HS Exam 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট আপডেট, পরিবর্তন হলো প্রশ্ন পত্রের ধরন

 কলকাতা : ফের বদল হল ২০২৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্রের সিলেবাস। আর তার জেরে ইতিমধ্যেই সংশয়ে পড়েছে রাজ্যের হাজার হাজার পড়ুয়া। তবে সম্প্রতি আগামী বছর অর্থাৎ ২০২৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্র কেমন হবে তা নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।  ওই বিজ্ঞপ্তিতে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে সংসদের তরফ থেকে আগামী বছর উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পত্রের বিভাজন এবং বিশ্লেষণ স্পষ্ট করে জানানো হয়েছে। পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক মহামারী কালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় না হওয়ায় প্রশ্ন পত্রের ধরণে সে অর্থে কোনও বদল হয়নি। অর্থাৎ মহামারী কালের আগের বছরের মতো আগামী বছরেও প্রশ্ন ওই একই সিলেবাস থেকে আসবে। তবে এক্ষেত্রে আপাতত দুটি বিষয়ে প্রশ্ন পত্রে বদলের ফলে ইতিমধ্যেই রাজ্যের ভাবী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বেশ বিপাকে পড়েছেন।  এমন কি প্রশ্ন পত্রে বদল হওয়া ওই দুই বিষয়ের প্রশ্ন পত্রে সিলেবাসে ঠিক বদল হয়েছে তা নিয়ে সংসদের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাহলে আসুন বিষয়টি আরও ভালোভাবে জেনে নেওয়া যাক। 



কোন দুটি বিশয়ের প্রশ্ন পত্রের সিলেবাসে বদল করা হয়েছে ?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রশ্ন পত্র নিয়ে ছাত্র - ছাত্রীদের মনে সংশয়ের সৃষ্টি হয়েছে মূলত গণিত অর্থাৎ অঙ্ক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এই দুটি বিষয়ে। এক্ষেত্রে ২০২০ সালের প্রশ্ন পত্রের সিলেবাসে ধরণ বদলে যাওয়ায় ইতিমধ্যেই সনশয়ে পড়েছেন হাজার হাজার পড়ুয়া।  

এই স্কলারশিপে পড়ুয়াদের দিচ্ছে 40 হাজার টাকা, এক্ষুনি আবেদন করুন 

এ ক্ষেত্রে প্রশ্ন পত্রে কি বদল করা হয়েছে ? 

মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, পাঁচটি পরিচ্ছেদ থেকে সাত নম্বরের পাঁচটি বড় প্রশ্ন আসে। কোন পরিচ্ছেদ থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, সেটাও আগে থেকেই বলা থাকে। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্নের যে ধরন এই বছর প্রকাশ করেছে, তাতে প্রশ্ন ও নম্বর বিভাজনে মিল থাকলেও দুটো পরিচ্ছেদ থেকে যে বড় প্রশ্ন আসত, সেই গুলি পাল্টে গিয়েছে। পাশাপাশি অঙ্কের বিষয়েও এই প্রশ্ন পত্র নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে রাজ্যের বেশিরভাগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নেন। তাদের ক্ষেত্রে এই প্রশ্ন পত্রের সিলেবাসে বদল আরও বেশি বিপত্তির সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। তবে এরইমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে ছাত্র- ছাত্রী থেকে শুরু করে  শিক্ষকদের এই প্রশ্ন পত্রের নয়া সিলেবাস বিষয়ে  বিভ্রান্তি দূর করা হবে বলে  জানানো হয়েছে সংসদ মারফৎ। 

written by - Somnath Pal.

সুখবর সুখবর!  মাত্র ৭৫০ টাকায় Gas Cylinder দিচ্ছে, এক্ষুনি বিস্তারিত পড়ুন 

For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel :   Click Here

TAG - #HIGHER SECONDARY #EDUCATION #SANGSAD #QUESTION PAPER