সুখবর! ফ্রি- তে চলবে আরও তিন মাস , রেশন নিয়ে বড় ঘোষণা মোদীর -Ration Update 2022

নয়াদিল্লী : মাত্র কয়েক বছর আগের কথা। ২০১৪ সালে প্রথমবারের জন্য ক্ষমতায় এসে দেশ ব্যাপি দুর্নীতি রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, 'নেহি খায়ুঙ্গা অউর খানে নেহি দুঙ্গা"। পাশাপাশি বিগত কংগ্রেস সরকারের আমলে ভর্তুকির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দান খয়রাতী আর ভর্তুকি দিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে গান্ধী পরিবার। নয় নয় করে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। প্রধানমন্ত্রীর সে সব দীপ্ত স্লোগান এখন ফ্যাকাশে ইতিহাস। কারণ আম জনতার ভোট বড় বালাই। তাই দেশের সাম্প্রতিক অর্থনৈতিক দৈনদশার  কথা চিন্তা না করে ফের কংগ্রেস আমলের ভর্তুকি রাজনীতির চটিতেই পা গলালেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তথা বিজেপির সর্বময় কর্তা নরেন্দ্র দামোদর দাস মোদী স্বয়ং। 



বর্তমানে দেশের কোষাগারের অবস্থা ভাঁড়ে মা ভবানী। পাশাপাশি জিডিপির হাল ক্রমশ নিম্নগামী। সব কিছু জেনে বুঝেও গত বুধবার প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে জানান, আগামী আরও তিন মাস দেশের ৮০ কোটি মানুষকে ফ্রিতে রেশন দেবে কেন্দ্র সরকার। অর্থাৎ চলতি বছরের অক্টোবর- নভেম্বর- ডিসেম্বর দেশের ৮০ কোটি মানুষ রেশনে ফ্রিতে অর্থাৎ বিনামুল্যে চাল- গম -আটার মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাবেন। প্রধানমন্ত্রীর এ হেন ঘোষণার পরই দেশের বিরোধী রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে অর্থনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করেছেন , কেন্দ্রের বিজেপি সরকারের দান খয়রাতীর রাজনীতি প্রসঙ্গে।


প্রসঙ্গত, বিগত কয়েক বছর আগে দেশের মানুষকে খাদ্য সুরক্ষা দিতে কেন্দ্রের বিজেপি সরকার চালু করে খাদ্য যোজনার মতো জনমুখি প্রকল্প। প্রকল্পের আওতায় দেশের রেশন গ্রাহকরা স্বল্প মূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল- গম -আটার মতো নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পেয়েছেন। কিন্তু এরইমধ্যে গোটা পৃথিবীতে আছড়ে পড়ে ভয়াল করোনা। তার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা পৃথিবীর অর্থ নৈতিক হাল। ওই সময় বেহাল অর্থনীতির কোপে পড়ে গোটা পৃথিবীর পাশাপাশি ভারতবর্ষেও কর্মহীন হয়ে পড়েন কয়েক কোটি মানুষ। সেই সময় বাস্তবিক প্রেক্ষাপটের ভিত্তিতে গোটা দেশবাসীকে বাঁচাতে রেশনে ফ্রিতে অর্থাৎ বিনামুল্যে চাল- গম- আটা দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র সরকার। 


কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিগত পরিস্থিতি উদ্বেগ জনক থাকলেও চলতি বছরের শুরু থেকে উদ্ভুত পরিস্থিতি বেশ নিয়ন্ত্রনে । তথাপি দেশের ৮০ কোটি মানুষকে প্রথমে মার্চ মাস পরে সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র সরকার। তবে সরকার ঘোষণা করলেও দেশের বর্তমান অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে ইতিমধ্যেই সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয় অর্থ মন্ত্রক থেকে। এ বিষয়ে অর্থ মন্ত্রক থেকে জানানো হয়েছে, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক হাল বেশ খারাপ। প্রথমে অর্থ মন্ত্রকের পরামর্শ মেনে কিছুটা হলেও নিজের অবস্থান থেকে সড়ে আসে কেন্দ্র সরকার। দিন কয়েক আগেই কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক থেকে ঘোষণা করা হয় চলতি সেপ্টেম্বর মাসের পর আর রেশনে ফ্রিতে খাদ্য দ্রব্য দেওয়া হবেনা। 


তবে এরই মধ্যে বুধবার নিজের অবস্থান থেকে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রীসভার পক্ষ থেকে দেশের মানুষের উদ্দেশ্যে ঘোষণা করা হয়,  আগামী তিন মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত দেশের ৮০ কোটি রেশন গ্রাহক ফ্রিতে অর্থাৎ একেবারে বিনামুল্যে আগের মতোই চাল-গম আটা পাবেন। তার জন্য গ্রাহককে নিজের গ্যাঁটের কড়ি খসাতে হবেনা। 

মাসে মাসে 1000 টাকা পেনশন নিতে চান ? তাহলে এখনই নাম লেখান রাজ্য সরকারের এই প্রকল্পে-WB Govt Pension Scheme 

তবে ভোট হোক কিংবা স্বস্তা  রাজনীতি, আসলে উপকৃত হবেন দেশের ৮০ কোটি আম জনতা। কারণ একটাই জনতা জনার্দন। তাই  অর্থনৈতিক হাল তলানিতে ঠেকলেও দেশের আম জনতাকে খুশি করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন দেশের বর্তমান প্রশাসনিক প্রধান। বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কথা -কাজ এক থাকলে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত আগের মতোই ফ্রিতে রেশনে চাল-গম-আটা পাবেন দেশের আম জনতা। তবে বিরোধী এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা যাই বলুন না কেন, প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর স্বভাবতই খুশি দেশের ৮০ কোটি সাধারণ নাগরিক।   


written by- Somnath Pal.


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here

TAG- #RATION #FREE #MODI #BJP #CONGRESS