নামি দামি স্কুল কিংবা কলেজ অথবা বিশ্ববিদ্যালয়(UNIVERSITY) ছাত্র- ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নজর দেওয়া হয় থাকা -খাওয়ার বিষয়টিতে। এক কথায় বলতে গেলে ছাত্রাবাস বা (HOSTEL) হস্টেল। গোটা দেশের একাধিক কলে এবং বিশ্ববিদ্যালয়ে দূর- দুরান্ত থেকে পড়াশোনা করতে আসা ছাত্র -ছাত্রীদের জন্য বহুকাল আগে থেকেই চালু রয়েছে হস্টেল বা ছাত্রাবাসের। সেখানে দূর দুরান্ত থেকে আসা ছাত্র- ছাত্রীরা(STUDENT) খুব স্বল্পমুল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করে নিতে পারে খুব সহজেই। কিন্তু এই ছাত্রাবাসের নজর দারিতে থাকে স্কুল- কলেজ - বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বয়ং। রাজ্যের সংখ্যা লঘু (MINORITY)সম্প্রদায় ভুক্ত ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে মাদ্রাসা (MADRASA SERVICE COMMISSION) শিক্ষা ব্যবস্থা। রাজ্যের সংখ্যা লঘু সম্প্রদায়ের ছাত্র -ছাত্রীরাও যাতে দূর- দুরান্ত থেকে এসে ঠিক মতো তাদের পাঠক্রম চালাতে পারে টার জন্য স্কুল শিক্ষা দফতরের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সমান ভাবে চালু রয়েছে থেকে- খেয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ছাত্রাবাস। কিন্তু শুধু ছাত্রাবাস থাকলেই তো চলবে না । ছাত্রাবাস বা হস্টেলে ছাত্র ছাত্রীদের দেখাশোনা করবার জন্য প্রয়োজন কর্মীর।
এবার মাদ্রাসা ছাত্রাবাস বা হস্টেলে ছাত্র- ছাত্রীদের দেখা শোনা করবার জন্য কর্মী নিয়োগ করবে রাজ্য মাদ্রাসা শিক্ষা দফতর। সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ব্লকের বিডিও(BDO) বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস মারফৎ কর্মী নিয়গের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে ব্যক্তি গত ভাবে কোনও আবেদনকারী এই নিয়োগে অংশ নিতে পারবেন না। এক্ষেত্রে আবেদনকারীকে রাজ্য সরকারের স্ব নির্ভর গোষ্ঠীর বা সেলফ (SELF-HELP GROUP) হেলফ গ্রুপের সদস্য হতে হবে। কারণ এই নিয়োগ প্রক্রিয়াটি শুধুমাত্র স্ব নির্ভর গোষ্ঠী বা সেলফ হেলফ গ্রুপের সদস্যদের জন্য বরাদ্দ। একা কথায় সম্পূর্ণ নিয়োগে একটি স্ব নির্ভর গোষ্ঠীর সদস্যদের ছাত্রা বাস বা হস্টেলে ছাত্র- ছাত্রীদের দেখা শোনা করতে হবে। তবে এ ক্ষেত্রে ওই স্ব- নির্ভর বা সেলফ হেলফ গ্রুপ টি সংশ্লিষ্ট জেলার হওয়া আবশ্যক। তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় বিবরণ সম্পর্কে। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- memo no- 1788 dated- 08/08/2022
এক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা এবং ওই গোষ্ঠীর সদস্যদের সদস্যপত্র যাচাই এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে নির্দিষ্ট স্ব- নির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে।
তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট স্ব- নির্ভর গোষ্ঠীর কত জন সদস্য কে সহায়ক দলের সদস্য হিসাবে নিয়োগ করা হবে সে বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু না জানানো হলেও এই নিয়োগের কোনও প্রার্থীকে ব্যক্তিগতভাবে নিয়োগ করা হবেনা আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে তার স্ব-নিরভর গোষ্ঠীর যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে।
আবেদনকারী স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যরা আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট অথবা ব্লক/ মহকুমা অফিস থেকে আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদন পত্র পূরণ করে আগামী ২৬ শে আগস্ট অর্থাৎ 26/08/2022 -এর মধ্যে সংশ্লিষ্ট জেলার ব্লক অফিসে জমা করতে হবে।
আবেদনপত্র পূরণের সময় আবেদনকারী প্রার্থীদের স্ব নির্ভর গোষ্ঠীর যাবতীয় তথ্য দেওয়ার পাশাপাশি ওই স্ব নির্ভর(self-help group) গোষ্ঠীর ইমেল আইডি, ফোন নম্বর আবেদন পত্রে উল্লেখ করতে হবে ।
এবার আসা যাক শূন্য পদের যাবতীয় তথ্যে---
পদের নাম - স্ব- সহায়কদল (SELF- HELP GROUP)
ছাত্রাবাসের নাম- নন্দীগ্রাম(nandigram) গুমগড় মাদ্রাসা সংখ্যা লঘু ছাত্রাবাস বা হস্টেল
ছাত্রাবাসের ঠিকানা- দাউদপুর, জিলা- পূর্বমেদিনীপুর (medinipur-east)
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১নং ব্লকের বিডিও(BDO) অফিসে জমা করতে হবে।
ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার স্থান ও সময়- হলদিয়া মহকুমা শাসকের কার্যালয়। আগামী ৩০ শে আগস্ট বেলা ১২ টা
এক্ষেত্রে আবেদনকারী স্ব- নির্ভর গোষ্ঠীর সদস্যকে নুন্যতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময় আবেদনকারী সদস্যকে তার স্বনির্ভর গোষ্ঠীর যাবতীয় তথ্যের প্রমান যেমন- ওই গোষ্ঠীর গঠিত হওয়ার তারিখ প্রমান সহ, গোষ্ঠীর ঠিকানার প্রমান পত্র, গোষ্ঠীর দল নেত্রীর শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ও ইত্যাদি নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট মহকুমা অফিসে।
Official Notice : Download
Official Website : Click Here
সরকারি চাকরি হোক কিংবা প্রকল্প, সব কিছু জানতে চোখ রাখুন bongodhara.com -এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- HOSTEL# MADRASA SERVICE COMMISSION# JOB NEWS# SELF HELP GROUP# MEDINIPUR

.jpg)