বর্তমান বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের করুন অবস্থা। চুক্তি(contractual) হোক কিংবা স্থায়ী চাকরি (permanent job)একটা হলেই হল। এই অবস্থায় সরকারি যে কোনও নিয়োগের(recruitment) বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের খবর তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে জাতীয় স্বাস্থ্য (NHM) মিশন প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য ও পরিবার(HEALTH & FAMILY WELFARE) কল্যান দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। এবার তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- DHFWS/DPMU/1498 Dated- 01/08/2022
প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে---
১. এ ক্ষেত্রে আবেদনকারী শুধুমাত্র অফ লাইনে আবেদনের সুযোগ পাবেন।
২.প্রথমে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিতে হবে।
৩.এরপর আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে সেঁটে, সবশেষে প্রার্থীকে নিজের সই করে আবেদন পত্র টি সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আগামী চলতি আগস্ট মাসের ১২ তারিখ অর্থাৎ 12/08/2022- এর মধ্যে আবেদন করতে হবে।
আবেদন ফী- উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফী সংশ্লিষ্ট দফতরের নামে।
এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে কম্পিউটারে টাইপিং টেস্টের জন্য। এরপর যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য।
সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
আবেদনকারী প্রার্থীকে আবেদন পত্রের সঙ্গে নিম্ন লিখিত ডকুমেন্টস বা নথির প্রত্যয়িত নকল অ্যাটেস্টেড সহ সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হবে।
১. আঁধার কার্ড ,
২. ভোটার কার্ড,
৩. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ,
৪. অভিজ্ঞতার সংশাপত্র ,
৫. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি।
এবার জেনে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ-
--
পদের নাম- “ ব্লক ডাটা ম্যানেজার “ ( Block Data manager)
শূন্য পদ- ১ টি
মাসিক বেতন- 22,000 টাকা
কাজের ধরণ- এ ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে।
বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারীর বয়স ০১-০১-২০২২ -র হিসাবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে যে কোনও শাখার স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শংসাপত্র থাকতে হবে। উল্লেখিত পদে সরকারি অথবা বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্য সরকারের জেলাভিত্তিক উন্নয়ন প্রকল্পের অধীনে। সফল ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে বীরভূম (BIRBHUM) জেলায়।
তবে উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বীরভূম জেলার বাসিন্দা হতে হবে।
এ ছাড়াও আরও
বিস্তারিত জানতে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব সাইট www.birbhum.gov.in অথবা www.wbhealth.gov.in/recruitment দেখে নিতে হবে
Official Notice : Download Here
আমরাই দেবো সঠিক চাকরির খবর যাবতীয় তথ্য। নজর রাখুন bongodhara.com -এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
Tag- job news#govt job# wb job# health

.jpg)