বিগত দু বছর যাবত অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত গোটা পৃথিবী। ফল স্বরুপ বিগত দু বছরে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও কাজের বাজারে (govt job) ভাঁটা পড়েছে সমান তালে। পাশাপাশি সাম্প্রতিক কালে সরকারি চাকরির বাজারের বেশ শোচনীয়। চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট। এমনিতে গত কয়েক মাস যাবত স্কুল সার্ভিস আর প্রাইমারী শিক্ষা সংসদের সীমাহীন দুর্নীতির জেরে উচ্চ আদালতের রায়ে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। সাম্প্রতিক কালে সরকারি চাকরির ভাঁড়ার শুন্য দেখে বেসরকারি চাকরির বাজারেই ঝুঁকছে চাকরি প্রার্থীরা। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর মমতা বন্দ্যোপাধ্যায়- এর তৃণমূল সরকার। সেই লক্ষ্যে রাজ্যের কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের(recruitment) দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য সরকার। সেই লক্ষ্যে পরিস্থিতি বেগতিক বুঝেও রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরে অল্প সংখ্যক কর্মী(employment) নিয়োগ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমেই জারি রয়েছে সরকারি প্রচেষ্টা।WB Health Job Reqruitment 2022।
রাজ্য সরকারের একাদিক দফতরে কর্মী নিয়োগে বর্তমান চাকরির বাজারে এ রাজ্যের বেকার যুবক যুবতীরা কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে তা বলাই বাহুল্য। বেকার কর্ম প্রার্থীদের কাছে আবার সু-খবর। আবার নিয়োগের খবর। এবার কর্মী নিয়োগ করা হবে রাজ্য স্বাস্থ্য পরিবহন (wb health)দফতরে। এই নিয়োগে আবেদন করতে পারবেন রাজ্যের যেকোনো প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। রাজ্য স্বাস্থ্য পরিবহন দফতর মারফৎ সম্প্রতি কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, সহ শুন্য পদ সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য তুলে ধরা হয়েছে। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য।
প্রথমে আসি আবেদন পদ্ধতিতে---
রাজ্য স্বাস্থ্য পরিবহন দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে
১. রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন উল্লেখিত পদের জন্য। অষ্টম শ্রেণি পাশ হলেই উল্লেখিত পদের জন্য আবেদন করতে পারবেন কর্ম প্রার্থীরা।
২. এক্ষেত্রে অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই শুধুমাত্র অফলাইনে আবেদন করতে হবে।
৩. রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েব সাইট থেকে প্রথমে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
ক. নিজের নাম
খ. বাবার নাম
গ. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স
ঘ. লিঙ্গ
ঙ. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা
চ. শিক্ষাগত যোগ্যতা
ছ. প্রার্থীর টেকনিক্যাল যোগ্যতা
জ. উল্লেখিত বিষয়ে যদি প্রার্থীর অভিজ্ঞতা থাকে তা উল্লেখ করতে হবে।
ঝ. এ ছাড়াও আবেদন কারীর বিরুদ্ধে যদি আইনি অভিযোগ থাকে তাহলে আদালতের যাবতীয় নথি সম্পর্কে সংশ্লিষ্ট দফতরকে তা জানাতে হবে ফর্মের নির্দিষ্ট স্থানে লিখিত আকারে।
সব শেষে আবেদন ফর্মে নিজের সই করে যাবতীয় নথি খাম বন্দি করে সংশ্লিষ্ট দফতরে জমা করতে হবে এক্ষেত্রে আবেদন কারীকে স্ব- শরীরে সংশ্লিষ্ট দফতরের অফিসে গিয়ে আবেদন ফর্ম জমা করতে হবে। কোনও রেজিস্ট্রি পোস্ট কিংবা কুরিয়ার সারভিসের মাধ্যে আবেদন ফর্ম পাঠানো যাবেনা বলে ওই বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে তা হল---
১. ভোটার ও আঁধার কার্ড -এর প্রত্যয়িত নকল
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্রের প্রত্যয়িত নকল
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্রের প্রত্যয়িত নকল
৪. ড্রাইভিং লাইসেন্সের প্রত্যয়িত নকল
৫. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্রের প্রত্যয়িত নকল ইত্যাদি
আবেদনের ঠিকানা- (SASTHYA PARIBAHANN BHAWAN, S.H.T.O, 142 A.J.C BOSE ROAD, KOLKATA- 700014)
আবেদনের শেষ তারিখ- ১২ ই জুলাই ২০২২
পদের নাম- "ড্রাইভার"(driver)
শুন্য পদের সংখ্যা -০২
শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা- উল্লেখিত পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ হলেই আবেদন করতে পারবেন কর্ম প্রার্থীরা। পাশাপাশি প্রার্থীর অন্তত দু'বছরের ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- এক্ষেত্রে প্রার্থীর বয়স ০১-০১-২০২২ এর হিসাবে ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- 15,000 টাকা
পদের নাম - "হেল্পার" (helper)
শুন্য পদের সংখ্যা- ০২
শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা- উল্লেখিত পদের ক্ষেত্রে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ হলেই আবেদন করা যাবে। এ ছাড়াও পাসঙ্গিক বিষয়ে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও অটো মোবাইল কোর্সে ডিপ্লোমা অথবা আই টি আই পাশ হতে হবে
বয়স- এ ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ২৫ থেকে ৫০ এর মধ্যে।
মাসিক বেতন- 11,500 টাকা
চট জলদি চাকরির খবর পেতে চোখ রাখুন আমাদের পেজ -এ
Official Notification : Download
Official Website : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
tag- govt job# health# driver# health worker

.jpg)