কন্যাশ্রীর মতো ছেলেদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা মমতার।জানলে চমকে যাবেন। WB New Prakalpo ।

 কলকাতা : অল্প বয়েসে বিয়ে। এ এক সামাজিক ব্যাধি। এই ব্যধির থেকে রাজ্যের অল্প বয়সি কন্যাদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী চালু করেছে কন্যাশ্রী (kanyashree) প্রকল্প। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটি গোটা বিশ্ব জুড়েই বেশ সমাদৃত। আর হবে নাই বা কেন। কারণ এই কন্যাশ্রী প্রকল্পের হাত ধরেই এ রাজ্যে আপাতত বেশ কিছুটা নিয়ন্ত্রন হয়েছে বাল্য বিবাহের মতো কু-প্রথা। কিন্তু এ তো শুধু মেয়েদের জন্য তাহলে রাজ্যের অগণিত কিশোর কিংবা যুবক ভাইরা তাহলে কি করবে।WB Govt. New prakalpo ।



এবার রাজ্যের  কিশোরী অর্থাৎ কন্যাদের পাশাপাশি কিশোর কিংবা যুবক ভাইদের ক্ষেত্রেও বিরাট প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তবে এ বিষয়ে যে কথাটি না বললেই নয় সেটি হল রাজ্য তথা দেশের মাটিতে এমন অনেক প্রকল্পই(govt project) রয়েছে যেখানে সরাসরি টাকার অংক না থাকলেও চালু হওয়া প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন না সাধারণ মানুষ। 


ইতিমধ্যেই কন্যাশ্রীর আদলে রাজ্যের কিশোর এবং বয়ঃসন্ধিকালের ছেলেদের ক্ষেত্রে একটি আকর্ষণীয় প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'বন্ধু মহল'(bandhu mahal)। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার বেশ কিছুদিন আগে থেকেই রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাননীয় শিক্ষক মণ্ডলীর প্রচেষ্টায় এই ধরণের প্রকল্প চালু হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে স্কুলে পাঠরত ছেলেদের বিশেষ করে যে সমস্ত কিশোররা আপাতত বয়ঃসন্ধি অর্থাৎ টিনেজার(teenage)- এর বয়সের কোটায় রয়েছে মূলত তাদের ক্ষেত্রেই এই বন্ধু মহল প্রকল্প বিশেষ কার্যকরী বলে জানিয়েছে একাধিক স্কুল কর্তৃপক্ষ। 


বন্ধু মহল এই প্রকল্পের একটাই উদ্দেশ্য সেটি হল, মেয়েদের পাশাপাশি বয়ঃসন্ধি অর্থাৎ টিনেজার বয়সে জীবনে ছেলেরাও একাধিক মানসিক সমস্যার সম্মুখীন হয়। যেমন মোবাইলের কু অভ্যাস, অল্প বয়সে প্রেমে পড়া, বাড়ির অভিভাবকদের সঙ্গে বনিবনা না হওয়া, অল্প বয়সে নেশাগ্রস্থ হয়ে পড়া ইত্যাদি বিষয় গুলি। 


এ ক্ষেত্রে বন্ধুমহল নামক এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা বন্ধুরা ওই সব মানসিক সমস্যায় পড়া কিশোরদের সমস্যাগুলি ভালো ভাবে খুঁটিয়ে তা সমাধানের পথ খুঁজে বার করবে। তাতে মানসিক ভাবে বিপর্যস্ত বয়ঃসন্ধিকালের ওই কিশোর কে যেমন বিপথের বদলে সুপথে  নিয়ে আসা যাবে সহজেই, পাশাপাশি ওই কিশোরের মন হবে শান্ত এবং সুন্দর।  তবে গোটা রাজ্যের স্কুল ভিত্তিক এই প্রকল্প চালু হলেও এর জন্য অর্থ বরাদ্দের বিষয়টি আপাতত ধোঁয়াশা। 

অল্প পুঁজিতে শুরু করুন এই ব্যবসা, আর যান লাখ পতি। Business Idea।

কিন্তু অর্থই আবার অনর্থের মূল। সে কথা মাথায় রেখে আপাতত মেয়েদের মতো বয়ঃসন্ধিকালের কিশোরদের ক্ষেত্রে তাদের একাধিক মানসিক সমস্যা নিরসনে ইতিমধ্যেই রাজ্যের একাধিক স্কুল কর্তৃপক্ষের তরফে চালু করা হয়েছে বন্ধু মহল এই জনহিতকর প্রকল্পের কাজ। প্রকল্পটি আপাতত পর্যবেক্ষণে রয়েছে। ভবিষ্যতে সমস্যা সমাধানের পরিসংখ্যান পরিমাপ করে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হতে পারেও বলেও জানা গিয়েছে। 

কৃষকদের জন্য সুসংবাদ! 3 লক্ষ টাকার লোন দিচ্ছে সরকার। Loan For Farmers 

চাকরি হোক কিংবা সরকারি জনমুখি প্রকল্প, সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

tag- bondhu mahal# projecct# konyashree# mamata bondopadhyay#school