নয়াদিল্লী : লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এর থেকে বাদ পড়েনি গৃহিণীর রান্নাঘর পর্যন্ত। ঠিক যেমনটা ধরুন রান্নার (gas cylinder for domestic use)গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি। সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের দাম বেড়ে পৌঁছে গিয়েছে ১২০০ টাকায়। আর তাতেই যেন খাওয়ার কথা ভাবলে গায়ে জ্বালানির ছ্যাঁকা লাগছে গৃহস্থের ।
এর থেকে কিভাবে মিলবে মুক্তি। পাশাপাশি গোটা দেশের মায়েদের কথা চিন্তা করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্বলা(ujwala yojna) যোজনার আওতায় এখনও পর্যন্ত সাড়া দেশে ফ্রিতে গ্যাসের কানেকশনের সঙ্গে একেবারে বিনামুল্যে একটিমাত্র গ্যাস (gas cylinder)সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছে মোদী সরকার। কিন্তু সে তো মাত্র প্রথমবারের জন্য। তারপর কি হবে।
সাম্প্রতিক রিপোর্ট বলছে, রান্নার জন্য অত দাম দিয়ে গ্যাস কিনতে না পেরে ইতিমধ্যেই গোটা দেশের প্রান্তিক গরীব মানুষেরা রান্নার জন্য অবশ্য গ্যাসের বদলে ফিরে গিয়েছেন সেই পুরনো পদ্ধতি কাঠেই। অর্থাৎ রান্নায় গ্যাসের বদলে কাঠই ব্যবহার করছেন দেশের গ্রামীণ এলাকার গৃহবধূরা। সেই কারণে কেন্দ্র সরকারের উজ্বলা যোজনা আপাতত বিশ বাঁও জলে।
গোটা দেশ জুড়ে জ্বালানি তেল কিংবা রান্নার গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির জেরে ইতিমধ্যেই রাজ্যের তৃণমূল(trinomul congres) সরকার একেবারে তুলোধোনা করে ছাড়ছে মোদী(modi) সরকার কে। এই অবস্থায় পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি সিদ্ধান্তে বসে কেন্দ্র সরকার। কিভাবে সাধারণ মানুষকে এই জ্বালানির আকাশ ছোঁয়া মুল্যবৃদ্ধির অসহ্য জ্বলুনি থেকে মুক্তি দেওয়া যায়।
তারওপর সামনেই দুর্গা(durga puja) পুজো। গোটা বাংলার ক্ষেত্রে এই দুর্গা পুজোর মাহাত্ম অনেক। পুজো এলে আপামর বাঙালীর আনন্দের সীমা নেই। নতুন নতুন জামাকাপড় থেকে শুরু করে চলে পেট পুড়ে খাওয়াদাওয়া। সাম্প্রতিক বেহাল অর্থনীতির কথা চিন্তা করে ইতিমধ্যেই একাধাপ এগিয়ে গোটা রাজ্যের পুজো কমিটি গুলিকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাম্প্রতিক গোটা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে জ্বালানি তেল কিংবা রান্নার গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে কাঠ গড়ায় তুলে রাজ্যের মানুষ কে সাময়িক স্বস্তি দিতে এই অনুদানের পাশাপাশি পুজো কমিটি গুলির বিদ্যুৎ বিলেও বিশেষ ছাড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা(mamata bondopadhyay) বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধীরা অবশ্য মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কে অহেতুক দান খয়রাতীর সঙ্গে তুলনা করেছেন।
