ভাবা যায় ! মাত্র ৫ হাজার টাকায় গাড়ি, এক্ষুনি বাড়িতে নিয়ে আসুন Alto k10, জানুন বিস্তারিত

প্রথমে মনের মতো বাড়ি তারপর সুন্দর একখানা গাড়ি। আসলে মানুষের সখের অন্ত নেই। কিন্তু সাম্প্রতিক অগ্নিমূল্যের বাজারে সংসার চালানোই দায়। তার ওপর জ্বালানি তেলের যা দাম, তাতে আপাতত সখের গাড়ি চড়ার স্বপ্ন ফিকে হওয়ার জোগাড়। কিন্তু মানুষের সখ বলে কথ ।  তার ওপর কোম্পানির লাভ, তাই গাড়ি প্রস্তুতকারী একাধিক সংস্থা অবশ্য বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী দিনের পর দিন নিত্য নতুন মডেল আর কম দামের গাড়ি বাজারে ছাড়ছে। সম্প্রতি সাধারণ মধ্যবিত্তের স্বাদ আর সাধ্যের কথা ভেবে বাজারে নতুন মডেলের গাড়ি আনল মারুতি সুজুকি (MARUTI SUJUKI)। 



সম্প্রতি মারুতি সুজুকির তরফ থেকে বাজারে লঞ্চ করা হয়েছে মারুতি সুজুকি Alto k10 চারচাকা । তবে এই মডেলটি বেশ কয়েক বছর আগে থেকেই বাজারে রয়েছে। কিন্তু এবার নতুন আঙ্গিকে বাজারে লঞ্চ হয়েছে এই গাড়িটি। এ ক্ষেত্রে গাড়ির দামেও যেমন কাটছাঁট করা হয়েছে তেমনি অত্যাধুনিক ফিচারসও অ্যাসেম্বল অর্থাৎ রাখা হয়েছে Alto k10 -এর নতুন মডেলে। 


গাড়ির বর্তমান মুল্য কত ?

সম্প্রতি মারুতি সুজুকির তরফ থেকে Alto k 10 -এর যে নয়া মডেল টি লঞ্চ করা হয়েছে তার দাম রাখা হয়েছে মাত্র ৩ লক্ষ ৯৯ হাজার টাকা। তবে গাড়িটির হাই মডেলের দাম ৫ লক্ষ ৮৩ হাজার টাকা। কিন্তু তাও তো  নেহাত কম নয়। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে মারুতি সুজুকি একটি বাম্পার অফার দিয়েছে। ওই গাড়িটি শোরুম থেকে বাড়ি পর্যন্ত আনতে আপনাকে দিতে হবে মাত্র ৭৫ হাজার টাকা। অর্থাৎ আপনাকে গাড়ি শোরুমে ডাউন পেমেন্ট করতে হবে মাত্র ৭৫ হাজার টাকা। এবার ব্যাঙ্ক লোনের  মাধ্যমে অল্প ইএমআই (EMI) দিয়ে প্রতিমাসে গাড়ির দাম শোধ করতে পারবেন যে কোনও গ্রাহকই। এ ক্ষেত্রে প্রতিমাসে নুন্যতম ৫ হাজার টাকা কিস্তি অর্থাৎ ইএমআই দেওয়ার সুযোগ রয়েছে। তবে কাস্টমার অর্থাৎ গ্রাহক যে ব্যাঙ্ক মারফৎ তার গাড়িটি ক্রয় করবেন সেই ব্যাঙ্কের ওপরেই নির্ভর করবে সুদের পরিমাণ। 


Alto k 10- এর মাইলেজ কি রকম ? 

মারুতি সুজুকি Alto k10-এ  ১ লিটার তেল ভড়লেই এই গাড়িটি প্রায় ২৪ কিলোমিটার পথ যাবে আরামে। কারণ এই গাড়িতে রয়েছে  ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স । গাড়িতে রয়েছে অত্যাধুনিক  K সিরিজের ইঞ্জিন যা তিনটি সিলিন্ডার বিশিষ্ট। এছাড়াও এই গাড়িতে রয়েছে AMT বা AGS- এর মতো অত্যাধুনিক প্রজুক্তি যা গাড়ির মাইলেজ বাড়াতে সাহায্য করে। 

 

পুজোর আগে মাত্র 750 টাকায় রান্নার গ্যাস নিয়ে আসুন বাড়িতে, এখনই বুক করুন - Gas Cylinder Offer  

অত্যাধুনিক কি  ফিচার্স রয়েছে এই গাড়িতে ?

নতুন Alto K10 মডেলের গাড়িতে ৭ ইঞ্চির স্মার্টপ্লে স্টুডিও যেমন রয়েছে । তেমনি গাড়িতে রয়েছে একটি নয়া ড্যাশবোর্ড, ইনস্ট্রুমেন্ট ক্লস্টার ও স্টিয়ারিং হুইল ৷ নিরাপত্তার বিষয়টিতেও বেশ জোড় দেওয়া হয়েছে গাড়ির ফিচার্সের ক্ষেত্রে। এ ক্ষেত্রে গাড়িতে রয়েছে এটি ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, রিভার্স পার্কিং সেন্সর। 


written by- Somnath Pal.  

চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG- #ALTO K10 #NEW CAR #LAUNCHED #MARUTI SUJUKI