WB Job Fair: চাকরির মেলায় ২৭ হাজার কর্মসংস্থান। বেকারদের জন্য বিরাট সুখবর।।

 বিগত দু বছর যাবত আর্থিক বিপর্যয়ে বিপর্যস্ত গোটা পৃথিবী। ফল স্বরুপ বিগত দু বছরে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও কাজের বাজারে ভাঁটা পড়েছে সমান তালে। পাশাপাশি সাম্প্রতিক কালে সরকারি চাকরির বাজারের বেশ শোচনীয়। চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট। এমনিতে গত কয়েক মাস যাবত স্কুল সার্ভিস আর প্রাইমারী শিক্ষা সংসদের সীমাহীন দুর্নীতির জেরে উচ্চ আদালতের রায়ে বর্তমান পসচিমবঙ্গ  সরকারের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। সাম্প্রতিক কালে সরকারি চাকরির ভাঁড়ার শুন্য দেখে বেসরকারি চাকরির বাজারেই ঝুঁকছে চাকরি প্রার্থীরা। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর মমতা বন্দ্যোপাধ্যায়- এর তৃণমূল সরকার। সেই লক্ষ্যে রাজ্যের কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য সরকার। পরিস্থিতি বেগতিক বুঝেও রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরে অল্প সংখ্যক কর্মী নিয়োগ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের  মাধ্যমেই জারি রয়েছে সরকারি প্রচেষ্টা।WB Job Fair 2022 ।



এবার সেই লক্ষ্যে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চাকরির(job fair) মেলার আয়োজন করল পশ্চিমবঙ্গ সরকার।  চলতি বছর জুলাই এবং আগস্ট মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুরোমাত্রায় চলবে এই চাকরি মেলা। জানা গিয়েছে এই চাকরি মেলার সুবাদে রাজ্যের প্রায় ৩৭ হাজার বেকার চাকরি প্রার্থীরা কর্ম সংস্থানের(employment) ঠিকানা পেতে পারেন। সম্পূর্ণ এই উদ্যোগটি বর্তমান রাজ্য সরকারের কারিগরি দফতরের অধীনে নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ রাজ্যের কারিগরি দফতরের তত্বাবধানেই জেলায় জেলায় বেকার কর্ম প্রার্থীদের জন্য এই চাকরির(job fair) মেলার আয়োজন করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে জেলা ভিত্তিক এই মেলার কাজ শুরু হবে পাশাপাশি আগামী আগস্ট মাসেও এই মেলা চলবে। যেখানে সরাসরা নাম নথিভুক্ত করে এবং ইটারভিউ দিয়ে চাকরি পেতে পারে রাজ্যের ২৭ হাজার বেকার যুবক -যুবতীরা। 


এবার এক নজরে দেখে নেওয়া যাক এই মেলার উদ্দেশ্য এবং যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে-

রাজ্যের কারিগরি দফতর সুত্র মারফৎ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বেকার কর্ম প্রার্থীদের সরাসরি চাকরির দিশা দেখাতেই এই চাকরি মেলার আয়োজনএর উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে নাম অন লাইনের মাধ্যমে আবেদন ও নাম নথিভুক্ত করে সরাসরি কর্মসংস্থান হতে পারে ৩৭ হাজার বেকার কর্ম প্রার্থীর। জানা গিয়েছে ইতিমধ্যেই গোটা রাজ্যের ২৩টি জেলাকে মোট পাঁচটি জোন(zone) বা অঞ্চলে ভাগ করা হয়েছে। এগুলি হল, কলকাতা,  বারাসাত, মেদিনীপুর, বহরমপুর এবং শিলিগুড়ি। যেখানে উত্তর বঙ্গ, দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ সহ খোদ কলকাতা জোনের বেকার কর্ম প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সফল ও যোগ্য প্রার্থীরা সরাসরি নিয়োগ পত্র হাতে পেতে পারেন।


কারিগরি দফতর সুত্রে আরও জানা গিয়েছে, রাজ্য তথা দেশের একাধিক বনিক মহলের সাহায্য নিয়ে রাজ্যের কারিগরি দফতর এই চাকরি মেলার আয়োজন করছে রাজ্যের প্রতিটি প্রান্তে। দেশের একাধিক নামীদামী শিল্পপতি তথা বিভিন্ন বণিকমহলের সাহায্য নিয়ে কারিগরি শিক্ষা দফতর একটি তালিকাও তৈরি করেছে। ওই তালিকা অনুযায়ী ইতিমধ্যেই ঠিক করা হয়েছে মূলত কোন কোন বিষয়ের ওপর বেকার কর্ম প্রার্থীদের কর্মসংস্থান করা হবে। বনিক মহল এবং স্বনামধন্য শিল্পপতিদের কথা মতো রাজ্য কারিগরি দফতর মারফৎ মূলত যে যে বিভাগ গুলির ওপর জোর দেওয়া হয়েছে সেগুলির তালিকাও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সেগুলি এইরকম, 

শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, 

প্রযুক্তি বিভাগ সহ 

নির্মাণ শিল্প সহ ,

অটোমোবাইল, 

হোটেল এবং 

টেলিকমের মতো বিষয়গুলি রয়েছে ওই তালিকায়। 


এবার জেনে নেওয়া যাক মেলার যাবতীয় নিয়মকানুন সম্পর্কে

কারিগরি দফতর সুত্রে জানা গিয়েছে, ওই মেলায় অংশ নিতে গেলে চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত এবং আবেদনের মাধ্যমেই ওই চাকরি (job fair) মেলায় অংশ নিতে পারবেন চাকরি প্রার্থীরা। এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে আবেদনকারীকে ওই মেলাতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গিয়েছ। কারিগরি দফতর মারফৎ মেলায় প্রবেশের অনুমতি পাওয়ার পর চাকরি প্রার্থীরা ওই মেলায় অংশ নিয়ে সরাসরি ইন্টারভিউ এবং প্রার্থীর যাবতীয় যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাবেন। কারিগরি দফতরের এক কর্তা জানিয়েছেন, ওই মেলার মাঠে প্রায় ৪০ টির মতো নামীদামী সংস্থার স্টল করা হবে। চাকরি প্রার্থীরা তাঁদের যোগ্যতা এবং উল্লেখিত বিষয়ের আবেদনের ভিত্তিতে তার নির্ধারিত স্টলে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। এমনকি ওই স্টলেই তৎক্ষণাৎ যাচাই করে নেওয়া হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সহ প্রাসঙ্গিক কাজে প্রার্থীর অভিজ্ঞতা সম্পর্কে। 


তিনি আরও জানিয়েছেন, ওই মেলায় অংশ নেওয়া প্রার্থীদের যদি আইটিআই, 

পলিটেকনিক, 

ভোকেশনাল কোর্স ও

 ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে প্রশিক্ষণ থাকে তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে ওই প্রার্থীকে অগাধিকার দেওয়া হবে। 


মূলত বেকার কর্ম প্রার্থীদের সঠিক কর্মসংস্থান করে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। 


রাজ্যের কারিগরি দফতরের ওয়েব সাইটে গিয়ে  প্রার্থীকে ওই মেলার যাবতীয় তথ্য সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।

খবরের সোর্স : আনন্দবাজার

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

tag- job fair# technology# information# wb job# recruitment