পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের এক এগোলো রাজ্য সরকার। রাজ্যের বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফোটাতে ফের সুসংবাদ ঘোষণা করলো খোদ মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিকে রাজ্য শিক্ষক নিয়োগ নিয়ে জোর কদমে চলছে সিবিআই তদন্ত। এর মধ্যেই রাজ্য সরকারের এহেন ঘোষণা রাজ্য বেকার যুবক যুবতীদের মুখে দারুণ আশার আলো জাগিয়েছে। এদিন রাজ্য সরকার কর্তৃক তৃনমুল সরকারের আমলে শিক্ষক নিয়োগের খতিয়ান তুলে ধরার পাশাপাশি রাজ্যে আগামীতে আরও প্রায় 90 হাজার শিক্ষক নিয়োগের হাটলে চলেছে রাজ্য শিক্ষা দফতর এমনটাই রাজ্য সরকার কর্তৃক ঘোষণা করা হয়। WB Govt Mamata Banerjee Announced For 90 Thousands Job ।
গতকাল শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মূখ্যমন্ত্রী জানান, এর মধ্যেও মোট প্রায় আড়াই লক্ষ টিচিং স্টাফ ও নন টিচিং স্টাফ নিয়োগ করা হয়েছে। আরও জানানো হয়েছে, এছাড়াও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ হয়েছে প্রায় 10 হাজার। তবে শুধু সেই নিয়োগ নয়। তিনি আরও জানান, রাজ্যে আগামীতে প্রায় 90 হাজার শূন্যপদ তৈরি রয়েছে যা শীঘ্রই পূরণ হতে চলেছে। এদিন তিনি আরও জানান যে, 'আগামী 15 দিনে স্কিল ডিপার্টমেন্ট ট্রেনিং সহ 30 হাজার ছেলেমেয়েদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে '।অনেকে যারা জানে না তাদের জন্য বলা হচ্ছে, স্কিল ডিপার্টমেন্টের মাধ্যমে ছেলেমেয়েদের হাতে কলমে কাজের প্রশিক্ষণ দিয়ে এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে তারা তাদের স্কিলে দক্ষ হ'য়ে উঠে। পরবর্তীতে বিভিন্ন কোম্পানির প্রয়োজন মতো সেই ছেলেমেয়েদের নিয়োগ করা হয়ে থাকে। এর জন্য রাজ্য সরকার কর্তৃক পোর্টাল খোলা হয়েছে।
শুধু রাজ্যের মূখ্যমন্ত্রী নয়, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক একই ইঙ্গিত প্রদান করা হচ্ছে যে খুব শীঘ্রই রাজ্য ব্যাপী ফের নয়া টেট পরীক্ষার মাধ্যমে বেশ কয়েক হাজার বেকার যুবক যুবতী চাকরি পেতে চলেছে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক নোটিশ জারি করে সমস্ত জেলা স্কল শিক্ষা সংক্রান্ত অফিসে জানতে চাওয়া হয়েছে নয়া টেট পরীক্ষার খুটিনাটি বিষয় বস্তু। এদিক দিয়ে বিবেচনা করে দেখা যায় যে, মূখ্যমন্ত্রীর কথা মতো অবশ্যই প্রচুর শূন্যপদ রয়েছে যা পূরণের জন্য তড়িঘড়ি তৈরি করে চলেছে নিয়োগকারী সংস্থা গুলি।
এদিকে শুধু প্রাথমিকে নয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শীঘ্রই নিয়োগের জন্য ইঙ্গিত দিয়েছে রাজ্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। বর্তমানে রাজ্য জুরে এসএসসির নিয়োগ দূর্নীতি নিয়ে বেশ সোরগোল চলছে। সিবিআই থেকে ইডির হানায় একে একে দূর্নীতি সামনে আসতে চলেছে। আর শুধু তাই নয় সরকারের বক্তব্য অনুযায়ী, প্রত্যেক নিয়োগ কোর্টের কাঠগড়ায় পরে থাকে যার জেরে নয়া নিয়োগের বিজ্ঞপ্তি বা পুরোনো নিয়োগের জট কাটতে ব্যপক সময় লাগছে যার জেরে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকছে। তবে সামনের ভোট কে কেন্দ্র করে রাজ্য সরকার অবশ্যই সরকারি চাকরির দিকে নজরদারি করা শুরু করেছে। খুব শীঘ্রই একে একে বিভিন্ন দফতরে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়তে চলেছে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন : সামান্য টাকায় শুরু করুন নয়া ব্যবসা। মাসে আয় লাখ টাকা।
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here

.jpg)