5G তেও বাজিমাৎ JIO-র , সম্পূর্ণ FREE-তে আনলিমিটেড ডেটা , কিভাবে মিলবে জেনে নিন চটপট

মুম্বাই : সবে মাত্র বাজারে লঞ্চ হয়েছে। এরই মধ্যে 5G ইন্টারনেট পরিষেবার ধামাকা অফার। আসলে গোটা দেশেই চলছে উৎসবের মরসুম। তাই দেশের মানুষ কে আরও আনন্দ  এবং উন্নত পরিষেবা দিতে তৎপর একাধিক সংস্থা। কিন্তু সবাইকে পিছনে ফেলে 5G  ইন্টারনেট পরিসেবাতেও বাজিমাৎ করতে চাই মুকেশ আম্বানির (Jio) জিও।


সাম্প্রতিক দশেরা উপলক্ষ্যে 5G-এর ধামাকা অফার নিয়ে হাজির জিও।  গত ৫ই অক্টোবর থেকে দেশের কয়েকটি প্রধান  শহর কলকাতা- দিল্লি- মুম্বাই - বারানসীতে -এ চালু হয়েছে 5G ইন্টারনেট পরিষেবা। ইতিমধ্যেই রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে , ব্যবহারকারীরা 1 Gbps স্পিড-সহ 5G ডেটা পাবেন। আপাতত এই পরিসেবাটি পরীক্ষামূলক অবস্থানে রয়েছে। তাই গ্রাহকদের সম্পূর্ণ বিনামুল্যে এই পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে জিও-র তরফে। 


ইতিমধ্যেই জিও-র তরফে জানানো হয়েছে আপাতত এই পরিসেবাটি সকল গ্রাহকদের জন্য বৈধ নয়। কিছু সংখ্যক গ্রাহক কে জিও-র তরফে আমন্ত্রন পাঠানো হবে । একমাত্র সেই সকল গ্রাহকই তাদের ফোনে 5G ইন্টারনেট পরিষেবা উপলব্ধি করতে পারবেন। কারণ এই পরিসেবাটি বর্তমানে বিটা ট্রায়াল পর্যায়ে রয়েছে। সকল পরীক্ষা নিরিক্ষা শেষ হওয়ার পর এই পরিসেবাটি দেশের সকল গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে জিও-র তরফে। তবে বর্তমানে যে সকল গ্রাহককে জিও- র তরফে 5G ইন্টারনেট পরিষেবার জন্য আমন্ত্রন জানানো হচ্ছে সেই সকল গ্রাহক এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামুল্যে পাবেন। অর্থাৎ গ্রাহক তার মোবাইলে 4G ডেটা প্যাক রিচার্জ করলেই 5G  ইন্টারনেট পরিষেবার আওতায় 1GBPS ডেটা পাবেন সম্পূর্ণ বিনামুল্যে । এ জন্য গ্রাহক কে আলাদা করে কোনও রিচার্জ করতে হবেনা। 


আপাতত এই 5G ইন্টারনেট পরিষেবার নাম দেওয়া হয়েছে ওয়েলকাম অফার' (welcome offer)। গ্রাহকদের এই পরিষেবায় আকৃষ্ট করতেই জিও-র তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য গ্রাহককে তার মোবাইলের বর্তমান সিম কার্ড (sim card) পরিবর্তন করতে হবেনা  বলেও জানিয়ে দেওয়া হয়েছে জিও-র তরফে। Jio-র Welcome অফারে, ব্যবহারকারীদের সিম নিজে থেকেই Jio True 5G-তে আপগ্রেড হয়ে যাবে। সর্বোপরি এই পরিষেবাটি পেতে হলে গ্রাহক কে অবশ্যই একটি 5G হ্যান্ডসেট বা মোবাইল কিনতে হবে। 


প্রসঙ্গত ,গত শনিবার দিল্লির প্রগতি ময়দান থেকে দেশের মাটিতে প্রথম 5G ইন্টারনেট পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র (MODI) মোদী। ওইদিনই রাজধানীর বুকে দাঁড়িয়ে  ইন্ডিয়ান মোবাইল কনফারেন্স বা আইএমসি-র ষষ্ঠ সংস্করণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷


দেশের মাটিতে প্রথম 5G ইন্টারনেট পরিষেবা চালু করে ওইদিন প্রধানমন্ত্রী বলেন,  ৫জি পরিষেবা ভারতে যত দ্রুত ছড়িয়ে পড়বে, দেশের অর্থনীতির উপরও তার দারুণ প্রভাব পড়বে ৷ এমনকি আগামী ১০ বছরের মধ্যে এই 5G পরিষেবার হাত ধরে বিশ্বের মাটিতে ভারত ব্যবসা বানিজ্যে এক অন্য মাত্রায় যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কারণ 5G দ্রুত গতির পরিষেবা হওয়ায় দেশের ব্যবসা বাণিজ্য ছাড়াও দেশের মানুষের জীবনও গতিময় হয়ে উঠবে বলে  জানান তিনি। 


ওইদিন রিলায়েন্স জিও'র তরুন ইঞ্জিনিয়ারা জিও গ্লাসের মাধ্যমে 5G পরিষেবা প্রধানমন্ত্রীকে অনুভব করান। প্রসঙ্গত , ইতিমধ্যেই দেশের সর্ববৃহৎ টেলিকম স্পেকট্রামের নিলামে দর ওঠে ১.৫ লক্ষ কোটি টাকা। শেষ পর্যন্ত রিলায়েন্স জিও প্রায় ৮৮ হাজার  কোটি টাকার দর হাঁকিয়ে সব স্পেকট্রামের প্রায় অর্ধেক অধিগ্রহণ করে। এর পরেই রয়েছে মিত্তলের এয়ারটেল (Airtel) তারপরেই রয়েছে ভোদা ফোন (Vodafone)।

বিরাট সুখবর! সরকারিদের মতো বেসরকারি চাকরিটতরাও পাবে আর্থিক সুবিধা -Private Employees News

প্রথম পর্যায়ে অবশ্য 5G ইন্টারনেট পরিষেবা দেশের ১৩টি শহরে চালু করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, কলকাতা, লখনউ, মুম্বাই এবং পুনে। এরপর  ধাপে ধাপে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে 5G ইন্টারনেট পরিষেবা। 


written by- Somnath Pal. 


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here

TAG- #INTERNET #5G #MODI #JIO #INDIA #SPECTUM #DHAMAKA OFFER