সুখবর! রাজ্য সরকারের অসংখ্য গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Govt Group- C Reqruitment ।

 পশ্চিমবঙ্গের জেলা শাসক অফিসে ( DM) প্রচুর  গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদিও রাজ্যে চাকরি বাজার বেশ মন্দা কিন্তু এর মধ্যেও এক বিরাট সুসংবাদ। রাজ্যে জেলায় বেশ কিছু শূন্যপদ পূরণের ইতিমধ্যে অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে। নোটিশে উল্লেখ রয়েছে, এই শূন্যপদ গুলি হল মূলত গ্রুপ সি বা তৃতীয় শ্রেনীর কর্মী পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে যদি তাদের সংশ্লিষ্ট পদে আবেদন করার উপযুক্ত যোগ্যতা থাকে। প্রার্থীর অবশ্যই শারীরিক ফিটনেস ভালো হতে হবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই গ্রুপ সি পদে চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। যে সকল প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই তারা শেষ অবধি পড়বেন। নিচে সবিস্তারে আলোচনা করা হবে। WB Govt Group-C Reqruitment 2022।



শূন্যপদের নাম : বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। WB Govt Group-C Reqruitment ।


মোট শূন্যপদ : এক্ষেত্রে মোট 20 টি শূন্যপদ রয়েছে।


কীভাবে আবেদন করবেন :
যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট গ্রুপ সি পদে চাকরি করতে ইচ্ছুক হয় কিংবা উপযুক্ত যোগ্যতা রাখে সে সকল প্রার্থীদের একটি অফলাইন আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদন পত্র পূরণ করার পর সেটি ইন্টারভিউ-র দিন সরাসরি হাতেনাতে জমা করতে হবে। আবেদন পত্র বা ইন্টারভিউ পত্র ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এক্ষেত্রে আগে কোনো আবেদন পত্র জমা করতে হবে না।


নিয়োগ প্রক্রিয়া : যারা উপরোক্ত পদে চাকরি করার উপযুক্ত যোগ্যতা রাখে তাদের মূলত তিনটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো লিখিত বা MCQ টাইপ পরীক্ষা দিতে হবে না।
1. প্রথমে প্রার্থীদের নিয়ে কম্পিউটার টেস্ট পরীক্ষা নেওয়া হবে ( MS Word, MS Excel, Typing Speed)
2. টাইপিং টেস্ট বা চিঠি পত্র লেখা টেস্ট নেওয়া হবে।
3. সবশেষে ইন্টারভিউ নিয়ে ফাইনাল তালিকা প্রকাশ করা হবে।


ইন্টারভিউ-র দিন প্রয়োজনীয় ডকুমেন্টস :
1. বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক এডমিট কার্ড
2. আধার বা ভোটার কার্ড
3. পাসপোর্ট সাইজের ছবি
4. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
5. কম্পিউটার জ্ঞান সার্টিফিকেট ( যদি থাকে)
6. পদ সম্পর্কীয় জরুরি নথিপত্র ( পিপিও, ত্যাগ পত্র)
7. এছাড়াও অন্যান্য

★ এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সংশ্লিষ্ট জেলার সিলেকশন কমিটির দ্বারা। তারা কারন বশত কোনো আবেদন পত্র গ্রহণ বা বাতিল করতে পারে।

যোগ্যতা : এক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রুপ সি পদে ইন্টারভিউ দিতে গেলে প্রার্থীকে অবশ্যই সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স অবশ্যই 64 বছরের নিচে হতে হবে

মাসিক সাম্মানিক : প্রতি মাসে সাম্মানিক হিসাবে 10 হাজার টাকা দেওয়া হবে।

ইন্টারভিউ-র স্থান : Any where within the jurisdiction of District Magistrate, Purba Medinipur.

 
ঠিকানা : District Magistrate and Collector, Purba Medinipur, Ganapatinagar, PO- Uttar Sonamui, PS- Tamluk, 721648.


ইন্টারভিউ-র তারিখ ও সময় : ইন্টারভিউ শুরু হবে 01/09/2022 তারিখে। সময় উল্লেখ করা হয়নি। অফিস সময়ের আগেই উপস্থিত হবেন।

আবেদন বা নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ সঙ্গে ইন্টারভিউ আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন।

Official Notice + Application Form : Download

Official Website : Click Here


চাকরির খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here