WB RECRUITMENT 2022 : শিশু সুরক্ষায় জেলা ভিত্তিক কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই

শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু'বছর যাবত  আর্থিক খরা কাটিয়ে চলতি বছরের শুরু থেকে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে (recruitment) জোর দিয়েছে রাজ্য সরকার। ফের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আশার খবর। এবার শিশুদের অধিকার ও সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিতে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের চাইল্ড ওয়েলফেয়ার(CHILD WELFARE COMMITTEE) কমিটির পক্ষ থেকে ডিরেক্টরেট অব চাইল্ড রাইট্‌স অ্যান্ড ট্রাফিকিং  -এর তত্বাবধানে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন  সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ সরকারের  ডিরেক্টরেট অব (DIRECTORATE OF CHILD RIGHTS & TRAFFICKING) চাইল্ড রাইট্‌স অ্যান্ড ট্রাফিকিং এর নিয়ম মাফিক। পাশাপাশি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বার বা সদস্য হিসাবে। এবার সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদন প্রক্রিয়া সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর 

537/DCPS/BNK

538/DCPS/BNK

539/DCPS/BNK



আবেদন পদ্ধতি---

রাজ্য  ডিরেক্টরেট অব চাইল্ড রাইট্‌স অ্যান্ড ট্রাফিকিং দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

১. রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. এক্ষেত্রে শুধুমাত্র অন লাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা।

৩. সংশ্লিষ্ট জেলার www.bankura.gov.in ওয়েব সাইট থেকে  প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে। 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের নাম, জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স,বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা ,শিক্ষাগত যোগ্যতা ,প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যে আবেদন করতে পারবেন। অন্যথায় আবেদন পত্র বাতিল বলে ঘোষণা হবে।আবেদন ফর্ম পূরণ করার বিষয়ে আবেদনকারীকে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট থেকে সংগ্রহ করতে হবে। 

৫. সব শেষে নিজের সই আপলোড করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। 


প্রয়োজনীয় ডকুমেন্টস --- 

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


নিয়োগ পদ্ধতি--- 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। তারপর হবে লিখিত পরীক্ষা। এরপর ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট । সব শেষে

প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


কাজের ধরণ---

পশ্চিমবঙ্গ সরকারের 'ডিরেক্টরেট অব চাইল্ড রাইট্‌স অ্যান্ড ট্রাফিকিং'  দফতরের নিয়ম মাফিক সংশ্লিষ্ট জেলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বার হিসাবে কাজ করতে হবে। তবে এই কাজটি চুক্তি ভিত্তিক। 

এবার আসা যাক শূন্যপদ সম্পর্কে :

পদের নাম- হাউস ফাদার (house father)

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক কাজে তিন বছরে অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স সীমা- প্রার্থীর বয়স হতে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। 

বেতন- ১২,১০০ টাকা


পদের নাম- হাউস কিপার (house keeper)

শিক্ষাগত যোগ্যতা- সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।  এ ছাড়াও প্রাসঙ্গিক কাজে তিন বছরে অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স সীমা- ১৮ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

বেতন- ১২,০০০ টাকা ।


পদের নাম - বেঞ্চ ক্লার্ক (bench clerk)

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে। 

বয়স সীমা- ২১ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন- ১৩,৫০০ টাকা ।


পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট (LDC cum Typist)

শিক্ষাগত যোগ্যতা- সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে। 

বয়স সীমা-  ২১ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন- ১৩,৫০০ টাকা ।


পদের নাম - কাউন্সিলর (counsellor )

শিক্ষাগত যোগ্যতা- সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিজিওলজি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে। 

বয়স সীমা-  ২১ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন- ১৩,৫০০ টাকা ।


পদের নাম- ডিসিপিইউ কাউন্সিলর (DCPU- counsellor )

শিক্ষাগত যোগ্যতা- সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সো শিও লজি/ ফিজিওলজি/ সোশ্যাল ওয়ার্ক বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।  পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে।

বয়স সীমা-  ২১ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন- ১৫,৫০০ টাকা । 




উল্লেখিত পদগুলির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। 


প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে । অনলাইন আবেদনের জন্য আবেদনকারীকে  http://wbcdwdsw.gov.in অথবা www.bankura,gov.in লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী। 


আবেদনের শেষ তারিখ - 21/10/2022

Official Notice : Download 


written by- Somnath Pal. 

চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG- #WB JOB #GOVT JOB #CHILD WELFARE