সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! প্রচুর সুবিধা কেরে নিল সরকার,রইল বিস্তারিত-Govt Employees News

নয়াদিল্লী : ইতিমধ্যেই অগ্নিবীর (AGNIVEER) প্রকল্প ঘিরে হিংসাত্মক আন্দোলন দেখেছে গোটা দেশ। তাতে অবশ্য কর্ণপাত করতে রাজী নয় কেন্দ্রের মোদী সরকার। এ বিষয়ে কেন্দ্র সরকারের যুক্তি এই প্রকল্পের আওতায় প্রতি বছর গোটা দেশে ১০ লক্ষ বেকারের কর্ম সংস্থানের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। এরই মধ্যে সাম্প্রতিক গোটা দেশ জুড়ে দীপাবলির প্রাক মুহূর্তে রোজগার (ROJGAR MELA)মেলার সুচনা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চলতি অক্টোবর মাসের ২২ তারিখ দেশের ৭৫ হাজার বেকার যুবক- যুবতীর হাতে সরাসরি নিয়োগ পত্র তুলে দিয়েছেন প্রধান মন্ত্রী। শুধুই কি নিয়োগপত্র পাশাপাশি ওই চাকরি প্রার্থীদের ভিডিও কলে বার্তাও পাঠিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সূক্ষ্ম রাজনীতির মোড়কে মুড়িয়েছেন দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দল গুলি। তাদের পাল্টা যুক্তি ২০২৪ নির্বাচন কে সামনে রেখে এখন থেকেই কর্মসংস্থানের ধ্বজা উড়িয়ে রাজনীতি শুরু করেছে কেন্দ্রের মোদী সরকার। তবে বিরোধীদের কোনও কিছুকেই গুরুত্ব দিতে নারাজ সরকার। 



এবার আরও একধাপ এগিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিষয়ে এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছে  কেন্দ্রের মোদী সরকার। সব কিছু ঠিক ঠাক থাকলে সংসদের আসন্ন অধিবেশনে কেন্দ্র সরকারের এই বিশেষ পদক্ষেপ বিষয়ে বিল পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে গোটা দেশের কেন্দ্র সরকারি কর্মী মহলে এক গভীর সংশয়ের সৃষ্টি হয়েছে। যদি শেষ পর্যন্ত সিদ্ধান্ত টি কেন্দ্র সরকার কার্যকর করতে সমর্থ হয় তাহলে এক লব্ধে বিপদে পড়তে পারেন  দেশের কয়েক লক্ষ সরকারি কর্মী। তাহলে আসুন জেনে নেওয়া যাক কেন্দ্র সরকারি কর্মীদের বিষয়ে কেন্দ্র সরকারের এই বিশেষ পদক্ষেপ টি ঠিক কি ?


এবিষয়ে কেন্দ্র সরকারের বিশেষ সুত্র মারফৎ জানা গিয়েছে,  আগামীতে সরকারি কর্মচারীদের পেনশন- গ্র্যাচুইটি (PENSION & GRATUITY ) বন্ধ করে দেওয়া হতে পারে। আসলে সরকারি চাকরি সুখের চাকরি বলা হয়, মুলত পেনশন ও গ্রাচুইটির জন্য। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে, চাকরি চলাকালীন কর্তব্যে অবহেলা বা কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে সেই সমস্ত কর্মচারীদের অবসরকালীন পেনশন গ্রাচুইটি দেওয়া হবে না। সংসদের আসন্ন অধিবেশনে কেন্দ্র সরকারের এই বিশেষ পদক্ষেপ বিষয়ে বিল পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে দেশের কয়েক লক্ষ সরকারি কর্মী মহলে। 


সরকারি কর্মীদের পেনশন ও গ্র্যাচুইটির বিষয়ে কেন্দ্র সরকারের বিশেষ পদক্ষেপ কি হতে চলেছে ? (NEW RULE FOR PENSION & GRATUITY )

ইতিমধ্যেই কেন্দ্র সরকারি তরফে গত ৭ ই অক্টোবর জারি হওয়া সার্কুলার অনুযায়ী, সরকারি কর্মীদের পেনশন এবং গ্র্যাচুইটির সংক্রান্ত নিয়মগুলির পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের  কোনো কর্মচারীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি বা কোনো অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট আধিকারিকদের তা জানাতে হবে সংশ্লিষ্ট দফতরে।এ ছাড়াও কোনো কর্মচারীর বিরুদ্ধে আইনি বা বিভাগীয় তদন্ত  হলে সেই বিষয়টিও তথ্য সহকারে জানাতে হবে সংশ্লিষ্ট দফতরের আধিকারক কে। 

এই স্কিমে নাম লিখান আর মাসে মাসে পান, 21,000 টাকার পেনশন- Govt Pension Scheme 

পাশাপাশি যদি কোনো সরকারি কর্মচারী দোষী প্রমাণিত হওয়ার পর  পেনশন বা গ্র‍্যাচুইটি নিয়ে থাকেন সেক্ষেত্রে ওই অবসর প্রাপ্ত কর্মীর কাছ থেকে প্রদেয় টাকা আংশিক বা সম্পূর্ণভাবে আদায় করা হতে পারে। সংশ্লিষ্ট দফতরের ক্ষতির উপরেই সেই বিষয়টি মূল্যায়ন করা হবে। কর্তৃপক্ষ চাইলে ওই সরকারি কর্মচারীর পেনশন বা গ্র‍্যাচুইটি স্থায়ীভাবে বা আংশিকভাবে বন্ধ করে দিতে পারে।

written by - Somnath Pal. 


For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

TAG - #PENSION #GRATUITY #NEW RULE #MODI