কলকাতায় প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। Kolkata Job Reqruitment 2022 ।

 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার সরাসরি নিয়োগের(RECRUITMENT) বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতার এক সরকারি প্রতিষ্ঠান। সম্প্রতি এই মর্মে বেশ কিছু শূন্যপদ পূরণের জন্য সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে। এক্ষেত্রে রাজ্য তথা গোটা দেশের যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থী ছেলে বা মেয়ে উভয় হতে পারে। অবশ্য তার জন্য প্রার্থীর উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে খোদ কলকাতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শাখায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক ওই বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য। Kolkata Job Reqruitment 2022 ।



প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ যথাক্রমে,memo no.NIPER-K/07/2022   Dated- 07/08/2022


কীভাবে আবেদন করবেন তা নিচে আলোচনা করা হল :

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মোট দুটি ধাপে আবেদন করতে হবে যেমন -প্রথমে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।  তারপর ওই আবেদন পত্রের একটি প্রিন্ট অর্থাৎ হার্ড কপি সংশ্লিষ্ট দফতরের অফিসে নির্দিষ্ট দিন ও সময়ের মধ্যে ডাক ( Register Post / Speed Post) যোগে পাঠাতে হবে।

আবেদনকারীর বাসস্থান :

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন। 


কীভাবে নিয়োগ করা হবে : 

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে অনলাইনে পরীক্ষা দিতে হবে। তারপর হবে ইন্টারভিউ। এরপর আবেদনকারীর জমা করা যাবতীয় নথিপত্র বা ডকুমেন্টস খুঁটিয়ে দেখে এবং প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা যাচাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে কোলকাতায় অবস্থিত ন্যাশেনাল ইন্সটিটিউট অব  ফার্মাসিটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ- এর গবেষণাগারে। 


প্রকাশিত বিজ্ঞাপনে মোট নয়টি পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে আবেদনকারী প্রার্থীদের কাছে। এগুলি হল,  

1. প্রফেসর

শূন্যপদ - ২ টি

বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- প্রাসঙ্গিক বিষয়ের ওপর প্রার্থীর অন্তত ১০ বছরের অভিজ্ঞতা সহ পিএইচডি ডিগ্রি থাকতে হবে।   


2. অ্যাসোসিয়েট প্রফেসর

শূন্যপদ - ২ টি

বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- প্রাসঙ্গিক বিষয়ের ওপর প্রার্থীর অন্তত ১০ বছরের অভিজ্ঞতা সহ পিএইচডি ডিগ্রি থাকতে হবে।   


3. অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

শূন্য পদ - ১ টি

বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- প্রাসঙ্গিক বিষয়ের ওপর অভিজ্ঞতা সহ পিএইচডি ডিগ্রি থাকতে হবে।   


4. এস্টেট অ্যান্ড সিকিউরিটি অফিসার

শূন্য পদ - ১ টি

বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো শাখায় স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক বিষয়ের ওপর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


5. মেডিক্যাল অফিসার

শূন্য পদ - ১ টি

বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর এম বি বি এস ডিগ্রি থাকতে হবে।


6. গেস্ট হাউস অ্যান্ড হস্টেল সুপারভাইজার

শূন্য পদ - ১ টি

বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো শাখায় স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক বিষয়ের ওপর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


7. সায়েন্টিস্ট/ টেকনিক্যাল সুপারভিজার

শূন্য পদ - ১ টি

বয়স সীমা- বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- প্রাসঙ্গিক বিষয়ের ওপর ডিগ্রি এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


8. পাবলিক রিলেশন অফিসার

শূন্য পদ - ১ টি

বয়স সীমা- বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো শাখায় স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক বিষয়ের ওপর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


9. সেক্রেটারি রেজিস্টার

শূন্যপদ - ১ টি

বয়স সীমা- বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো শাখায় স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক বিষয়ের ওপর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


10. হিসাবরক্ষক

শূন্যপদ - ১ টি

বয়স সীমা- বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাণিজ্য শাখায় স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক বিষয়ের ওপর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে


11. রিসেপশানিস্ট কাম টেলিফোন অপারেটর

শূন্যপদ - ১ টি

বয়স সীমা- বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক বিষয়ের ওপর অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


12. জুনিয়র হিন্দি ট্রান্সলেটর

শূন্যপদ - ১ টি

বয়স সীমা- বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর পাশ হতে হবে। প্রাসঙ্গিক বিষয়ের ওপর অভিজ্ঞতা সহ ইংরাজি ও হিন্দি ভাষায় দক্ষ হতে হবে। 


মাসিক বেতন : উল্লেখিত পদ  গুলির ক্ষেত্রে বেতন দেওয়া হবে কেন্দ্র সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী।


 আবেদন ফী :

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি শিক্ষা কর্মী পদের জন্য আবেদন করেন তাহলে তাকে ১০০০ টাকা এবং স্টাফ কর্মীদের ক্ষেত্রে ৫০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরের নামে। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন https://niperkolkata.edu.in-এ 


আবেদন জানানোর শেষ তারিখ চলতি আগস্ট মাসের ২৯ তারিখ অর্থাৎ 29/08/2022 

Official Notice : Download 

চাকরি এখন হাতের মুঠোয় তবে তার জন্য দরকার উপযুক্ত যোগ্যতা। সব ধরণের চাকরির খবর পেতে চোখ রাখুন bongodhara.com - এ 

More Job News : Click Here

Telegram Channel Link : Click Here

tag- job news# recruitment# govt job #kolkata