৭৫ হাজার কর্মী নিয়োগ, দীপাবলিতে বড় চমক মোদীর, তালিকায় আপনি নেই তো ! দেখে নিন-Govt Reqruitment 2022

নয়াদিল্লী : যেমন ভাবনা তেমন কাজ। আসলে দেশের সর্বচ্চো প্রশাসনিক কর্তা বলে কথা। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র দু দিন আগেই উত্তরাখণ্ডের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ঈশ্বর আমাকে পাঠিয়েছে দেশের মানুষের কল্যানের জন্য। কল্যাণই বটে। তা সে কর্পোরেট দুনিয়াকে হাতিয়ার করে গোটা দেশের মানুষের জন্য একাধিক জনমুখি যোজনাই হোক কিংবা দেশের বেকার যুবক - যুবতীদের  সঠিক কর্মসংস্থানের দিশা দেখানো। সব ক্ষেত্রেই তার জুড়ি মেলা ভার। ঠিক যেমনটা ঘটল চলতি দীপাবলির প্রাক মুহূর্তে। 



এক কিংবা দুশো নয় , চলতি দীপাবলিতে দেশের ৭৫ হাজার বেকার যুবক- যুবতীর হাতে কেন্দ্র সরকারের ৩৮ টি মন্ত্রকের অধীনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ দফতরে সরাসরি নিয়োগ পত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর এই কাজের পিছনে অবশ্য সুক্ষ্ম রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। আসলে নিন্দুকদের কাজ নিন্দা করা। তাই কোনও কিছুকে গুরুত্ব দিতে নারাজ প্রধানমন্ত্রী। বরাবরই তিনি নিজের সিদ্ধান্তে অটল। তাই একে বারে নিজের হাতে দেশের ৭৫ হাজার চাকরি প্রার্থীর হাতে সরাসরি নিয়োগ পত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। 


তবে শুধু নিয়োগ পত্রই নয় ২২ অক্টোবর দিনটিকে দেশের ইতিহাসে স্মরণীয় করে রাখতে এই দিন ওই ৭৫ হাজার চাকরি প্রার্থীদের উদ্দেশে ভিডিও কলে বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন কেন্দ্র সরকারের বিশেষ উদ্যোগে গোটা দেশ জুড়ে রোজগার মেলারও শুভ সুচনা করার কথা জানানো হয়েছে সরকারি তরফে। 


তবে এ বিষয়ে বিরোধীদের সাফ কথা, দেশে তো আগেও নিয়োগ হয়েছে। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীর হাত দিয়ে নিয়োগ পত্র এই প্রথম। ২০২৪ লোকসভা নিরবাচঙ্কে সামনে রাখার পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক বেহাল দশাকে ঢাকতেই মোদীর এই চমক বলে কটাক্ষ করেছে বিরোধীরা। তবে বিরোধীরা যাই বলুক, নিয়োগ পাচ্ছেন দেশের ৭৫ হাজার চাকরি প্রার্থী। 


তবে বিগত কয়েকবছর মহামারী কালে গোটা দেশের পাশাপাশি বিশ্বের অর্থনৈতিক হাল বেশ খারাপ। পাশাপাশি মহামারী আবহে কাজ হারিয়েছেন বহু মানুষ। এছাড়াও বিগত কয়েক বছর ধরে দেশের ক্রমবর্ধমান বেকারত্ব যে কেন্দ্র সরকারের কাছে বেশ অস্বসস্তির কারণ তা আর বলার অপেক্ষা রাখেনা। এই অবস্থায় কি করে এই লাগামহীন বেকারত্বে লাগাম পরানো যায় তা নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন সরকার। তার ওপর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মুল্য বৃদ্ধির জেরে ইতিমধ্যেই মোদী সরকারের ভ্রান্ত অর্থনীতিকেই দুষছে বিরোধীরা। 

ডাটা এন্ট্রির কাজে রাজ্যের জেলায় জেলায় প্রচুর ছেলেমেয়েদের কাজের সুযোগ- Data Entry Work 

তবে যে যাই বলুক সাম্প্রতিক উৎসবের আবহে প্রধানমন্ত্রীর এই উদ্যোগে আপাতত হাসি ফুটেছে দেশের বেকার যুবক- যুবতীদের মুখে। দীপাবলিতে এই বড় নিয়োগে যে বেকারদের মনের অন্ধকারে একটু হলেও আলোর রশনাই ছড়াল তা আর বলার অপেক্ষারাখেনা।    


written by - Somnath Pal. 


For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

TAG - #RECRUITMENT #GOVT #JOB #DIWALI #MODI #ROJGAR MELA