নয়াদিল্লী- কোথায় বিনিয়োগ করলে ভালো হবে কিংবা এককালীন বিনিয়োগ(investment) নাকি ক্ষেপে ক্ষেপে টাকা বিনিয়োগ বেশি লাভ জনক বুঝে ওঠা দায়। কারণ বাজারে এখন হাজার রকমের ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে হাজির একগুচ্ছ সংস্থা। কারা কটা বেশি দেবে আর কারা কটা কম নেবে তাই নিয়েই প্রতিযোগিতার পালা। তবে বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টকারীরা অবশ্য বিনিয়োগের আগে সব দিক খতিয়ে দেখেই বিনিয়োগ করেন। এক্ষেত্রে বিনিয়োগকারীরা অবশ্য বেশি গুরুত্ব দেন বিমার (insurance) ওপরেই। তবে বিমার মতো পলিসির বিষয়ে সরকারি সংস্থার ওপরেই অপেক্ষাকৃত বেশি ভরসা রাখেন বিনিয়োগকারী।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বেসামাল অর্থনীতির চাপে ভারতীয় বাজার বেশ তলানিতে। দেশের জিডিপির হাল ক্রমশ নিম্নগামি। তথাপি দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক ভাবে বুনিয়াদি এবং সুদৃঢ় করতে এবার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করল ভারতীয়(Indian Post office scheme) ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোষ্ট অফিস। অতি সম্প্রতি সাড়া জাগানো বিমা (insurance policy)পলিসি নিয়ে বাজারে হাজির ভারতীয় পোস্ট অফিস। ইন্ডিয়ান পোস্ট অফিস মারফৎ যে বিমা পলিসি বাজারে নিয়ে আসা হয়েছে তার বিশেষত্ব হল একটাই, এই পলিসিতে খুব পরিমাণ টাকা ইনভেস্ট(investment) করেই পলিসি হোল্ডার বা গ্রাহক মোটা অঙ্কের টাকা রিটার্ন পাবেন নিশ্চিত।
কারণ খোদ ভারত সরকারের সংস্থা বলে কথা। তবে শুধুমাত্র সাম্প্রতিক সময়ে নয় , একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে একাধিক জনকল্যান মূলক ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান পোস্ট(Indian Post Office) অফিস। গত কয়েক দশক ধরে অবশ্য পোস্ট অফিসে ভাঁটার টান পড়ে। কিন্তু বিগত কয়েক বছর ধরে ফের একবার স্বমহিমায় দেশের মানুষের সামনে অবতীর্ণ হয়েছে ভারতীয় ডাক বিভাগ।
সম্প্রতি পোস্ট অফিস মারফৎ বাজারে নিয়ে আসা হয়েছে সুমঙ্গল(SUMANGAL RURAL POSTAL LIFE INSURANCE) গ্রামীণ জীবন বিমা পলিসি। তবে এটি শুধু নামেই সুমঙ্গল নয়।এই স্কিমে সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট করলেই যেকোনো বিনিয়োগকারীর ভবিষ্যৎ যে সুমঙ্গল হবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
এবার এক ঝলকে দেখে নেওয়া যাক সুমঙ্গল গ্রামীণ জীবন বিমা আসলে কি? তা সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা লাভজনক---
এই বিমা স্কিমে যদি কোনও ব্যক্তি দৈনিক অর্থাৎ প্রতিদিন মাত্র 95 টাকা বিনিয়োগ করেন তবে ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ শেষে ওই ব্যক্তি পেয়ে যাবেন 14 লক্ষ টাকা।
তবে এই পলিসির ক্ষেত্রে গ্রাহকের বয়স হতে 19 থেকে 45 বছরের মধ্যে।
দেশের প্রান্তিক থেকে শহরাঞ্চলের যেকোনো ব্যক্তি এই পলিসি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে পলিসি হোল্ডার অর্থাৎ গ্রাহক কে ভারতীয় নাগরিক হতে হবে।
এই বিমা স্কিমে শুধুমাত্র এককালীন টাকায় নয়, বিমাকারী ব্যক্তি বেশ কয়েক কিস্তিতে তার জমাকৃত টাকার 20 শতাংশ টাকা তুলতে পারবেন তার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী। কারণ এটি একটি এন্ডাউমেন্ট পলিসি। বিশেষ করে যাদের বার বার টাকার প্রয়োজন তাদের জন্য এই বিমা পলিসিটি সর্বত্তোম।
এই পলিসিতে বিমাকারী ব্যক্তি যেমন বেঁচে থাকাকালীন বিমার টাকা তুলতে পারবেন তেমনি বিমাকৃত রাশি অর্থাৎ সাম অ্যাসুয়েডের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। তবে বিমাকারী ব্যক্তির মৃত্যু ঘটলে সুমঙ্গল গ্রামীণ বিমা পলিসি ওই বিমাকারী ব্যক্তির নমিনিকে মোটা টাকা সুদ সহ ফেরত দেবে।
এই পলিসির মেয়াদ রাখা হয়েছে 15- থেকে 20 বছর। পলিসি চলাকালীন পলিসি হোল্ডার বা গ্রাহক কয়েক কিস্তিতে 20 শতাংশ টাকা পাবেন বাকি ৪০ শতাংশ টাকা তিনি ফেরত পাবেন মেয়াদ অর্থাৎ ম্যাচুরিটি শেষে।
আপনি কী মাসিক পেনশন চান? এক্ষুনি এই প্রকল্পে আবেদন করুন। New Govt Prakalpo।
এই বিমা পলিসির টাকার অঙ্কের হিসাব কিরকম---
ধরা যাক কোনও ব্যক্তির বয়স 25 বছর। ওই ব্যক্তি যদি সুমঙ্গল বিমার পলিসি গ্রাহক হন এবং 7 লক্ষ টাকার বিমা করেন তাহলে ওই ব্যক্তিকে প্রতিদিন মাত্র 95 টাকা দিতে হবে। মেয়াদ অর্থাৎ ম্যাচুরিটি শেষে ওই ব্যক্তি 14 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাবেন নিশ্চিত। যদি কোনও ব্যক্তি 10 লক্ষ টাকার বিমা পলিসি করেন তাহলে ওই ব্যক্তির মৃত্যুর পর তার পরিবা কে 10 লক্ষ টাকা দেবে ইন্ডিয়া পোস্ট। এ ছাড়াও পলিসি গ্রাহকের জমাকৃত টাকা সুদ সহ তার পরিবার কে ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে।
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
written by -Somnath Pal.
TAG- POLICY# LIFE INSURANCE# INDIAN POST OFFICE# SUMANGAL LIFE INSURANCE

.jpg)