কিন্তু দেশের রাজনীতিতে ভোট বড় বালাই। তার ওপর গোটা দেশের মানুষের হেঁশেল বলে কথা। তাই কোনও রকম ঝুঁকি নিতে রাজী নয় কেন্দ্রের মোদী সরকার। কারণ লাগামছাড়া মুল্য বৃদ্ধির কারণ হিসাবে মোদী সরকারের ভ্রান্ত অর্থনীতি এবং গা জোয়ারিকেই দুষছেন গোটা দেশের মানুষ। সর্বোপরি পেট্রোল-ডিজেল কি হল তা নিয়ে সাধারণ মানুষের মাথাব্যাথার কারণ না থাকলেও রান্না ঘরের গ্যাসের অস্বাভাবিক দাম মেনে নিতে পারছেন না দেশের কোনও মানুষই।
এই অবস্থায় দেশের মানুষ কে সাময়িক স্বস্তি দিতে কেন্দ্র সরকারের তরফে চালু হল মাত্র ৬১৯ টাকায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার।
কিন্তু কি এই কম্পোজিট(compojeet cylinder) গ্যাস সিলিন্ডার ? যা এই মুহূর্তে দেশের মানুষের জন্য ধামাকা অফার হিসাবে বিবেচিত হয়েছে।
এতদিন পর্যন্ত রান্না ঘরের ডোমেস্টিক গ্যাস ভরতি সিলিন্ডার যার ওজন ছিল ১৪.২ কেজি। বর্তমানে যে কম্পোজিট গ্যাস সিলিন্ডার বাজারে নিয়ে আসা হয়েছে তার ওজন ১০ কেজি। তা পাওয়া যাবে মাত্র ৬১৯ টাকায়।
যে কোনও গ্যাস ডিস্ট্রিবিউটারের(distributor) কাছ থেকে গ্রাহকরা সহজেই পেয়ে যাবেন এই ১০ কেজির কম্পোজিট গ্যাস সিলিন্ডার। অপেক্ষাকৃত ওজন কম হওয়ায় সহজেই এই গ্যাস ভরতি সিলিন্ডার যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে সহজেই। গ্রাহকরা তাদের ইচ্ছে মতো গ্যাস রিফিলিং করতে পারবেন এই সিলিন্ডারে।
তবে এই গ্যসের ক্ষেত্রেও কোনও ভর্তুকির ব্যবস্থা নেই। গত কয়েকমাস ধরে গ্রাহকরা অবশ্য তাদের ১৪.২ কেজির সিলিন্ডারেও কোনও ভর্তুকি অর্থাৎ সাবসিডি পাচ্ছেন না। কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী হঠাৎ করে না হলেও ধীরে ধীরে গৃহস্থের ব্যবহৃত ডোমেস্টিক(domestic cylinder) সিলিন্ডারে ভর্তুকি তুলে নিয়েছে কেন্দ্র সরকার।
পাশাপাশি কমার্শিয়াল ক্ষেত্রে ১৯.২ কেজি সিলিন্ডারে মাত্র ৩৯ টাকা দাম কমানো হয়েছে গত কয়েকদিন আগে।
কৃষকদের জন্য সুসংবাদ! 3 লক্ষ টাকার লোন দিচ্ছে সরকার। Loan For Farmers
আসলে কথায় বলে বাঙালী ভোজন রসিক। তার ওপর দুর্গা পুজো। এই অবস্থায় উৎসব প্রিয় বিশেষ করে ভোজন রসিক বাঙালীর কাছে ১২০০ টাকা গ্যাস সিলিন্ডারের বদলে মাত্র ৬১৯ টাকায় অপেক্ষাকৃত হাফ দামের এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার যে কিছুটা হলেও স্বস্তি তা আর বলার অপেক্ষা রাখেনা।
অল্প পুঁজিতে শুরু করুন এই ব্যবসা, আর যান লাখ পতি। Business Idea।
তাই আর দেরি না করে এখনই যোগাযোগ যোগ করুন আপনার নিকটবর্তী ডিস্ট্রিবিউটারের সঙ্গে। আর এখনই বাড়িতে নিয়ে আসুন মাত্র ৬১৯ টাকায় ১০ কেজির কম্পোজিট গ্যাস ভরতি সিলিন্ডার।
আমরা আছি আপনাদের সঙ্গে। চোখ রাখুন bongodhara.com-এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
tag- gas# domestic# compojeet# modi#mamata#subsidy#cylinder#durga puja

.jpg)