আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ । তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না। কারণ এবার উচ্চ মাধ্যমিক পাশ বেকার যুবক- যুবতীদের জন্য সরাসরি নিয়োগের সুযোগ আনল ইন্ডিয়ান(INDIAN POSTAL SERVICE) পোস্টাল সার্ভিস। স্বভাবতই বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। সম্প্রতি এই মর্মে কর্মী (RECRUIT)নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য পোস্টাল আধিকারিকের দফতর মারফৎ। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও (GOVT JOB) প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে সংশ্লিষ্ট রাজ্যের পোস্ট অফিসে। এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। এ ক্ষেত্রে মাসিক বেতন হবে কেন্দ্রীয় সরকারের বেতন পরি কাঠামোর নিয়মানুযায়ী। তাহলে আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- R&E/2-1/ADR/2019 Dated - 27/09/2022
আবেদন পদ্ধতি---
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে।
৪। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৫। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।
৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE) করে আবেদন পত্রটি খাম বন্দি করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র ভরা ওই খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে (APPLICATION FOR THE POST OF------------).
৭. এ ছাড়াও আবেদন পত্রের একটি কপি সংশ্লিষ্ট দফতরের মেইল আইডি (karssc2018@gmail.com)- তে পাঠাতে হবে।
এবার জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে প্রথমে প্রবেশন পিরিয়ডে ট্রেনিং নিতে হবে। প্রবেশন পিরিয়ডের পর যোগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে। এক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র ইন্টারভিউ এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
এবার আসি শুন্য পদের যাবতীয় বিবরণে---
পদের নাম- 'পোস্টাল অ্যাসিস্ট্যান্ট' (POSTAL ASSISTANT)
শূন্যপদ- ৩৮ টি
শিক্ষাগত ও অন্যান্য বিশেষ যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
পদের নাম- 'শর্টিং অ্যাসিস্ট্যান্ট' (SHORTING ASSISTANT)
শূন্যপদ- ৩৩টি
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠানোর সময় যে ডকুমেন্টস বা নথি গুলি পাঠাতে হবে সেগুলি হল---
১. ভোটার ও আঁধার কার্ড -এর প্র্ত্যয়িত নকল
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্রের প্র্ত্যয়িত নকল
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্রের প্র্ত্যয়িত নকল
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্রের প্র্ত্যয়িত নকল
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ 12/10/2022
আবেদন পত্র পাঠানোর ঠিকানা-
To The Chief Postmaster General (R&E)
Karnataka Postal Circle,
No.1 Palace Road,
Bengaluru-560001.
written by - Somnath Pal.
Official Notification :Click Here For Download
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT#POST OFFICE

.jpg)