কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। সু- স্বাস্থ্যের অধিকারী হতে চান সকলে। কিন্তু তা আর হচ্ছে কই। এ বিষয়ে সাধারণ মানুষকে প্রতিনিয়ত সচেতন করা হয় সরকারি তরফে। পাশাপাশি দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই চালু হয়েছে জাতীয় স্বাস্থ্য (NHM)মিশনের আওতায় একাধিক প্রকল্প। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্প গুলি দেশের অন্য রাজ্যের পাশাপাশি সমানভাবে চালু রয়েছে এ রাজ্যেও।
তবে রাজ্যের ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য মিশনের ওই প্রকল্প গুলি দেখভালের দায়িত্বে রয়েছে রাজ্য স্বাস্থ্য ও (health & family welfare) পরিবার কল্যান দফতর। কিন্তু শুধু প্রকল্প থাকলেই তো হবেনা। এই প্রকল্পের সুবিধাগুলি সঠিক ভাবে পৌঁছে দিতে হবে মানুষের দুয়ারে দুয়ারে। তার জন্যই প্রয়োজন প্রচুর সংখ্যক স্বাস্থ্য কর্মীর।
এবার রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার (health &family welfare) কল্যান দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর এবং সংশ্লিষ্ট জেলা মারফৎ কর্মী(recruitmant) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। এবার আসুন সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ওতারিখ-2109/DH&FWS/HI-25 Dated- 18/07/2022
আবেদনের ক্ষেত্রে বয়স সীমা---
উল্লেখিত পদের আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে ।
এবার আসা যাক আবেদন পদ্ধতিতে---
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১. গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২. এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে।
৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a. প্রথমে নিজের নাম--------
b. তারপর বাবার নাম---------
c. এরপর বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা-------
d. এরপর ক্রমান্বয়ে জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---------
e. লিঙ্গ-------------
d. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি-----
e. শিক্ষাগত যোগ্যতা-------------
f. প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা----------
h. ইমেল আই ডি-----------------------
i. ফোন নম্বর------------------------
ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদন ফর্মে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
সবশেষে আবেদন ফর্মে প্রার্থীর নিজের সই স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
কাজের ধরণ---
উল্লেখিত পদের ক্ষেত্রেই রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের অধীনে জেলা স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট জেলায় কাজ করতে হবে। তবে এই নিয়োগটি সম্পূর্ণ ভাবে চুক্তি(contractual) ভিত্তিক।
এবার আসি নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
এ ক্ষেত্রে আবেদনকারীকে অপ্রথমে দিতে হবে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। তারপুর রয়েছে ১৫ নম্বরের ইন্টারভিউ। সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন ব্লক (BDO) এলাকায়।
এ বিষয়ে প্রথমেই আসা যাক শুন্য পদ সম্পর্কে---
পদের নাম- মহিলা কাউন্সিলর (LADY COUNSELLORS)
শুন্য পদ- ২ টি
(উল্লেখিত শুন্য পদের ক্ষেত্রে তপশীলি জাতীর জন্য একটি, তপশীলি উপজাতির জন্য একটি এবং ওবিসি প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রয়েছে।)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় স্নাতক/ স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সমাজবিদ্যা/ অ্যানথ্রপোলজি/ অথবা মানবিক উন্নয়নের বিষয়ে ডিগ্রি ধারী হতে হবে।
মাসিক বেতন- 20,000 টাকা
আবেদন ফী---
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের নামে।
উল্লেখিত পদে আবেদন জানানোর শেষ সময়সীমা চলতি আগস্ট মাসের ২২ তারিখ পর্যন্ত। অর্থাৎ 22-08-2022
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---
আঁধার কার্ড , ভোটার কার্ড, বাসস্থানের প্রমান পত্র, জাতিগত সংশাপত্র, বাসস্থানের প্রমান পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র এবং বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক অরুন-
www.purbabardhaman.nic.in অথবা www.wbhealth.gov.in-এ
Official Notice : Download
চট জলদি চাকরির খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
tag- recruit# job news# govt job# health#wb#bardhaman

.jpg)