বিনামূল্যে হাঁস -মূরগির ছানা দিচ্ছে রাজ্য সরকার , বিডিও অফিসে যোগাযোগ করুন : WB Govt Prakalpo

কলকাতা : 'সানডে  হো ইয়া মন্ডে, রোজ খাও আন্ডে' । শরীরকে চাঙ্গা রাখতে চিকিৎসকদের পরামর্শ এমনটাই। কিন্তু তা আর হচ্ছে কোথায়। কারণ সাম্প্রতিক অগ্নিমূল্যের বাজারে দামের কোপে ঘুম ছুটছে সাধারণ মানুষের। তার ওপর নাকি শরীর চর্চা। কিন্তু শুধুমাত্র শরীর নয়। গ্রামবাংলায় অর্থনীতিতে হাঁস, মুরগি পশুপালন শিল্প বেশ জনপ্রিয়। শহরাঞ্চল না হলেও গোটা রাজ্যের গ্রামবাংলার অনেক ঘরেই এখনও নিয়মিত হাঁস, মুরগি পালন করা হয় বহুকাল আগে থেকেই।  কিন্তু অগ্নিমূল্যের বাজারে বর্তমানে আর্থিক অস্বচ্ছলতার কারণে বহু পরিবার তাদের হাঁস মুরগি পালনের রেওয়াজ কে আপাতত শিকেয় তুলতে বাধ্য হয়েছেন। কিন্তু রাজ্যের মানুষের আর্থিক ও শারীরিক দিক নিয়ে বেশ চিন্তিত রাজ্য সরকার। তাই যেমন ভাবনা তেমন কাজ। 



সাম্প্রতিক অগ্নিমূল্যের বাজারে রাজ্যের প্রতিটি জেলার কয়েক কোটি মানুষ কে এবার হাঁস ,মুরগির ডিম আর মাংসের জন্য সরাসরি সাহায্য করতে চাইছে রাজ্য সরকার।  সম্প্রতি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের তরফে। এ বিষয়ে ইতিমধ্যেই জেলায় জেলায় সার্ভের কাজ করা হয়েছে বলে জানা গিয়েছে উল্লেখিত দফতর মারফৎ। 


রাজ্যের প্রতিটি জেলা মিলিয়ে প্রায়  দেড় কোটি পরিবারের হাতে এবার হাঁস, মুরগির ছানা তুলে দেওয়া হবে রাজ্য প্রাণী সম্পদ দফতরের উদ্যোগে। তবে আপাতত প্রথম ধাপে ১৫ লক্ষ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ১০টি করে হাঁস, মুরগির ছানা। এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি ব্লক অফিসে নির্দেশ ও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ।


সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই স্থানীয় বিডিও অফিসের মাধ্যমে গ্রাম বাংলার প্রায় ১৫ লক্ষ পরিবার এবার সরাসরি হাঁস, মুরগি প্রতিপালনের জন্য ছানা পাবেন। তবে এ ক্ষেত্রে হাঁস মুরগির এক দিনের বাচ্চা প্রথমে তুলে দেওয়া হবে প্রাণী প্রতিপালক খামারের হাতে। তারপর ওই ছানার বয়স ২৮ দিন হলে তা তুলে দেওয়া হবে গ্রাম বাংলার মহিলাদের হাতে। 


এ জন্য রাজ্যের প্রতিটি জেলার লোক সংখ্যা অনুসারে জেলা ভিত্তিক হাঁস, মুরগির ছানা বরাদ্দ করা হবে বলে জানা গিয়েছে প্রাণী সম্পদ বিকাশ দফতর মারফৎ। এ বিষয়ে তালিকার প্রথম সারিতে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলা। কারণ ওই জেলার লোক সংখ্যা সব থেকে বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Petro Gas Agent:রান্নার গ্যাসের এজেন্সি নিয়ে মাসে আয় করুন লাখ টাকা, রইল বিস্তারিত-


তাই যারা বাড়িতে হাঁস মুরগি পালন করে প্রতিদিন নিয়ম করে ডিম খেতে চান কিংবা ডিম বিক্রি করে আয়ের সংস্থান  করার পাশাপাশি মাংসের স্বাদ নিতে চান তাহলে এখনই যোগাযোগ করুণ আপনার এলাকার বিডিও অফিসে। এতে শরীর থাকবে চাঙ্গা আর পকেট থাকবে গরম। 


written by -Somnath Pal.


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG- #WB #POULTRY #ANIMALHUSBANDARY #EGG #MEAT