ভাইরাস কিংবা ব্যাকটিরিয়ার উৎপত্তি স্থল নিয়ে তর্ক চলতেই পারে। গত দুবছর যাবত এ নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু বিভিন্ন মারণ রোগের লক্ষণ, কারণ চিহ্নিত করণ অথবা রোগের ঔষধ সবের মূলেই রয়েছে জীব ও রসায়ন বিজ্ঞান। কিন্তু জীব ও রসায়ন বিজ্ঞানীদের গবেষণার জন্য দরকার হয় গবেষণাগার। অর্থাৎ কেমিক্যাল(Chemical Biology) বায়োলজিক্যাল সেন্টার। গোটা পৃথিবীর পাশাপাশি আমাদের দেশেও রয়েছে প্রভূত গবেষণাগার। কেমিক্যাল বায়োলজির এই গবেষণাগারের তালিকায় নাম রয়েছে এ রাজ্যের রাজধানী কলকাতার নাম ও। কিন্তু শুধুমাত্র গবেষক থাকলেই তো চলবে না গবেষণার জন্য যেমন প্রয়োজন উপযুক্ত পরিকাঠামো তেমনি প্রয়োজন উপযুক্ত অভিজ্ঞতা সম্পন্ন কর্মীর। এবার কর্মী নিয়োগ হতে চলেছে রাষ্ট্রীয় কেমিক্যাল আন্ড বায়োলজিক্যাল সেন্টারের কলকাতা ইউনিটের অফিসে। সম্প্রতি এই মর্মে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ( INDIAN INSTITUTE OF CHEMICAL BIOLOGY) কেমিক্যাল বায়োলজির অধীনে কাউন্সিল অফ সায়িন্টিফিক আন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ(CSIR) - এর পক্ষ থেকে কলকাতা অফিস মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় রজ্যের যেকোনো প্রান্তের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব কেমিক্যাল বায়োলজির কলকাতা(KOLKATA) শাখার অফিসে। স্বভাবতই এই নিয়োগ যে রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে খুশির খবর তা আর বলার অপেক্ষা রাখেনা। তাহলে এবার এক নজরে দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় তথ্য সম্পর্কে।
প্রথমেই দেখে নেওয়া যাক শুন্য পদ সম্পর্কে---
পদের নাম- জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট' (JUNIOR SECRETARIAT ASSISTANT)
শুন্য পদ- ১৩ টি (তবে উল্লেখিত পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ১০টি সাধারণ ক্যাটাগরি, একটি তপশীলি জাতী, একটি ওবিসি প্রার্থী এবং একটি পদ প্রাক্তন সরকারি কর্মচারীদের জন্য সংরক্ষিত রয়েছে।)
মাসিক বেতন পরিকাঠামো- এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের কেন্দ্রীয় সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী প্রতিমাসে প্রারম্ভিক বেতন ৩০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে নুন্যতম উচ্চ মাধ্যমিক অথবা সমতুল পাশ হতে হবে। এ ছাড়াও কম্পিউটার বিষয়ে দক্ষতা/ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা- উল্লেখিত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
পদের নাম- জুনিয়র স্টেনোগ্রাফার ( JUNIOR STENOGRAPHER)
শুন্য পদ- ৪ টি (তবে উল্লেখিত পদের ক্ষেত্রে তিনটি পদ অসংরক্ষিত এবং একটি শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য সংরক্ষিত।)
মাসিক বেতন পরিকাঠামো- এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের কেন্দ্রীয় সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী প্রতিমাসে প্রারম্ভিক বেতন ৩৮,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে নুন্যতম উচ্চ মাধ্যমিক অথবা সমতুল পাশ হতে হবে। এ ছাড়াও শর্হ্যান্ড বিষয়ে উপযুক্ত এবং দক্ষ হতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়সসীমা---
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
আবেদন ফী---
সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফী ধার্য করা হয়েছে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী ছাড় দেওয়া হয়েছে।
এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে---
সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করা যাবেনা। আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে এখনই ক্লিক করুন- https://iicb.res.in অথবা http://www.career.iicb.res.in
তবে সর্ব প্রথমে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করুন। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে আপলোড করে দিতে হবে। পাশাপাশি আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। সবশেষে নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সেটি হল আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য যেমন রাখতে হবে তেমনি নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র , বয়সের প্রমানপত্র , শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , জাতিগত সংশাপত্রের প্রমান
প্রাসঙ্গিক বিষয়ে কাজের/ অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি সঙ্গে রাখতে হবে।
এবার জানবো কিভাবে নিয়োগ করা হবে---
উল্লেখিত পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে কোনও প্রথমে দিতে হবে লিখিত পরীক্ষা। তারপর ইন্টারভিউ এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা , প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা / দক্ষতা যাচাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। নিয়োগ হওয়া প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মবিধি মেনে কাজ করতে হবে।
আবেদন জানাতে হবে চলতি আগস্ট মাসের ২৪ তারিখ অর্থাৎ 24/08/2022 এর মধ্যে।
Official Notification : Download
সরকারি হোক কিংবা বেসরকারি, চাকরি এখন হাতের মুঠোয়। তার জন্য দরকার উপযুক্ত যোগ্যতা আর সঠিক চাকরির খবর। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com - এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# CSIR#BIOLOGY#KOLKATA

.jpg)