কলকাতা : চলছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। দুর্গা পুজো কে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে খুশির হাওয়া। আর হবে নাই বা কেন । আপামর বাঙালীর শ্রেষ্ঠ আনন্দ উৎসব বলে কথা। তার ওপর মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। এমনিতেই পুজো উপলক্ষ্যে আপামর রাজ্যবাসীকে ভরপুর আনন্দ দিতে প্রতি বছরের মতো এবারও রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ টাকা করে অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। শুধুইকি অনুদান, একধাপ এগিয়ে রাজ্যের পুজো কমিটি গুলিকে বিদ্যুৎ বিলেও মোটা টাকা ছাড় ঘোষণা করেছেন তিনি। তবে পুজো হোক কিংবা ফী বছর সাম্প্রতিক অগ্নিমূল্যের বাজারে একে তো সংসার চালানোই দায় তার ওপর প্রতি মাসে মোটা টাকা বিদ্যুৎ বিল। কারণ মানুষের নিত্য চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন জীবনে বিদ্যুৎ কে হাতিয়ার করে ইলেট্রিক এবং ইলেক্ট্রনিক্স সরঞ্জামের ব্যবহার। এই অবস্থায় কিভাবে রাজ্যের মানুষকে প্রতিমাসে মোটা টাকা বিদ্যুৎ বিলে স্বস্তি দেওয়া যায় সে বিষয়ে নয়া পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে এ রাজ্যের সরকার। WBSEDCL Update News
সেই লক্ষ্যে এক ধাপ এগিয়ে সাম্প্রতিক দুর্গা পুজোর আবহে গোটা রাজ্যবাসীর জন্য খুশির খবর শোনায় রাজ্য সরকার। সরকারি সুত্র মারফৎ জানা যায়, এবার রাজ্যবাসীর বিদ্যুৎ বিল কমানোর পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য সরকার। এ নিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস রাজ্য বিদ্যুৎ পর্ষদের সঙ্গে এক প্রস্থ আলোচনাও করেছেন । এ বিষয়ে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এবং সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে, এতো দিন পর্যন্ত রাজ্য বিদ্যুৎ পর্ষদ থেকে গ্রাহকদের প্রতি তিন মাস অন্তর বিদ্যুৎ বিল পাঠানো হত। কিন্তু নতুন নিয়মে এবার থেকে প্রতিমাসের বিল রাজ্যবাসীকে প্রতিমাসেই পাঠাবে (WBSEDCL) রাজ্য বিদ্যুৎ পর্ষদ। ফল স্বরুপ বিদ্যুতের ইউনিট কম ওঠায় স্বাভাবিক অর্থেই বিদ্যুৎ বিলে মোটা টাকা সাশ্রয় হবে রাজ্যবাসীর।
এবার আরও একধাপ এগিয়ে গোটা দেশবাসীকে মাসে মাসে মোটা টাকা বিদ্যুৎ বিলে সাশ্রয়ের খবর শোনালো কেন্দ্র সরকার। এ বিষয়ে সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে , এবার বিদ্যুৎ বিলের খরচ কমাতে দেশের প্রতিটি বাড়িতে 4G মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্র সরকারের যুক্তি এই মিটার বসালে গ্রাহকের বিদ্যুতের বিল যেমন সাশ্রয় হবে তেমনি বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ দফতরের ঝক্কি ঝামেলাও কমবে এক নিমেষে।
4G মিটার আসলে কী ? তা কিভাবে গ্রাহক কে স্বস্তি দিতে পারে ?
এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, 4G ইলেক্ট্রিক মিটার হল একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় ডিজিটাল মিটার । এই মিটার টি অনেকটা স্মার্ট ফোনের অনুরুপ। যে ভাবে স্মার্ট ফোনে রিচার্জ করা হয় সে ভাবেই গ্রাহক তার ব্যবহৃত বিদ্যুতের বিল দিতে পারবেন খুব সহজেই। ফলে গ্রাহক নিজেই বুঝতে পারবেন তিনি কত পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছেন। এমনকি এই মিটারে বিদ্যুতের বিল সম্পর্কিত যাবতীয় বিষয় গ্রাহক নিজেই বুঝতে পারবেন খুব সহজে। এই মিটার দেখার জন্য বিদ্যুৎ দফতরের কর্মীদের আর গ্রাহকের বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন পড়বে না। গ্রাহক নিজেই নিজের ব্যবহৃত বিদ্যুতের বিল দিতে পারবেন অকছর। অন্যদিকে এই উন্নত মিটারে রেজিস্টান্ট পাওয়ার কম হওয়ায় পাওয়ার কঞ্জামসন কমবে, যার ফলে বিদ্যুতের অপচয় কমবে, আর বিল ও কম আসবে। পাশাপাশি গ্রাহকের বাড়িতে এই মিটার বসালে বিদ্যুৎ চুরি নিয়ে বিদ্যুৎ দফতর কে আর চিন্তা করতে হবেনা। কারণ এটি ডিজিটাল মাধ্যম হওয়ায় এতে বিদ্যুৎ চুরি করা একপ্রকার অসম্ভব বলে জানানো হয়েছে সরকারি তরফে।
এ বিষয়ে ইতিমধ্যেই দেশের প্রতিটি রাজ্যকে কেন্দ্র সরকার মারফৎ এই অত্যাধুনিক মিটার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকে দেশের বেশ কয়েকটি রাজ্যে পরীক্ষা মূলক ভাবে এই অত্যাধুনিক 4G ইলেক্ট্রনিক্স মিটার চালু করা হয়েছে বলে জানানো হয়েছে। তাতে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে অনেকটাই সুফল মিলেছে বলে জানা গিয়েছে। তবে বিষয়টি আরও পর্যবেক্ষণ প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
written by- Somnath Pal.
Join Our Telegram Channel : Click Here
TAG- #ELECTRIC #BILL #METER #4G #GOVT #CESC #WBSEDCL #CURRENT

.jpg)