সরকার দিচ্ছে 5 লক্ষ টাকার লোন। সুদের হার নূন্যতম। জানুন আবেদন পদ্ধতি। Govt Loan Scheme ।

নয়াদিল্লি : কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ। স্লোগান টা বেশ পুরনো। কিন্তু এর একটা তাৎপর্য আছে। কি সেই তাৎপর্য। আসলে একেবারে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ। ভারতে সবুজ বিপ্লবের সুচনা এই কৃষিকে(agriculture) হাতিয়ার করেই। একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ 75 বছর পেড়িয়ে পরিবর্তিত সব সরকারই কৃষিকেই অর্থনীতির প্রধান স্তম্ভ হিসাবে বেছে নিয়েছেন। তাই কোনও কিছুর বদলে কৃষি এবং কৃষকদের প্রতি বেশ সহানুভূতিশীল সব সরকারই। তা সে কেন্দ্রের বর্তমান বিজেপিই হোক এ রাজ্যের তৃণমূল সরকার কৃষকদের বিষয়ে নো কম্প্রমাইজ। 



কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর  বিজেপি সরকারের পক্ষ থেকে গোটা দেশের কৃষকদের জন্য চালু করা হয়েছে কৃষক সম্মান নিধি(KRISHOK SOMMAN NIDHI PRAKALPA) প্রকল্পের আওতায় বার্ষিক ছয় হাজার টাকা ভাতা দেওয়ার পাকাপাকি ব্যবস্থা। পাশাপাশি বেশ কয়েক বছর আগে থেকেই কৃষকদের জন্য চালু রয়েছে গোটা দেশ ব্যপি কিষাণ ক্রেডিট (KISHAN CREDIT CARD) কার্ডের মতো অত্যাধুনিক ব্যবস্থা। 


কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমেই গোটা দেশের কৃষক ভাইরা তাদের চাষের কাজের জন্য ব্যাঙ্ক(BANK) মারফৎ লোণ অর্থাৎ ঋণ(LOAN) নিতে পারেন খুব সহজে। ইতিমধ্যেই গোটা দেশের বেশির ভাগ চাষি ভাইরা সরকারি এই কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা ও নিচ্ছেন। এবং চাষের কাজের প্রয়োজন মাফিক টাকা (AGRICULTURE LOAN)যেমন তুলছেন তেমনি ঋণের টাকা  ব্যাঙ্কে শোধও দিচ্ছেন সময় মতো। 


কৃষি ঋণের ক্ষেত্রে কিষাণ ক্রেডিট কার্ড(KISHAN CREDIT CARD) একটি বিশেষ সুরক্ষিত মাধ্যম হিসাবেই মনে করেছেন দেশের প্রান্তিক চাষি ভাইরা। এর কারণ অবশ্য বেশ স্পষ্ট। কারণ যদি কোনও কৃষকের এই কিষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে তিনি অতি সহজেই দেশের যে কোনও রাস্ট্রায়ত্ব ব্যাঙ্ক মারফৎ কোনও গ্যারান্টার ছাড়াই 1 লক্ষ 60 হাজার টাকা পর্যন্ত সহজেই ঋণ নিতে পারবেন। পাশাপাশি কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের ক্ষেত্রে সুদের পরিমাণও যথেষ্ট কম।  


তবে দেশের কৃষক ভাইদের জন্য ফের সুখবর নিয়ে হাজির কেন্দ্রের বিজেপি সরকার। চলতি বছর আগস্ট মাসে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কৃষকদের ঋণ অর্থাৎ লোণের ক্ষেত্রে সুদের(INTEREST DECREASE)  পরিমাণ হাস করেছে দেশের রাস্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি। 


সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে, ইতিমধ্যেই কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় কৃষকদের 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে 1.5 শতাংশ সুদ ছাড় দেওয়া হয়েছে। বর্তমান অর্থনৈতিক  মন্দার বাজারে এই ছাড় যে কৃষকদের মুখে হাসি ফোটাবে তা বলাই বাহুল্য। 


আসলে গোটা দেশের প্রান্তিক কৃষক ভাইদের চড়া  সুদের মহাজনী কারবারীদের হাত থেকে বাঁচাতে বেশ কয়েক বছর আগে কিষাণ ক্রেডিট কার্ডের মতো স্বচ্ছ এবং স্বল্প সুদে ব্যাঙ্ক মারফৎ ঋণের ব্যবস্থা চালু করা হয় সরকারি ভাবে। কিন্তু সরকার কৃষক ভাইদের পাশে দাঁড়ালেও দেশের প্রান্তিক কৃষকদের অনেকেই অবশ্য এই কিষাণ ক্রেডিট কার্ডের বিষয়ে বিন্দু মাত্র অবগত নন। 

অল্প পুঁজিতে শুরু করুন এই ব্যবসা। জানুন বিস্তারিত 

তাই আপনি যদি কৃষক হন বা কৃষি কাজই যদি আপনার পেশা হয় তাহলে এখনই জেনে নিন কিষাণ ক্রেডিট সম্পর্কে। 


1. কিষাণ ক্রেডিট কার্ড পেতে একজন কৃষক কে প্রথমে ভারত সরকারের কৃষি মন্ত্রকের সংশ্লিষ্ট ওয়েব সাইট https://eseva.csccloud.in/KCC/Default.aspx -এ ক্লিক করে কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ KCC পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে।


2. এখানে আবেদনকারী কৃষককে তার আঁধার কার্ডের নম্বর নিজের বাসস্থানের ঠিকানা,ফোন নম্বর সহ যাবতীয় তথ্য যেমন দিতে হবে পাশাপাশি ওই কৃষক যদি কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় আগে থেকেই  যুক্ত থাকেন তাহলে সেটিরও তথ্য দিটে হবে ওই কৃষক কে।  


3.  এরপর পদ্ধতিগত ভাবে ওই কৃষক তার কিষাণ ক্রেডিট কার্ডের পেজ খুলে নিতে পারবেন। 


4. এরপর ওই কৃষক কে তার অ্যাকাউন্ট থেকে টাকা জমা করলেই ওই কৃষকের নামে কিষাণ ক্রেডিট কার্ড তৈরি হয়ে যাবে।


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here


Written by - Somnath Pal. 


TAG- AGRICULTURE# FARMER# LOAN# KISHAN CREDIT CARD#LOW INTEREST