পুজোর আগে ফের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। ফের রাজ্যে স্বাস্থ্য দফতরের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। আরও জানানো হয়েছে, পুরুষ ও মহিলা উভয় এই পদে আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয় যে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি Walk In Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে। সাধারণত চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে তবে কাজের ভিত্তিতে চাকরির মেয়াদ বাড়াতে পারে। সবমিলিয়ে মিলিয়ে বেকার থাকার থেকে এই কাজে যুক্ত হওয়ায় শ্রেয়। যে সকল আগ্রহী প্রার্থী আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই তারা নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে।
আবেদন প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদন পত্র জমা করতে হবে না। কেননা এক্ষেত্রে Walk In Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে। তাই ইন্টারভিউ-র দিন নিজের বায়োডাটা সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে।
Walk In Interview-র দিন কী ডকুমেন্টস লাগবে :
1.বয়সের প্রমান বা মাধ্যমিক এডমিট কার্ড
2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
3.Biodata সঙ্গে যোগাযোগের তথ্য পূরণ করতে হবে
4. পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে বায়োডাটাতে
5. অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)
6. প্যান ও আধার কার্ড
7. অন্যান্য (যদি থাকে)
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি ইন্টারভিউ এর দিন নিয়ে আসতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
এবার চলে আসি শূন্যপদ ও তার সম্পর্কে কিছু জরুরি তথ্য :
শূন্যপদের নাম : প্রজেক্ট কোঅর্ডিনেটর / Interviewer
বয়সসীমা : প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা : যে সকল প্রার্থী স্বাস্থ্য দফতরের অধীনে সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শাখা থেকে গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য।
আগ্রহী প্রার্থীকে অবশ্যই গ্রাম থেকে শহরে ভ্রমণের আগ্রহ থাকতে হবে
প্রার্থীকে বিভিন্ন ভাষার জ্ঞান থাকতে হবে যেমন - বাংলা, ইংরেজি ও হিন্দি।
প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকা জরুরি।
এছাড়াও যদি পোস্ট গ্রেজুয়েট বা কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন : বিজ্ঞপ্তি অনুযায়ী ICMR এর নিয়ম অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।
ইন্টারভিউ-র তারিখ : 27 সেপ্টেম্বর সকাল 10 টা থেকে শুরু হবে।
ইন্টারভিউ-র স্থান :Seminar Room, Geriatric Medicine Department, SSB Building 4th Floor, Medical College Kolkata.
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।
Official Notice : Download Now
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here

.jpg)