নয়াদিল্লী : কথায় বলে খেয়ে দেয়ে বাঁচে ধন , তারে কয় উপার্জন। আসলে ধন সম্পত্তি বলে কথা। কখনও ব্যবসা বানিজ্যের খাতিরে আবার কখনও উপার্জন করা টাকা পয়সা নিরাপদে গচ্ছিত করে রাখতে দেশের প্রায় বেশির ভাগ মানুষই ব্যাঙ্কিং(BANK) পরিষেবার ওপরেই নির্ভর করেন। এর পাশাপাশি রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্প। যে প্রকল্প গুলির টাকা সরকারি তরফে সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়। সেখান থেকেই গ্রাহক তার নির্দিষ্ট অ্যাকাউন্ট মারফৎ যাবতীয় লেনদেন সম্পন্ন করেন।
এই মুহূর্তে গোটা দেশের মাটিতে রয়েছে সরকারি -বেসরকারি মিলিয়ে কয়েকশ ব্যাঙ্কিং পরিষেবা। এক্ষেত্রে তালিকার একেবারে প্রথম সারিতে রয়েছে স্টেট ব্যাঙ্ক (STATE BANK OF INDIA) অব ইন্ডিয়া অর্থাৎ এসবিআই।
গ্রাহকদের লেনদেন সম্পর্কিত সুবিধা প্রদানের ক্ষেত্রে বেশ কয়েক বছর আগেই চালু হয়েছে এটিএম(ATM) পরিষেবা। তার ওপর সাম্প্রতিক সময়ে নেট ব্যাঙ্কিং(NET BANKING SYSTEM) পরিষেবা চালু হয়েছে।
দেশের অনেক মানুষই সরাসরি ব্যাঙ্কে গিয়ে লেনদেনের ঝামেলা ঝক্কি এড়াতে নেট ব্যাঙ্কিং পরিষেবার ওপরেই আপাতত ভরসা রাখছেন। এতে গ্রাহকদের লেনদেনের জন্য ব্যাঙ্কের দরজায় যাওয়ার বিন্দুমাত্র যাওয়ার প্রয়োজন নেই। কারণ ব্যাঙ্কে গেলেই তো লম্বা লাইনের ফাঁপরে পড়তে হবে। তাতে গ্রাহকদের পাশাপাশি ব্যাঙ্কের কর্মচারীদেরও ভীষনরকমের অসুবিধায় পড়তে হয় প্রতিনিয়ত।
কিন্তু এবার গ্রাহকদের ব্যাঙ্কে গিয়ে লাইন দেওয়ার দিন শেষ হতে চলেছে। সাড়া দেশের গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে এসবিআই চালু করতে চলেছে গ্রীন(Green Card) কার্ড পদ্ধতিতে উন্নত পরিষেবা।
গ্রীন কার্ড (Green Card) পরিষেবা আসলে কি?
এ বিষয়ে এসবিআই কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মাত্র ২০ টাকা খরচ করে তাদের ব্যাঙ্কের আওতায় থাকা প্রতিটি গ্রাহক কে এই গ্রীন কার্ড সংগ্রহ করতে হবে। এই কার্ডটি গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করবে। এই কার্ড গ্রাহকের সঙ্গে থাকলে গ্রাহক কে ব্যাঙ্কে এসে লম্বা লাইনের ফাঁপরে যেমন পড়তে হবেনা তেমনি লেনদেন প্রক্রিয়াও আরও সহজতর হবে।
এ বিষয়ে এসবিআই মারফৎ জানা গিয়েছে, এই Green Card টি সোয়াইপ (swipe) করলেই ব্যাঙ্কের কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠবে গ্রাহকের যাবতীয় তথ্য। টাকা তোলা এবং জমা দেওয়ার ক্ষেত্রে শুধু মাত্র টাকা গুনে নিয়ে তার সংখ্যা বসালেই যাবতীয় লেনদেন(transaction) প্রক্রিয়া সম্পন্ন হবে গ্রাহকের।
এমনকি নেট ব্যাঙ্কিং পদ্ধতিতে গ্রাহকের যাবতীয় লেনদেন অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয় ভাবে আপডেট(update) হয়ে যাবে। এক কথায় লেনদেন প্রক্রিয়া কে আরও তরান্বিত এবং সরলীকরণ করতেই এই Green Card পদ্ধতি চালু করা হয়েছে বলে জানানো হয়েছে এসবিআইয়ের(SBI) তরফে।
আরও পড়ুন : পুজোর আগে চলতি মাসে 10 প্রকল্পের টাকা আপনার একাউন্টে। দেখুন কী কী ।WB Prakalpo Update।
তবে এই Green Card টি করতে গ্রাহকদের দিতে হবে মাত্র ২০ টাকা। এমনকি প্রতিটি গ্রাহকের ক্ষেত্রে এই Green Card পরিষেবা আবশ্যক এবং বাঞ্ছনীয় করা হয়েছে। এ বিষয়ে এসবিআইয়ের(SBI) সদর দফতর থেকে একটি সার্কুলার পাঠানো হয়েছে দেশের প্রতিটি শাখায়। এক্ষেত্রে কোনও গ্রাহকের যদি Green Card না থাকে তাহলে তাকে এটিএম কাউন্টারে গিয়ে Debit Card -এর মাধ্যমে টাকা তোলা এবং জমা দুটোই করতে পারবেন গ্রাহক।
আরও পড়ুন: রাজ্যে অষ্টম শ্রেণিতে পড়লে মাসিক 1000 টাকা। WB Govt New Scheme ।
সরকারি চাকরি হোক কিংবা জনমুখি প্রকল্প , খবর পেতে চোখ রাখুন bongodhara.com-এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
tag- BANK#SBI#NET BANKING# TRANSACTION#GREEN CARD#ATM

.jpg)