কলকাতা : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে খুশির হাওয়া। আর হবে নাই বা কেন । আপামর বাঙালীর শ্রেষ্ঠ আনন্দ উৎসব বলে কথা। তার ওপর মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার পুজোর এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। এমনিতেই পুজো উপলক্ষ্যে আপামর রাজ্যবাসীকে ভরপুর আনন্দ দিতে প্রতি বছরের মতো এবারও রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (CM)। শুধুইকি অনুদান, একধাপ এগিয়ে রাজ্যের পুজো কমিটি গুলিকে বিদ্যুৎ বিলেও মোটা টাকা ছাড় ঘোষণা করেছেন তিনি।
এবার আরও এক ধাপ এগিয়ে গোটা রাজ্যবাসীর জন্য খুশির খবর শোনালো রাজ্য সরকার। সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে, এবার রাজ্যবাসীর বিদ্যুৎ বিল কমানোর পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য সরকার। এ নিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস রাজ্য বিদ্যুৎ পর্ষদের সঙ্গে এক প্রস্থ আলোচনাও করেছেন । সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই সরকারি এই নিয়ম লাঘু হতে পারে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের এই নতুন নিয়মে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি পেতে পারেন গোটা রাজ্যবাসী। যার জেরে আগের তুলনায় এক ধাক্কায় অনেকটাই বিদ্যুৎ বিলে মোটা টাকা সাশ্রয় হতে পারে রাজ্যের গ্রাম বাংলা এবং মফঃস্বল এলাকার মানুষের।
বিদ্যুৎ বিলে স্বস্তি দিতে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে ?
এ বিষয়ে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এবং সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে, এতো দিন পর্যন্ত রাজ্য বিদ্যুৎ পর্ষদ থেকে গ্রাহকদের প্রতি তিন মাস অন্তর বিদ্যুৎ বিল পাঠানো হত। কিন্তু নতুন নিয়মে এবার থেকে প্রতিমাসের বিল রাজ্যবাসীকে প্রতিমাসেই পাঠাবে (WBSEDCL) রাজ্য বিদ্যুৎ পর্ষদ। ফল স্বরুপ বিদ্যুতের ইউনিট কম ওঠায় স্বাভাবিক অর্থেই বিদ্যুৎ বিলে মোটা টাকা সাশ্রয় হবে রাজ্যবাসীর ।
নতুন নিয়মে কিভাবে বিদ্যুৎ বিলে সাশ্রয় হতে পারে ?
এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস জানিয়েছেন, পুরনো নিয়মে প্রতি তিন মাস অন্তর বিল পাঠানোয় গ্রাহকের মিটারে বেশি ইউনিট ওঠায় স্ল্যাব অনুযায়ী অপেক্ষাকৃত বেশি টাকা গুনতে হত রাজ্যবাসীকে। এবার প্রতি মাসের বিল প্রতি মাসে পাঠানোয় গ্রাহকের ব্যবহৃত বিদ্যুতের ইউনিটের পরিমাণ অনেকটাই কম উঠবে । আর তাতে বেশি ইউনিটের স্ল্যাবের আওতা থেকে রেহাই পাবেন সাধারণ গ্রাহকরা। ফলস্বরুপ ইউনিট প্রতি চার্জ অনেকটাই কম হবে। যার জেরে বিদ্যুৎ বিলে মোটা টাকা সাশ্রয় হবে রাজ্যবাসীর। তবে নতুন এই নিয়মটি কলকাতা বিদ্যুৎ (CESC) নিগমের ক্ষেত্রেও কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। এমনকি মহানগরীর বেশ কয়েক জায়গায় নতুন এই নিয়ম চালু হয়েছে বলেও জানা গিয়েছে। বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এর ফলাফল সুদুর প্রসারি হলে খুব শীঘ্রই তা গোটা রাজ্যব্যাপি কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি।।
মাত্র 1 টাকায় কোটিপতি, কীভাবে এক্ষুনি জেনেনিন
নতুন এই নিয়ম চালু করার কারণ কি ?
সাম্প্রতিক অগ্নিমূল্যের বাজারে গোটা রাজ্যবাসীকে বিদ্যুৎ বিলে (BILL)স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ রাজ্য বিদ্যুৎ পর্ষদ মারফৎ তিন মাস অন্তর বিল পাঠানো নিয়ে ইতিমধ্যেই রাজ্যবাসীর ক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার কে। সেই কারণেই এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে রাজ্য সরকার। এবার সেই ভাবনা চিন্তার ফল আসতে চলেছে বলে জানা গিয়েছে সরকারি সুত্র মারফৎ। ফলস্বরুপ বিদ্যুৎ বিলের ক্ষেত্রে এবার অনেকটাই সস্তি মিলবে গোটা রাজ্যবাসীর।
written by - Somnath Pal.
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- #CESC #WBSEDCL #CURRENT #BILL #DURGA PUJA #ARUP BISWAS #MAMTA BANERJEE

.jpg)