৪। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। 


৫।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।


৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE)  করে  আবেদন পত্রটি খাম বন্দি করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র ভরা ওই খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে (APPLICATION FOR THE POST OF------------)   



এবার দেখে নেব শুন্য পদ সম্পর্কে-


পদের নাম- জুনিয়র ওয়েভার'( junior weaver)

শুন্য পদ- ৭ টি ( উল্লেখিত পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীর জন্য ৩ টি, ও বিসি দের জন্য ২ টি, তপশীলি উপজাতির জন্য ১ টি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীর জন্য ১ টি আসন সংরক্ষিত রয়েছে।) 

মাসিক বেতন- 19,200  থেকে 93,200  টাকা পর্যন্ত। 


পদের নাম- সিনিয়র প্রিন্টার ' (senior printer)

শুন্য পদ- ২ টি ( উল্লেখিত পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীর জন্য ১ টি, ও বিসি দের জন্য ১ টি, আসন সংরক্ষিত রয়েছে।) 

মাসিক বেতন- 19,200  থেকে 93,200  টাকা পর্যন্ত। 


পদের নাম- জুনিওর অ্যাসিট্যান্ট ওয়েভিং' ( junior assistant weaving) 

শুন্য পদ- ২টি 

মাসিক বেতন- 19,200  থেকে 93,200  টাকা পর্যন্ত। 


পদের নাম- জুনিয়র অ্যাসিট্যান্ট প্রোসেসিং' (junior assistant prossesing) 

শুন্য পদ- ২টি


পদের নাম-  অ্যাটেনড্যান্ট  ওয়েভিং (attendant weaving) 

শুন্য পদ- ১৩ টি  ( উল্লেখিত পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীর জন্য ৬ টি, ও বিসি দের জন্য ২ টি, তপশীলি জাতীর জন্য ৩ টি তপশীলি উপজাতির জন্য ১ টি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীর জন্য ১ টি আসন সংরক্ষিত রয়েছে।) 

মাসিক বেতন- 18,000  থেকে 56,900  টাকা পর্যন্ত।


পদের নাম-  অ্যাটেনড্যান্ট প্রোসেসিং '  (attendant processing) 

শুন্য পদ- ৩ টি  ( উল্লেখিত পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীর জন্য ৬ টি, তপশীলি জাতীর জন্য ১ টি আসন সংরক্ষিত রয়েছে।) 

মাসিক বেতন- 18,000  থেকে 56,900  টাকা পর্যন্ত। 


বয়স সীমা-  উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্ব সীমা ৪০ বছর। 



শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক/ আইটিআই পাশ হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও হ্যান্ডলুম প্রযুক্তিতে ডিপ্লোমা থাকতে হবে। 


এবার জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে-

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে প্রথমে প্রবেশন পিরিয়ডে ট্রেনিং নিতে হবে। প্রবেশন পিরিয়দের পর যোগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে। এক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।   


সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠানোর সময় যে ডকুমেন্টস বা নথি গুলি পাঠাতে  হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড -এর প্র্ত্যয়িত নকল 

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্রের প্র্ত্যয়িত নকল 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্রের প্র্ত্যয়িত নকল 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্রের  প্র্ত্যয়িত নকল  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।



উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে। 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা- 

TO

THE DIRECTOR, 

WEAVERS SERVICE CENTRE,

B-2 WEAVERS COLONY,

BHARAT NAGAR, 

DELHI- 110052

Official Notification : Download 

বেকার কর্ম প্রার্থীদের সঙ্গে আমরা আছি সব সময়।  চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara. com এর ওয়েব পোর্টালের পেজ- এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# HANDLOOM