কলকাতা - হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা (durga puja)পুজো। এম্নিতেই দুর্গা পুজো নিয়ে গোটা বাঙালী মনে আনন্দের সীমা নেই। তার ওপর এবার পুজোর এক মাস আগেই ঢাকে কাঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা(mamata banerjee) বন্দ্যোপাধ্যায়। শুধুই কি ঢাকে কাঠি সাম্প্রতিক অগ্নিমূল্যের বাজারে গোটা বাংলার মানুষ কে পুজোর বাড়তি আনন্দ দিতে প্রতি বছরের এবারও দরাজ হস্তে রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অবশ্য এ নিয়ে পুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর ভোট রাজনীতিকে সামনে এনে দান খয়রাতীর ধুয়ো তুলে মামলা গিয়েছে আদালত পর্যন্ত।
সাম্প্রতিক বিতর্কের মাঝেই ফের একবার রাজ্যের বেকার যুবক- যুবতীদের আনন্দের খবর শোনাল রাজ্য স্কুল শিক্ষা দফতর। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্যের শাসক দল। তার ওপর দুর্নীতির দায়ে ইতিমধ্যেই গারদে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ(partha chaterjee) চট্টোপাধ্যায়। দুর্নীতির শিখণ্ডী অবশ্য এখানেই থেমে নেই। দুর্নীতির কোপে পড়ে উচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যেই পর্ষদ সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে মানিক ভট্টাচার্য কে। কিন্তু দিনের পর দিন তদন্ত যত এগোচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেঁচোর বদলে কেউটে বের হচ্ছে। এই অবস্থায় শিক্ষক নিয়োগ মামলায় তৃণমূল সরকার যে বেশ অস্বস্তিতে তা বলাই বাহুল্য।
তার ওপর শিক্ষার্থী বিশেষ করে চাকরি প্রার্থীদের রক্তক্ষয়ী আন্দোলনে জেরবার তৃণমূল সরকার। তাই এবার কোনও রমম ঝুঁকি নিতে রাজী নয় মমতা সরকার। অতি সম্প্রতি রাজ্য স্কুল শিক্ষা সংসদের নব নিযুক্ত সভাপতি করা হয়েছে গৌতম (goutam pal)পাল কে।
তাতেও ক্ষোভ মেটার নয়। এই অবস্থায় এক মাত্র স্বচ্ছ নিয়োগই(fresh recruitment) যে সরকারের অস্বস্তি কমিয়ে দুর্নীতির কালি মুছতে পারে তা আর বুঝতে বাকি নেই এই সরকারের।
পরিস্থিতি বেগতিক বুঝে এবার প্রাথমিকে (primary education)নিয়োগের তড়িঘড়ি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ বিষয়ে কয়েকদিন আগেই রাজ্যের বর্তমান শিক্ষা মন্ত্রী বলেছেন, রাজ্যে এখন শিক্ষক পদে প্রচুর শূন্যপদ রয়েছে। ওই শূন্যপদগুলি আগামী বছরের মধ্যেই পূরণ করা হবে। তার ওপর দুর্নীতিকে হাতিয়ার করে নিয়োগ হওয়া শিক্ষকরা উচ্চ (high court)আদালতের নির্দেশে চাকরি হারালে মোট শূন্যপদের সংখ্যা যে কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবে পাচ্ছেন না বর্তমান শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে নব নিযুক্ত পর্ষদ সভাপতি।
তাই আর দেরি না করে রাজ্যের বেশির ভাগ স্কুল গুলির দৈন দশা এবং শিক্ষক নিয়োগ মামলায় ক্রমাগত অস্বস্তি ঝেরে ফেলতে উদ্যোগী হল সরকার। ইতিমধ্যেই নতুন করে স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদ সভাপতির সঙ্গে এক প্রস্থ বৈঠক সেরে ফেলেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য(bratya basu) বসু।
সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর পর অর্থাৎ আগামী অক্টোবর মাসেই এ রাজ্যে শিক্ষক নিয়োগের টেট(teacher egibilty test) পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে সরকারি পদক্ষেপ গ্রহনের কাজ চলছে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে রাজ্যের প্রাথমিক স্কুল গুলির তথৈবচ অবস্থা ইতিমধ্যেই খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছেন সরকারি আধিকারিকরা। বিশেষ করে রাজ্য সরকারের উষশ্রী প্রকল্পের আওতায় সুযোগে সৎ ব্যবহার করে বেশির ভাগ স্কুল শিক্ষকরা প্রত্যন্ত গ্রামের স্কুল ছেড়ে শহরাঞ্চলে চলে আসায় ক্রমাগত শিক্ষক শূন্যতায় ভুগছে গ্রামের স্কুলগুলি। এর জেরে পঠন পাঠন প্রায় শিকেই ওঠার জোগাড়।
এক্ষুনি আবেদন করুন আর পেয়ে যান মাসিক পেনশন স্কিমের মাধ্যমে একাউন্টে টাকা
এমত অবস্থায় দ্রুত শিক্ষক নিয়োগ হলে যেমন ওই সব স্কুল গুলির পঠন পাঠনের পরিবেশ দ্রুত ফেরানো যাবে তেমনি শিক্ষক নিয়োগ নিয়ে ঘাস ফুলের ওপর থেকে দুর্নীতির(corruption) কালি যে বেশ কিছুটা ফিকে হবে তা বলাই বাহুল্য। তাই আর দেরি না করে দ্রুত শিক্ষক নিয়োগের পথে পা বাড়াতে বাধ্য হলেন তৃণমূল সরকারের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। রাজনৈতিক বিশ্লেষকদের মত অবশ্য এমনটাই।
কিন্তু সরকার যা ভাবে ভাবুক। শিক্ষা নিয়ে বিশেষ করে করে শিক্ষক নিয়োগ নিয়ে দ্রুত সরকারি পদক্ষেপে যে আখেরে লাভবান হবেন রাজ্যের বেকার যুবক- যুবতীরাই তা আর বলার অপেক্ষা রাখেনা।
সুসংবাদ! ফ্রীতে চিকিৎসা করতে নয়া প্রকল্পের ঘোষণা। বিপদের আগেই জেনেনিন। Sarkari Prakalpo।
তবে অনেক হয়েছে, আর দুর্নীতি নয়, এবার নিয়োগ হবে স্বচ্ছতা, সঠিক যোগ্যতার বিচার এবং মুল্যয়ন কে অবলম্বন করে। সরকারি তরফে ঘোষণা অবশ্য এমনটাই। তাই আর দেরি না করে এখন থেকেই লেগে পড়ুন অধ্যয়নে। কারণ কে বলতে পারে দ্রুত সরকারি পদক্ষেপে আগামী দিনে আপনিই হতে পারেন এ বঙ্গের একজন প্রকৃত যোগ্যতাবান,আদর্শ শিক্ষক।
আরও পড়ুন: রাজ্যে অষ্টম শ্রেণিতে পড়লে মাসিক 1000 টাকা। WB Govt New Scheme ।
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
written by- Somnath Pal.
tag- school# education# high court# cm#mamta banerjeee# TET

.jpg)