নয়াদিল্লী : কেন্দ্র হোক কিংবা রাজ্য সরকার, লক্ষ্য একটাই, কিভাবে দেশের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া যায় । তবে ইতিমধ্যেই গোটা দেশের মানুষের সামনে একাধিক জনমুখি যোজনা নিয়ে হাজির কেন্দ্র সরকার। তা সে প্রধান মন্ত্রী উজ্জলা যোজনায় হোক কিংবা প্রধান মন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প। এবার আরও এক ধাপ এগিয়ে গোটা দেশের দম্পতিদের জন্য মাসে মাসে পেনশন প্রকল্প নিয়ে হাজির কেন্দ্র সরকার। সম্প্রতি কেন্দ্র সরকারের অধীনে চালু হয়েছে প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা। ইতিমধ্যেই গোটা দেশের একাধিক মানুষ আপাতত এই প্রকল্পের অধীনে নিজের নাম নথি ভুক্ত করেছেন। এক্ষেত্রে আপনি যদি একজন বিবাহিত পুরুষ কিংবা মহিলা হন তাহলে কেন্দ্র সরকারের এই ভায়া বন্দনা যোজনা সম্পর্কে এখনই জেনে নিন বিস্তারিত।
এক্ষেত্রে বিবাহিত দম্পতিরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন বা এলআইসি। এক্ষেত্রে প্রকল্পের সুবিধা নিতে বিবাহিত দম্পতি যেমন হতে হবে, তেমনি সুবিধাভোগীকে ষাট বছর অতিক্রান্ত করতে হবে। তবে এই প্রকল্পে সুবিধাভোগীকে ভারতীয় জীবন বিমার যে কোনও শাখায় অন্তত ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে ওই ব্যক্তিকে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন মারফৎ কেন্দ্র সরকারের ভায়া বন্দনা যোজনার অধীনে প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে। এক্ষেত্রে ষাট বছর অতিক্রান্ত ওই মহিলা-পুরুষ কে তার বিনিয়োগ কৃত টাকার ওপর সরকার ৭.৪ শতাংশ হারে সুদ প্রদান করে থাকে।
সরকারি প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন- WB Govt Prakalpo Reqruitment
প্রকল্পের আরও গভীরে গেলে দেখা যাবে, ষাট বছর পর যদি কোনও মহিলা বা পুরুষ ৮ লক্ষ ১০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন পাবেন। এই প্রকল্পের সময় সীমা ১০ বছর । অর্থাৎ প্রকল্পের শেষ সময় বা মেয়াদ উত্তীর্ণের পর বিনিয়োগকারী পুরুষ মহিলাকে তার বিনিয়োগ কৃত আসল টাকা ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রকল্প চলাকালীন বিনিয়োগকারী তার প্রয়োজনে তার বিনিয়োগকৃত টাকা তুলে নিতে পারেন। তবে প্রকল্পের সুবিধা নিতে স্বামী- স্ত্রী উভয়কেই একই অর্থাৎ সম পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলেই এই প্রকল্পে প্রতি মাসে পেনশনের সুবিধা পাবেন ওই দম্পতি। তাহলে আর দেরি না করে আপনি যদি ষাট বছর অতিক্রান্ত করে থাকেন তাহলে এখনই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী এল আই সি অফিসের শাখায় আর নাম লেখান কেন্দ্র সরকারের ভায়া বন্দনা প্রকল্পে।
সরকারি কর্মীদের কিনতে হবে iPhone, নির্দেশ দিল নবান্ন, জানুন বিস্তারিত- WB Govt employee News
written by - Somnath Pal.
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here
TAG- # PM #YOJNA #BHAYA BANDANA #LIC #GOVT #PRAKALPA #PENSION

.jpg)