নয়াদিল্লী : যেমন ভাবনা তেমন কাজ। আসলে দেশের সর্বচ্চো প্রশাসনিক কর্তা বলে কথা। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র দু দিন আগেই উত্তরাখণ্ডের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ঈশ্বর আমাকে পাঠিয়েছে দেশের মানুষের কল্যানের জন্য। কল্যাণই বটে। তা সে কর্পোরেট দুনিয়াকে হাতিয়ার করে গোটা দেশের মানুষের জন্য একাধিক জনমুখি যোজনাই হোক কিংবা দেশের বেকার যুবক - যুবতীদের সঠিক কর্মসংস্থানের দিশা দেখানো। সব ক্ষেত্রেই তার জুড়ি মেলা ভার। ঠিক যেমনটা ঘটল চলতি দীপাবলির প্রাক মুহূর্তে।
এক কিংবা দুশো নয় , চলতি দীপাবলিতে দেশের ৭৫ হাজার বেকার যুবক- যুবতীর হাতে কেন্দ্র সরকারের ৩৮ টি মন্ত্রকের অধীনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ দফতরে সরাসরি নিয়োগ পত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর এই কাজের পিছনে অবশ্য সুক্ষ্ম রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। আসলে নিন্দুকদের কাজ নিন্দা করা। তাই কোনও কিছুকে গুরুত্ব দিতে নারাজ প্রধানমন্ত্রী। বরাবরই তিনি নিজের সিদ্ধান্তে অটল। তাই একে বারে নিজের হাতে দেশের ৭৫ হাজার চাকরি প্রার্থীর হাতে সরাসরি নিয়োগ পত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্বয়ং।
তবে শুধু নিয়োগ পত্রই নয় ২২ অক্টোবর দিনটিকে দেশের ইতিহাসে স্মরণীয় করে রাখতে এই দিন ওই ৭৫ হাজার চাকরি প্রার্থীদের উদ্দেশে ভিডিও কলে বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন কেন্দ্র সরকারের বিশেষ উদ্যোগে গোটা দেশ জুড়ে রোজগার মেলারও শুভ সুচনা করার কথা জানানো হয়েছে সরকারি তরফে।
এমনিতে বিগত কয়েকবছর মহামারী কালে গোটা দেশের পাশাপাশি বিশ্বের অর্থনৈতিক হাল বেশ খারাপ। পাশাপাশি মহামারী আবহে কাজ হারিয়েছেন বহু মানুষ। এছাড়াও বিগত কয়েক বছর ধরে দেশের ক্রমবর্ধমান বেকারত্ব যে কেন্দ্র সরকারের কাছে বেশ অস্বসস্তির কারণ তা আর বলার অপেক্ষা রাখেনা। এই অবস্থায় কি করে এই লাগামহীন বেকারত্বে লাগাম পরানো যায় তা নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন সরকার। তার ওপর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মুল্য বৃদ্ধির জেরে ইতিমধ্যেই মোদী সরকারের ভ্রান্ত অর্থনীতিকেই দুষছে বিরোধীরা। তবে এ বিষয়ে বিরোধীদের সাফ কথা, দেশে তো আগেও নিয়োগ হয়েছে। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীর হাত দিয়ে নিয়োগ পত্র এই প্রথম। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রাখার পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক বেহাল দশাকে ঢাকতেই মোদীর এই চমক বলে কটাক্ষ করেছে বিরোধীরা।
তবে বিরোধীরা যাই বলুক, গোটা দেশ জুড়ে উৎসবের আবহে বিশেষ করে উৎসবের আবহে সরাসরি কেন্দ্র সরকারের ৩৮ টি মন্ত্রিকের অধীনে থাকা গুরুত্বপূর্ণ দফতর গুলিতে নিয়োগ পত্র পেয়েছেন দেশের ৭৫ হাজার চাকরি প্রার্থী। পাশাপাশি দেশের ক্রমবর্ধমান বেকারত্বে লাগাম পড়াতে প্রতিবছর ১০ লক্ষ বেকার যুবক -যুবক যুবতীকে কর্মসংস্থানের দিশা দেখাতে গত ২২ অক্টোবর গোটা দেশ জুড়ে রোজগার মেলার শুভ সুচনা করেছে প্রধান মন্ত্রী। তাহলে আসুন জেনে নেওয়া যাক কেন্দ্র সরকার দ্বারা চালু হওয়া রোজগার মেলার যাবতীয় তথ্য সম্পর্কে।
রোজগার মেলার মাধ্যমে কোন কোন দফতরে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে ?
এই রোজগার মেলার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি দপ্তর ও বিভিন্ন ধরনের সরকারি চাকরি যেমন SSC, Railway Recruitment সহ আরও অন্যান্য দফতর যেমন, কেন্দ্রীয় সেনাবাহিনী, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এলডিসি, স্টেনো, পিএ, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এম টি এস ইত্যাদি ১০ লক্ষ শূন্যপদে গ্ৰুপ এ, বি, সি লেভেলে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে প্রকল্পের প্রথম ধাপে ২২ অক্টোবর ৭৫ হাজার শূন্যপদের জন্য সরাসরি বেকার যুবক-যুবতীদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
আবেদন পদ্ধতি :
এখানে চাকরির জন্য আগে থেকে কোনো রকম আবেদন পত্র জমা করতে হবে না। সরাসরি রোজগার মেলা যে দিন যেখানে অনুষ্ঠিত হবে সেখানে গিয়েই আপনারা যে যে ডিপার্টমেন্টে কাজ করতে চান সেই ডিপার্টমেন্টের জন্য ইন্টারভিউ দিয়ে সরাসরি নিয়োগ পত্র হাতে নিয়ে বাড়ি ফিরবেন।
শিক্ষাগত যোগ্যতা :
উপরিউক্ত এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। তবে যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারাও এখানে যে সমস্ত উচ্চ পদগুলি আছে সেগুলির জন্য আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন যোগ্যতায় সমস্ত ধরনের চাকরি প্রার্থীরাই অর্থাৎ পুরুষ মহিলা সকলেই আবেদন করে চাকরি করতে পারবেন।
আবেদন করলেই পাবে 50 হাজার টাকা, কেন্দ্র সরকারের এই প্রকল্পে এক্ষুনি আবেদন করুন-Govt New Scheme
রোজগার মেলার সময় সীমা :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গোটা দেশ ব্যাপি এই রোজগার মেলার শুভ সুচনা হয়েছে চলতি বছরের ২২ অক্টোবর থেকে। তবে এই মেলা কতদিন পর্যন্ত চলবে তার এখনও নির্ধারিত হয়নি। এ বিষয়ে অবশ্য বিরোধীদের কটাক্ষ ২০২৪ লোকসভা নির্বাচনের পরই রোজগার মেলার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবেনা। তবে বিরোধীরা যাই বলুক কেন্দ্র সরকারের এই রোজগার মেলা নিয়ে অবশ্য আপাতত খুশির হাওয়া গোটা দেশের বেকার যুবতীদের মনে।
written by - Somnath Pal.
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here
TAG - #RECRUITMENT #GOVT #JOB #DIWALI #MODI #ROJGAR MELA

.jpg)