গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই কন্যাশ্রী, রুপশ্রী, সবুজ সাথীর মতো একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে সরকারের একাধিক দফতর। প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর।
কিন্তু বিগত দু'বছর ধরে গোটা পৃথিবী জুড়েই চলছে আর্থিক দৈন্যদশা। এই কবল থেকে বাদ যায়নি ভারতও। বেহাল অর্থনীতির কারনে বিগত দু'বছরে সাড়া পৃথিবী জুড়ে কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ। তবে এই বেহাল অর্থনীতির হাল ফেরানোর পাশাপাশি কিভাবে লাগামহীন বেকারত্ব রোধ করা যায় সে দিকেই নজর রয়েছে কেন্দ্র - রাজ্য দুই সরকারেরই। যেমন ভাবনা তেমন কাজ। তার প্রতিফলন হিসাবে গত কয়েক মাসের ব্যবধানে রাজ্যের একাধিক জেলায় শিল্প (JOB FAIR) মেলার আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ওই সব শিল্প মেলাতেও প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষানবিশরা অংশ গ্রহণের পাশাপাশি সরাসরি নিয়োগ পাবেন একাধিক বেসরকারি সংস্থায়।
এবার সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা(Technical Education Training & Skill Development Department) দফতরের অধীনে 'উৎকর্ষ বাংলা' (utkarsh bangla) প্রকল্পের আওতায় সরাসরি রাজ্যের সরকারি কলেজ থেকে আইটিআই(ITI) এবং পলিটেকনিক(Polytechnic) কোর্স শেষে নিয়োগের সুবর্ণ সুযোগ। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের কারগরি শিক্ষা দফতর মারফৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উপযুক্ত আসন অনুযায়ী।
এবার তাহলে জেনে নেওয়া যাক কোন কোন ইঞ্জিনিয়ারিং কলেজগুলি থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের কোথায় নিয়োগ করা হবে। অথবা প্রকাশিত বিজ্ঞপ্তি সম্পর্কে।
প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একমাত্র রাজ্যের কারগরি শিক্ষা দফতরের অধীনে থাকা সংশ্লিষ্ট জেলার আইটিআই এবং পলিটেকনিক কলেজ গুলি থেকে পাশ করা বা কোর্স করা ছাত্র- ছাত্রীরাই এই নিয়োগের ক্ষেত্রে সুযোগ পাবেন। তবে এই নিয়োগের মুলে রয়েছে 'ন্যাসকম' এবং 'সিআইআই' অর্থাৎ (Confederation of Indian Industry)-এর মতো সংস্থা।
আবেদনের ক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে সরাসরি সরকারি অফিসিয়াল ওয়েব সাইটে ঢুকে আবেদন করতে হবে। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট গুলি হল
1. https://pbssd.gov.in/jobfair/lists
2. https://iti.wb.gov.in/jobfair/lists
3. https://polytechnic.wbtetsd.gov.in/jobfair/list
এ ক্ষেত্রে গোটা রাজ্যের যে কোনও প্রান্তের বেকার যুবক- যুবতীরা আবেদন করার সুযোগ পাবেন। তবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া কলেজ গুলি থেকে বিভিন্ন ট্রেডে কোর্স করা আবেদনকারী প্রার্থীদের প্রথমে রাজ্য সরকার দ্বারা চালু হওয়া জব (JOB FAIR) ফেয়ার বা নিয়োগ মেলায় প্রথমে ডেকে নেওয়া হবে তারপর ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা যাচাই করে নিয়োগ পত্র দেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ।
গত কয়েকদিন আগে এই মর্মে সরকারি ওয়েব সাইটে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র চাওয়া হয়েছে।
তবে আবেদনের শেষ সময় সীমা সম্পর্কে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করাই শ্রেয়।
গোটা রাজ্যের যেকোনো প্রান্তের বেকার যুবক- যুবতীরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করার আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদকারীর আবেদনের বয়স সীমা নিয়োগকারী সংস্থার নিয়মানুযায়ী বিন্যাস করে দেওয়া হয়েছে।
প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে শুন্য পদের সংখ্যা স্পষ্ট করে কিছু না জানানো হলেও বিশেষ সুত্র মারফৎ জানা গিয়েছে, আপাতত দেশের বেশ কয়েকটি বেসরকারি সংস্থার একাধিক ট্রেডে কর্মী নিয়োগের বন্দোবস্ত করা হয়েছে। এ ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার পক্ষ থেকে প্রথমে ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে । তারপর চাহিদা মতো যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে একাধিক ট্রেডে।
আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কি হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট ওয়েব সাইটে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। তবে নুন্যতম মাধ্যমিক, উচ্চতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখা হয়েছে বলে জানা গিয়েছে। উপযুক্ত যোগ্যতা অনুযায়ী সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।
পাশাপাশি আবেদনকারীর প্রাসঙ্গিক বিষয়ের ওপর অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাজ্যের একাধিক জেলার কারিগরি ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা অনুযায়ী নির্দিষ্ট জেলায় নিয়োগের কথা বলা হয়েছে।
আসলে সিআইআই(CII) এবং ন্যাসকম(NASSCOM) বলে কথা। তাই দ্রুত আবেদন করলেই ভালো। নাহলে হাত ছাড়া হতে পারে সহজে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ।
Official Notification : Download
আপনি কি চাকরি প্রার্থী? তাহলে চট জলদি চাকরির খবরের আপডেট এবং সঠিক তথ্য পেতে চোখ রাখুন bongodhara.com -এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- RECRUITMENT# GOVT# PROJECT# UTKARSHA BANGLA

.jpg)
